জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নে শুক্রবার রাতে পরকীয়া প্রেমিকার বাড়িতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন বাবুল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি। এলাকাবাসী জানিয়েছেন, আটক বাবুল জামায়াতে ইসলামীর একজন কর্মী এবং তিনি চার সন্তানের জনক। শুক্রবার রাত ১০টার দিকে ওই নারীর বাড়িতে দেখা করতে গেলে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলেন এবং বাড়িটি ঘিরে রাখেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নে ঘটনাটি ঘটে।
ঘটনার খবর পেয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাবুল মিয়াকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে পুলিশ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম। এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে আরো লোকজনের ভিড় জমে।
এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল বলেন, বিষয়টি জানার পর আমরা খোঁজখবর নিয়েছি। তিনি আমাদের কোনো তালিকাভুক্ত নেতা নন, কেবল নির্বাচনের সময় সমর্থক হিসেবে কাজ করেছিলেন বলে তিনি জানান।






