সচেতনতায় ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ:
Print news

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে ডায়াবেটিস রোগের ঝুঁকি ও এর জটিলতা অনেকটা কমিয়ে আনা সম্ভব। শনিবার এক বাণীতে তিনি এসব কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য হলো ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।”

প্রধানমন্ত্রী বলেন, ডায়াবেটিসে আক্রান্ত রোগীরাও নিয়মিত চিকিৎসা এবং সঠিক পরিচর্যার মাধ্যমে স্বাভাবিক কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদেরও নিয়মিত শারীরিক পরীক্ষা, পুষ্টিকর খাবার গ্রহণ এবং নিয়মিত শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেষ্ট থাকতে হবে। ডায়াবেটিস বর্তমানে বিশ্বজুড়ে বড় ধরনের জনস্বাস্থ্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং বাংলাদেশেও এর প্রকোপ ক্রমেই বাড়ছে।

তিনি সতর্ক করে বলেন, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে হৃদরোগ, কিডনি বিকল হওয়া, দৃষ্টিশক্তি হারানোসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এটি জীবনহানির কারণও হতে পারে। তাই সময়মতো রোগ নির্ণয় ও স্বাস্থ্যসম্মত জীবনধারা বজায় রাখা একান্ত জরুরি।

তারেক রহমান আরও বলেন, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হলো প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলা। দেশের প্রতিটি নাগরিক যেন কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে, তার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সব স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সুস্থ জনগোষ্ঠীই দেশের উন্নয়নের প্রধান ভিত্তি।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কার্যক্রমের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সমিতি ডায়াবেটিস প্রতিরোধ, গবেষণা ও চিকিৎসাসেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এই প্রতিষ্ঠানের নিরলস প্রচেষ্টা প্রশংসনীয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগেই বিশ্ব ডায়াবেটিস দিবস জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে, যা দেশের জন্য গৌরবের।”

প্রধানমন্ত্রী বাণীতে ডায়াবেটিস সমিতির সকল সদস্য, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এবং আক্রান্ত ব্যক্তিদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে সমিতি তাদের সেবার পরিধি আরও বিস্তৃত করবে এবং সরকার এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। এছাড়া তিনি ২০২৬ সালের এই দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

শেয়ার করুন
শিরোনাম :
পরিবহনমন্ত্রী: চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু, কারণ সচেতনতায় ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান মাইক্রোসফট: বিঘ্নিত সেবা স্বাভাবিক করার প্রক্রিয়ায় অগ্রগতি হচ্ছে ইরান পরিস্থিতি নিয়ে জি-৭ নেতাদের বার্তা দিলেন কাতারের প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৯ রানেই অলআউট ভারত, বড় ব্যবধানে জয় স্বাগতিকদের প্রথম ওভারেই ৩ উইকেট খুইয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত গাজায় তাঁবু ও ত্রাণ পৌঁছাতে বাধা, শীতে চরম সংকটে ফিলিস্তিনিরা ব্র্যাক ব্যাংকে অফিসার পদে নতুন ও অভিজ্ঞদের নিয়োগ হরমুজ প্রণালিতে এলপিজিবাহী জাহাজে শক্তিশালী বিস্ফোরণ বিশ্বজুড়ে অচল মাইক্রোসফটের আউটলুকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা চিকিৎসাসেবা বাড়াতে মানসিকতার পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি রসগোল্লা ভেবে মুখে বোমা, বিস্ফোরণে মৃত্যু ভারতীয় যুবকের কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, সেরা হাফেজ পাবেন ১০ লাখ রিয়াল ৭ নভেম্বরে বহুদলীয় গণতন্ত্রের পথ তৈরি হয়েছিল: রুহুল কবির রিজভী হামজাকে নিয়ে দুশ্চিন্তা নেই, জানালেন পাকিস্তানের গোলকিপার ইউসুফ গাজায় ইসরায়েলি হামলায় উদ্বেগ জানালেন জিসিসি মহাসচিব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ জলবায়ু সহনশীল শহর গড়তে ১০০ দেশের বড় অঙ্গীকার এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে আরও এক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ জলবায়ু অভিযোজন প্রকল্পে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ পরিবহনমন্ত্রী: চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু, কারণ সচেতনতায় ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান মাইক্রোসফট: বিঘ্নিত সেবা স্বাভাবিক করার প্রক্রিয়ায় অগ্রগতি হচ্ছে ইরান পরিস্থিতি নিয়ে জি-৭ নেতাদের বার্তা দিলেন কাতারের প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৯ রানেই অলআউট ভারত, বড় ব্যবধানে জয় স্বাগতিকদের প্রথম ওভারেই ৩ উইকেট খুইয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত গাজায় তাঁবু ও ত্রাণ পৌঁছাতে বাধা, শীতে চরম সংকটে ফিলিস্তিনিরা ব্র্যাক ব্যাংকে অফিসার পদে নতুন ও অভিজ্ঞদের নিয়োগ হরমুজ প্রণালিতে এলপিজিবাহী জাহাজে শক্তিশালী বিস্ফোরণ বিশ্বজুড়ে অচল মাইক্রোসফটের আউটলুকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা চিকিৎসাসেবা বাড়াতে মানসিকতার পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি রসগোল্লা ভেবে মুখে বোমা, বিস্ফোরণে মৃত্যু ভারতীয় যুবকের কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, সেরা হাফেজ পাবেন ১০ লাখ রিয়াল ৭ নভেম্বরে বহুদলীয় গণতন্ত্রের পথ তৈরি হয়েছিল: রুহুল কবির রিজভী হামজাকে নিয়ে দুশ্চিন্তা নেই, জানালেন পাকিস্তানের গোলকিপার ইউসুফ গাজায় ইসরায়েলি হামলায় উদ্বেগ জানালেন জিসিসি মহাসচিব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ জলবায়ু সহনশীল শহর গড়তে ১০০ দেশের বড় অঙ্গীকার এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে আরও এক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ জলবায়ু অভিযোজন প্রকল্পে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ