জার্মানিতে নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন কাতারের আমির

প্রকাশ:
Print news

জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের ড্রাখেনবুর্গ প্রাসাদে শনিবার বৈঠক করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ওই অঙ্গরাজ্যের মিনিস্টার-প্রেসিডেন্ট হেনড্রিক ভুস্ট। বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং শিল্প ও গবেষণা খাতে নতুন করে অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে কাতার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

বৈঠকের শুরুতে কাতারের আমির এই সফরে আন্তরিক আনন্দ প্রকাশ করেন এবং উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য হেনড্রিক ভুস্টকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি কাতার ও নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার ক্রমবর্ধমান সহযোগিতামূলক সম্পর্ককে আরও সুসংহত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। আমির পারস্পরিক স্বার্থে জার্মানির এই অঙ্গরাজ্যের কারিগরি ও গবেষণা খাতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

হেনড্রিক ভুস্ট বৈঠকে আমিরের এই সফরকে দুই পক্ষের মধ্যকার গভীর আস্থা ও শক্তিশালী অংশীদারিত্বের প্রতীক হিসেবে বর্ণনা করেন। তিনি কাতারের ক্রমবর্ধমান রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থানের ভূয়সী প্রশংসা করেন এবং জার্মানি তথা নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার অর্থনীতিতে কাতারি বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া তিনি যৌথ সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো উন্মোচনে নিজের আগ্রহের কথা জানান।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কাতারি প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি, স্বরাষ্ট্রমন্ত্রী ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর কমান্ডার শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি এবং আমিরি দিওয়ানের প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ আল খুলাইফি।

জার্মান পক্ষে অন্যদের মধ্যে অংশ নেন ডেপুটি মিনিস্টার-প্রেসিডেন্ট মোনা নয়বাউর এবং আন্তর্জাতিক ও ইউরোপীয় বিষয়সহ বিভিন্ন বিভাগের মন্ত্রী নাথানায়েল লিমিনস্কি। আলোচনার আনুষ্ঠানিকতা শেষে হেনড্রিক ভুস্ট আমিরের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন, যেখানে কাতারি প্রতিনিধিদলের সদস্যরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন
শিরোনাম :
অক্সফাম: গাজার ৯৯ শতাংশের বেশি এলাকা বিষাক্ত বর্জ্যভূমি, দায়ী ইসরায়েল জার্মানিতে নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন কাতারের আমির সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির পৃথক অপরাধের তথ্য প্রকাশ রক্তের ক্যানসারে আক্রান্ত শাফকাত আমানত আলী, এক বছর ছিলেন শয্যাশায়ী বিশ্ববাজারে টানা তিন সপ্তাহ জ্বালানি তেলের দরপতন বৃষ্টির বাধায় সেঞ্চুরিয়ন টেস্টে বিলম্ব: ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ শান্তদের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে অনুমতি দেবে না ইরান ব্রুনেইয়ে ৩৭০ জন শ্রমিক নিয়োগ দিচ্ছে বোয়েসেল টানা দরপতনের পর বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফন অ্যাওয়ার্ডের মান নিয়ে ক্ষোভ জানালেন ওমর সানী অর্থনীতি পুনরুদ্ধারে সরকারি ব্যয় বাড়ানোর ব্যাখ্যা দিলেন উপদেষ্টা তিতুমীর প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিদল মৃত জলহস্তী ফিওনাকে মার্কিন সিনেটের বিরল সম্মাননা বার্লিনে জার্মান প্রেসিডেন্টের নৈশভোজে কাতারের আমির শেখ তামিম মেয়াদ শেষ হলেও সৌদি প্রবাসীরা ফিরতে পারবেন: প্রবাসী কল্যাণ মন্ত্রী ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ১৬ জেলায় ২৪ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে আটক ছাত্রলীগের সাবেক নেত্রী তাপসী ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত নেবে বিসিবি দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিল রূপপুর কেন্দ্র ৪৬তম বিসিএসের গেজেটের অপেক্ষায় ৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল অক্সফাম: গাজার ৯৯ শতাংশের বেশি এলাকা বিষাক্ত বর্জ্যভূমি, দায়ী ইসরায়েল জার্মানিতে নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন কাতারের আমির সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির পৃথক অপরাধের তথ্য প্রকাশ রক্তের ক্যানসারে আক্রান্ত শাফকাত আমানত আলী, এক বছর ছিলেন শয্যাশায়ী বিশ্ববাজারে টানা তিন সপ্তাহ জ্বালানি তেলের দরপতন বৃষ্টির বাধায় সেঞ্চুরিয়ন টেস্টে বিলম্ব: ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ শান্তদের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে অনুমতি দেবে না ইরান ব্রুনেইয়ে ৩৭০ জন শ্রমিক নিয়োগ দিচ্ছে বোয়েসেল টানা দরপতনের পর বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফন অ্যাওয়ার্ডের মান নিয়ে ক্ষোভ জানালেন ওমর সানী অর্থনীতি পুনরুদ্ধারে সরকারি ব্যয় বাড়ানোর ব্যাখ্যা দিলেন উপদেষ্টা তিতুমীর প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিদল মৃত জলহস্তী ফিওনাকে মার্কিন সিনেটের বিরল সম্মাননা বার্লিনে জার্মান প্রেসিডেন্টের নৈশভোজে কাতারের আমির শেখ তামিম মেয়াদ শেষ হলেও সৌদি প্রবাসীরা ফিরতে পারবেন: প্রবাসী কল্যাণ মন্ত্রী ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ১৬ জেলায় ২৪ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে আটক ছাত্রলীগের সাবেক নেত্রী তাপসী ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত নেবে বিসিবি দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিল রূপপুর কেন্দ্র ৪৬তম বিসিএসের গেজেটের অপেক্ষায় ৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল