নতুন শুল্কের তোপের মুখে ভারতসহ এক ডজন দেশ

প্রকাশ:
Print news

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের কবলে পড়তে যাচ্ছে ভারতসহ বিশ্বের প্রায় এক ডজন দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অভিযোগ, এসব দেশ নিজস্ব শিল্প উৎপাদনে ভর্তুকি ও সহায়তা প্রদানের মাধ্যমে মার্কিন কোম্পানিগুলোর বড় ধরনের ক্ষতি করছে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ বিষয়ে তথ্য প্রকাশ করেছে। প্রস্তাবিত এই শুল্কের লক্ষ্যবস্তু হিসেবে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মতো বড় অর্থনীতির দেশগুলোকে চিহ্নিত করা হয়েছে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার চলতি সপ্তাহেই এ সংক্রান্ত তদন্তের চূড়ান্ত ফলাফল তুলে ধরতে পারেন। এছাড়া ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) নাগাদ যুক্তরাষ্ট্র নতুন এই শুল্কের ঘোষণা দিতে পারে। যদিও হোয়াইট হাউস কিংবা ইউএসটিআর থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ নম্বর ধারার অধীনে গত ১১ মার্চ ভারত, চীন ও ইইউসহ ১৩টি দেশের শিল্প ভর্তুকি নিয়ে এই তদন্ত শুরু হয়েছিল। এই আইনের আওতায় অন্যায্য বাণিজ্যিক চর্চার প্রমাণ পাওয়া গেলে যেকোনো দেশের পণ্যের ওপর শুল্ক আরোপের ক্ষমতা রাখেন মার্কিন প্রেসিডেন্ট।

নতুন এই পদক্ষেপ কার্যকর হলে সংশ্লিষ্ট দেশগুলোর রপ্তানি পণ্যে উচ্চ হারে শুল্ক বসতে পারে। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইলের মতো কিছু পণ্য জাতীয় নিরাপত্তাসংক্রান্ত আলাদা আইনের অধীনে থাকায় তা এই শুল্কের বাইরে থাকতে পারে বলে আভাস পাওয়া গেছে। যদিও শুল্কের চূড়ান্ত হার এখনো অস্পষ্ট, তবুও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫ সালে আরোপিত শুল্কের আদলেই নতুন পরিকল্পনা সাজানো হয়েছে। উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের আগের শুল্ক ব্যবস্থা বাতিল করে দিয়েছিল। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বারবার বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের প্রথম দফার শুল্ক বাতিল করার আগে ২০২৫ সালে তিনি যে ধরনের শুল্ক নির্ধারণ করেছিলেন, এবারও তেমনই শুল্ক আরোপের পরিকল্পনা রয়ে।

এদিকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চলছে, যার কাঠামো গত ফেব্রুয়ারিতে চূড়ান্ত রূপ পায়। সুপ্রিম কোর্টের রায়ে আগের শুল্ক ব্যবস্থা বাতিল হওয়ার পর চুক্তিটি পুনরায় আলোচনার টেবিলে উঠে আসে। এই চুক্তির মাধ্যমে নয়াদিল্লি মার্কিন বাজারে বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগীদের তুলনায় নিজেদের পণ্যের জন্য বাড়তি শুল্কসুবিধা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন
শিরোনাম :
গুম ও বিচারবহির্ভূত অপরাধের তথ্য সংগ্রহে গণশুনানি শুরু ৫১তম বিশেষ বিসিএস: পরীক্ষার হলে প্রবেশসহ পিএসসির জরুরি নির্দেশনা নতুন শুল্কের তোপের মুখে ভারতসহ এক ডজন দেশ মিস ইউনিভার্স ২০২৬ বিজয়ী পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে ১৭৮ পদে জনবল নিয়োগ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করল বোর্ড মিয়ানমারে সাড়ে ৬ হাজার অভিবাসী পাঠাবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম ২৫ শতাংশ ছাড়ের বিশেষ অফার দিল কাতার এয়ারওয়েজ দক্ষিণ আফ্রিকায় ব্রেইন স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু তিন বছর ধরে অকেজো মুন্সীগঞ্জের ১১ কোটি টাকার পানি শোধনাগার সেঞ্চুরিয়নে পাহাড়সম লিড নিয়ে দিন শেষ করলো দক্ষিণ আফ্রিকা ১৯ বছর পর সরকারি স্বীকৃতি পেল আলতাবের স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৪০০ নম্বরের প্রস্তাব এনটিআরসিএ’র বগুড়ায় শুটিং চলাকালে অভিনেতা সোহেল খানের মৃত্যু নড়াইলে রাজনীতি ও অপপ্রচারের নেপথ্য: সহিংসতা আড়ালে ভুয়া তথ্যের সামাজিক প্রভাব পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক ঐকমত্যে ব্যর্থ স্তন ক্যানসারের নতুন ওষুধ উইলসার্ডলিকে এফডিএর অনুমোদন ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত সফরের মাঝপথেই দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান গুম ও বিচারবহির্ভূত অপরাধের তথ্য সংগ্রহে গণশুনানি শুরু ৫১তম বিশেষ বিসিএস: পরীক্ষার হলে প্রবেশসহ পিএসসির জরুরি নির্দেশনা নতুন শুল্কের তোপের মুখে ভারতসহ এক ডজন দেশ মিস ইউনিভার্স ২০২৬ বিজয়ী পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে ১৭৮ পদে জনবল নিয়োগ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করল বোর্ড মিয়ানমারে সাড়ে ৬ হাজার অভিবাসী পাঠাবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম ২৫ শতাংশ ছাড়ের বিশেষ অফার দিল কাতার এয়ারওয়েজ দক্ষিণ আফ্রিকায় ব্রেইন স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু তিন বছর ধরে অকেজো মুন্সীগঞ্জের ১১ কোটি টাকার পানি শোধনাগার সেঞ্চুরিয়নে পাহাড়সম লিড নিয়ে দিন শেষ করলো দক্ষিণ আফ্রিকা ১৯ বছর পর সরকারি স্বীকৃতি পেল আলতাবের স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৪০০ নম্বরের প্রস্তাব এনটিআরসিএ’র বগুড়ায় শুটিং চলাকালে অভিনেতা সোহেল খানের মৃত্যু নড়াইলে রাজনীতি ও অপপ্রচারের নেপথ্য: সহিংসতা আড়ালে ভুয়া তথ্যের সামাজিক প্রভাব পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক ঐকমত্যে ব্যর্থ স্তন ক্যানসারের নতুন ওষুধ উইলসার্ডলিকে এফডিএর অনুমোদন ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত সফরের মাঝপথেই দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান