মুম্বাইয়ে বিক্ষোভের ঘটনায় মামলা অভিনেতা ইমরান খানের বিরুদ্ধে

প্রকাশ:
Print news

মুম্বাইয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচি পালন করেছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই কর্মসূচিতে যোগ দিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন বলিউড অভিনেতা ইমরান খান। তাকেসহ প্রায় চার শতাধিক বিক্ষোভকারীকে গতকাল সন্ধ্যায় আজাদ ময়দানের কাছাকাছি এলাকা থেকে আটক করে পুলিশ। আটকের ঘণ্টাখানেক পর তাদের ছেড়ে দেওয়া হলেও, ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার অভিনেতাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় মুম্বাইয়ের আজাদ ময়দানের কাছে পুলিশের অভিযানে প্রায় ৪০০ প্রতিবাদকারী আটক হন।

দক্ষিণ মুম্বাইয়ের গামদেবী থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এই মামলায় ইমরান খানের পাশাপাশি তার ভাগ্নি জায়ান মেরি খান এবং প্রেমিকা লেখা ওয়াশিংটনকেও আসামি করা হয়েছে। মুম্বাই পুলিশের তথ্য অনুযায়ী, ভারতীয় দণ্ডবিধির ২২৩ (আদেশ অমান্য করা), ১২৬(২) (অন্যায়ভাবে বাধা দেওয়া), ১৮৯(২) (বেআইনি সমাবেশ), ১৮৯(৩) এবং ১৮৯(৫) ধারায় এই মামলাটি রেকর্ড করা হয়েছে।

উল্লেখ্য, সিজেপি তাদের এই প্রতিবাদ কর্মসূচি থেকে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত সংশোধন প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছিল। মূলত ওই বিক্ষোভ চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগেই পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

শেয়ার করুন
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে ডাব খাওয়ার প্রবণতা কমানোর আহ্বান চসিক মেয়রের যুব উন্নয়ন নিয়োগে প্রশ্নফাঁস মুম্বাইয়ে বিক্ষোভের ঘটনায় মামলা অভিনেতা ইমরান খানের বিরুদ্ধে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু রেকর্ড সেঞ্চুরির দিনেও অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারলো বাংলাদেশ নেপালের গোর্খায় আকস্মিক বন্যা: ভেসে গেছে ঘরবাড়ি ও সেতু ভিলারিয়ালের বিপক্ষে জয় পেলেও ভিনির লাল কার্ডে রিয়ালের দুশ্চিন্তা ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ তিন সিনেমা নিয়ে বড় পর্দায় ব্যস্ত অভিনেত্রী চাঁদনী রমনার মন্দিরে স্বর্ণালংকার চুরির ঘটনায় গ্রেপ্তার ৩ বাংলাদেশে নতুন বিনিয়োগে আগ্রহী জাপানি জায়ান্ট মারুবেনি রিয়াদ বিমানবন্দরে হুথি হামলা: ঢাকা থেকে বাতিল ৫ ফ্লাইট হাসান মাহমুদের হ্যাটট্রিকে ইতিহাস ও ব্যক্তিগত রেকর্ডের ছড়াছড়ি প্রশ্নফাঁস: ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবি এনসিপি যুবশক্তির মেসি-সুয়ারেজের জোড়া গোলে ইন্টার মায়ামির বড় জয় দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের ঢাকা কর অঞ্চল-২৫ এ ৬১ পদে নিয়োগ: আবেদনের সময়সীমা মুম্বাইয়ে আটক হয়েছিলেন অভিনেতা ইমরান খান ও তার প্রেমিকা শর্তসাপেক্ষে মুক্তি পেলেন সিজেপির শীর্ষ তিন নেতা ডেঙ্গু নিয়ন্ত্রণে ডাব খাওয়ার প্রবণতা কমানোর আহ্বান চসিক মেয়রের যুব উন্নয়ন নিয়োগে প্রশ্নফাঁস মুম্বাইয়ে বিক্ষোভের ঘটনায় মামলা অভিনেতা ইমরান খানের বিরুদ্ধে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু রেকর্ড সেঞ্চুরির দিনেও অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারলো বাংলাদেশ নেপালের গোর্খায় আকস্মিক বন্যা: ভেসে গেছে ঘরবাড়ি ও সেতু ভিলারিয়ালের বিপক্ষে জয় পেলেও ভিনির লাল কার্ডে রিয়ালের দুশ্চিন্তা ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ তিন সিনেমা নিয়ে বড় পর্দায় ব্যস্ত অভিনেত্রী চাঁদনী রমনার মন্দিরে স্বর্ণালংকার চুরির ঘটনায় গ্রেপ্তার ৩ বাংলাদেশে নতুন বিনিয়োগে আগ্রহী জাপানি জায়ান্ট মারুবেনি রিয়াদ বিমানবন্দরে হুথি হামলা: ঢাকা থেকে বাতিল ৫ ফ্লাইট হাসান মাহমুদের হ্যাটট্রিকে ইতিহাস ও ব্যক্তিগত রেকর্ডের ছড়াছড়ি প্রশ্নফাঁস: ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবি এনসিপি যুবশক্তির মেসি-সুয়ারেজের জোড়া গোলে ইন্টার মায়ামির বড় জয় দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের ঢাকা কর অঞ্চল-২৫ এ ৬১ পদে নিয়োগ: আবেদনের সময়সীমা মুম্বাইয়ে আটক হয়েছিলেন অভিনেতা ইমরান খান ও তার প্রেমিকা শর্তসাপেক্ষে মুক্তি পেলেন সিজেপির শীর্ষ তিন নেতা