নিয়োগের বিস্তারিত
বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল তাদের ডায়াগনস্টিক ও হাসপাতাল সেবার মানোন্নয়ন এবং প্রচারের জন্য নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে।
প্রতিষ্ঠানটি ‘মার্কেটিং এক্সিকিউটিভ’ পদে মোট ১০ জন নিয়োগ দেবে। নির্বাচিত প্রার্থীরা সরাসরি হেড অব মার্কেটিংয়ের তত্ত্বাবধানে কাজ করবেন।
যোগ্যতা ও শর্তাবলি
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অথবা মার্কেটিং বিষয়ে বিবিএ ডিগ্রি।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে কাজের ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হাসপাতাল খাতে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।
- বয়সসীমা: প্রার্থীর বয়স অবশ্যই ন্যূনতম ২৫ বছর হতে হবে।
- লিঙ্গ: নিয়োগের শর্তানুযায়ী শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- অন্যান্য শর্ত: নিজস্ব মোটরসাইকেল থাকলে কাজের ক্ষেত্রে সুবিধা হবে, তবে এটি বাধ্যতামূলক নয়।
দায়িত্বসমূহ
নিযুক্ত কর্মীদের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেবার প্রচারের অংশ হিসেবে বিভিন্ন কনসালট্যান্ট, জিপি, ক্লিনিক ও কেমিস্ট সেন্টারে যোগাযোগ রাখতে হবে। এছাড়া রোগীর সংখ্যা বৃদ্ধিতে বিপণন কৌশল তৈরি ও বাস্তবায়ন, বাজার জরিপ এবং নতুন ভৌগোলিক এলাকা চিহ্নিতকরণের মতো ফিল্ড মার্কেটিংয়ের কাজ করতে হবে।
বেতন ও সুবিধাসমূহ
- মাসিক বেতন: ২৫,০০০ টাকা। পেশাদার কর্মীদের ক্ষেত্রে বেতন আলোচনার মাধ্যমে নির্ধারিত হতে পারে।
- অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, পারফরম্যান্স বোনাস, মোবাইল বিল, বার্ষিক বেতন পর্যালোচনা, টিএ (যাতায়াত ভাতা) এবং বছরে দুইটি উৎসব বোনাস প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের কভার লেটার, জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, টিআইএন এবং শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের অনুলিপি মিলিয়ে একটি পিডিএফ ফাইল তৈরি করতে হবে।
এই ফাইলটি ই-মেইলের মাধ্যমে [email protected] ঠিকানায় পাঠাতে হবে।
নিয়োগের ক্ষেত্রে আগে আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের শেষ সময় আগামী ২৭ নভেম্বর ২০২৬। তবে নতুন বা ফ্রেশারদেরও আবেদনের আহ্বান জানানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অধীন ৩৫ জনের চাকরি, বেতন নতুন পে স্কেলে।
- পদের নাম ও পদসংখ্যা।
- ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি।






