ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক উত্তেজনা ও হামলা অবিলম্বে এবং নিঃশর্তভাবে বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) একটি প্রস্তাব গৃহীত হয়েছে। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিরাপত্তা পরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে ইয়েমেন-সংশ্লিষ্ট বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়ানোর পক্ষে ভোট দেওয়া হয়। এই নিষেধাজ্ঞার আওতায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রাখার পাশাপাশি সৌদি আরবের ওপর হুথিদের হামলা বন্ধের জোর দাবি জানানো হয়েছে।
জিসিসির প্রতিক্রিয়া
- শুক্রবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইবি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ‘বিশ্বাসঘাতক হুথিদের হামলা প্রত্যাখ্যান করার ক্ষেত্রে আন্তর্জাতিক অবস্থানকে সুসংহত করতে এই প্রস্তাবটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
- মহাসচিব হুথিদের সহিংসতা বন্ধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌ-চলাচলের হুমকিরোধে এই প্রস্তাবকে সুনির্দিষ্ট অঙ্গীকারে রূপান্তরের আহ্বান জানান।
- এছাড়া, ইয়েমেনের সার্বভৌমত্ব, ঐক্য ও স্থিতিশীলতা রক্ষায় দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতি জিসিসির অটুট সমর্থন পুনরায় ব্যক্ত করেন জাসেম মোহাম্মদ আলবুদাইবি।






