
বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল’ তাদের ডায়াগনস্টিক ও হাসপাতাল সেবার সম্প্রসারণের লক্ষ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি ‘মার্কেটিং এক্সিকিউটিভ’ পদে মোট ১০ জন পুরুষ কর্মীকে নিয়োগ দেবে।
আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেবার প্রচারের অংশ হিসেবে কনসালট্যান্ট, জিপি, বিভিন্ন ক্লিনিক ও কেমিস্ট সেন্টারের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে হবে।
রোগীর সংখ্যা বাড়াতে কার্যকর মার্কেটিং কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা, বাজার জরিপ করা এবং নতুন এলাকা চিহ্নিত করে ফিল্ড মার্কেটিং পরিচালনা করা এই পদের মূল দায়িত্ব।
পুরো কার্যক্রম সরাসরি হেড অব মার্কেটিংয়ের তত্ত্বাবধানে সম্পন্ন হবে।
আগ্রহী প্রার্থীদের কভার লেটারসহ জীবনবৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ, এনআইডি ও টিআইএন সনদসহ প্রয়োজনীয় নথিপত্র একটিমাত্র পিডিএফ ফাইলে সংযুক্ত করে [email protected] এই ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। আগে আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৭ নভেম্বর ২০২৬। অর্থ মন্ত্রণালয়ের অধীন ৩৫ জনের চাকরি, বেতন নতুন পে স্কেলে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০