পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ

প্রকাশ:
Print news

অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৩২ রানে হারিয়েছে জুনিয়র টাইগ্রেসরা। এই জয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। স্বাগতিক পাকিস্তান এই পরাজয়ের মধ্য দিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়ে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন সাদিয়া ইসলাম, যিনি ২৮ বলের ইনিংসে ৩টি চার ও ২টি ছক্কা হাঁকান। এছাড়া শিরিনা খাতুন ৪০ বলে ৩২, নিশিতা আক্তার নিশি ২০ বলে ২০ এবং সাদিয়া আক্তার শেষদিকে ৭ বলে ১৪ রানের কার্যকর ইনিংস খেলেন। ২৮ বলের ঝলমলে ইনিংসে ছিল ৩ চার ও ২ ছক্কা।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়া পাকিস্তান নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান তুলতে সক্ষম হয়। তাদের হয়ে রাভাইল ফারহান ২৬ বলে ৩৬ রান করেন, এছাড়া আকসা ২৩ ও রোজিনা ১৩ রান করেন। বাংলাদেশের পক্ষে বল হাতে ফারজানা ইয়াসমিন মেধা ৩টি এবং নিশিতা আক্তার ২টি উইকেট নেন। এছাড়া আফরিন মিম, অপর্ণা দাস তিথি ও জান্নাতুল ফেরদৌসি একটি করে উইকেট শিকার করেন। আকসা ৩২ বলে ২৩ ও রোজিনা ১৬ বলে ১৩ রান করেন।

শেয়ার করুন
শিরোনাম :
প্রকৌশল শিক্ষার মানোন্নয়নে শিল্পের চাহিদাকে গুরুত্ব দেওয়ার আহ্বান সরকারি তহবিলের যথাযথ ব্যবহারে কর্মকর্তাদের কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদির সব বিমানবন্দরে হামলার হুমকি হুতিদের মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবকে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ জিবুতি উপকূলে নৌকাডুবি: ১০৯ অভিবাসীর প্রাণহানি পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ মতলব উত্তরে মা ইলিশ রক্ষা অভিযানে ১০ জেলে আটক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ, চলছে আবেদন ৮৪ বছরে অমিতাভ: জলসায় ভক্তদের ঢল ও শিক্ষার্থীদের বৃত্তি জাতীয় লিগে সেঞ্চুরির মেলা, মেহেদীর অলরাউন্ড নৈপুণ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু দিল্লিতে শনিবার বিক্ষোভ: ইন্টারনেট বন্ধ ও কড়াকড়ি সরকারের রিয়াদ বিমানবন্দরে নিরাপত্তা ঘটনায়, বিশ্বজুড়ে তীব্র নিন্দা বরিশালে দুর্গাপূজাতেও বিক্রি হয়নি নতুন ঢাক, বিপাকে কারিগরেরা সাজেকে ৪৮ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত, প্রশাসনের আশ্বাসে মুক্তি ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের অভিনব দল বিভাজন ডেঙ্গু নিয়ন্ত্রণে ডাব খাওয়ার প্রবণতা কমানোর আহ্বান চসিক মেয়রের যুব উন্নয়ন নিয়োগে প্রশ্নফাঁস মুম্বাইয়ে বিক্ষোভের ঘটনায় মামলা অভিনেতা ইমরান খানের বিরুদ্ধে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু প্রকৌশল শিক্ষার মানোন্নয়নে শিল্পের চাহিদাকে গুরুত্ব দেওয়ার আহ্বান সরকারি তহবিলের যথাযথ ব্যবহারে কর্মকর্তাদের কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদির সব বিমানবন্দরে হামলার হুমকি হুতিদের মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবকে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ জিবুতি উপকূলে নৌকাডুবি: ১০৯ অভিবাসীর প্রাণহানি পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ মতলব উত্তরে মা ইলিশ রক্ষা অভিযানে ১০ জেলে আটক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ, চলছে আবেদন ৮৪ বছরে অমিতাভ: জলসায় ভক্তদের ঢল ও শিক্ষার্থীদের বৃত্তি জাতীয় লিগে সেঞ্চুরির মেলা, মেহেদীর অলরাউন্ড নৈপুণ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু দিল্লিতে শনিবার বিক্ষোভ: ইন্টারনেট বন্ধ ও কড়াকড়ি সরকারের রিয়াদ বিমানবন্দরে নিরাপত্তা ঘটনায়, বিশ্বজুড়ে তীব্র নিন্দা বরিশালে দুর্গাপূজাতেও বিক্রি হয়নি নতুন ঢাক, বিপাকে কারিগরেরা সাজেকে ৪৮ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত, প্রশাসনের আশ্বাসে মুক্তি ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের অভিনব দল বিভাজন ডেঙ্গু নিয়ন্ত্রণে ডাব খাওয়ার প্রবণতা কমানোর আহ্বান চসিক মেয়রের যুব উন্নয়ন নিয়োগে প্রশ্নফাঁস মুম্বাইয়ে বিক্ষোভের ঘটনায় মামলা অভিনেতা ইমরান খানের বিরুদ্ধে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু