বিশ্বজুড়ে বাড়ছে এল নিনোর প্রভাব, অশনি সংকেতে বিজ্ঞানীরা

প্রকাশ:
Print news

বিশ্বের আবহাওয়াবিদরা বর্তমানের এল নিনো পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। জাতিসংঘ জানিয়েছে, ১৯৫০ সালের পর থেকে এটি অন্যতম শক্তিশালী এল নিনো হিসেবে রেকর্ড হতে পারে। ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের মতে, মানুষের কর্মকাণ্ডে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাবকে এই প্রাকৃতিক ঘটনা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। প্রশান্ত মহাসাগর থেকে বিপুল পরিমাণ সঞ্চিত তাপ নির্গত হওয়ায় পৃথিবীর এক বিশাল অংশে অস্বাভাবিক উষ্ণতা লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বজুড়ে আবহাওয়াবিদরা ক্রমশ তীব্র হতে থাকা ‘এল নিনো’ নিয়ে সতর্কবার্তা দিচ্ছেন।

আবহাওয়াবিদ রায়ান মাউ তার প্রকাশিত বৈশ্বিক জলবায়ু মানচিত্রে দেখিয়েছেন যে, পৃথিবীর প্রায় পুরোটাই লাল রঙে ছেয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে তিনি লিখেছেন, এই শীতকালজুড়ে এল নিনো সর্বোচ্চ শক্তিতে সক্রিয় থাকবে এবং যুক্তরাষ্ট্র বাদে পৃথিবীর প্রায় সব অঞ্চলেই তাপমাত্রা বৃদ্ধি পাবে। তিনি বিশ্ব আবহাওয়া সংস্থার পূর্বাভাসের সাথে একমত পোষণ করে জানান, এই প্রভাব ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে।

ক্লাইমেট সায়েন্টিস্ট জিক হাউসফাদার এক টুইট বার্তায় জানিয়েছেন, এল নিনো এমন এক অজানা ও অভূতপূর্ব পরিস্থিতির দিকে যাচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। তার মতে, নিনো ৩.৪ অঞ্চলে তাপমাত্রার বিচ্যুতি এখন স্বাভাবিকের চেয়ে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি, যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এই চরম আবহাওয়া পরিস্থিতিকে আবহাওয়াবিদ লিওন সাইমনস ‘সুপার-ডুপার এল নিনো’ হিসেবে আখ্যা দিয়েছেন।

বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্যমতে, ২০২৬ সালের শেষ মাসগুলোতে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এল নিনোর কেন্দ্রস্থল হিসেবে পরিচিত মধ্য ও পূর্ব গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩.৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সাধারণত প্রতি দুই থেকে সাত বছরের ব্যবধানে এল নিনো-সাউদার্ন অসিলেশন চক্রের এই উষ্ণ পর্যায়টি ফিরে আসে। এই প্রাকৃতিক প্রক্রিয়ায় বিশ্বজুড়ে বৃষ্টিপাতের স্বাভাবিক বিন্যাস ব্যাহত হয়, যার ফলে কোনো কোনো অঞ্চল চরম খরা আবার কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টিপাতের কবলে পড়ে। এটি বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রাখে।

সবচেয়ে উদ্বেগজনক পূর্বাভাসটি এসেছে শিকাগো বিশ্ববিদ্যালয়ের ‘ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাব’ থেকে। গবেষকদের মতে, চলতি বছরের এই ‘সুপার-এল নিনো’-এর প্রভাবে জুন থেকে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিশ্বজুড়ে অতিরিক্ত ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। Do Not Sell or Share My Personal Information। We won’t sell or share your personal information to inform the ads you see। You may still see interest-based ads if your information is sold or shared by other companies or was sold or shared previously।

শেয়ার করুন
শিরোনাম :
ডেটিং অ্যাপের ভিড়ে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া কঠিন: ঐশ্বরিয়া সম্পদ সংক্রান্ত ঘটনায় যাওয়া ল্যাপটপ-ক্যামেরার সন্ধানে রাজশাহীতে জার্মান ঢাকার যানজট নিরসনে গণপরিবহন নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক কাতারের বাংলাদেশ স্কুলে বার্ষিক বিজ্ঞান ও চারুশিল্প প্রদর্শনী বিশ্বজুড়ে বাড়ছে এল নিনোর প্রভাব, অশনি সংকেতে বিজ্ঞানীরা এসএটোয়েন্টিতে রিশাদের ইতিহাস গড়ার হাতছানি, অবিক্রিত নাহিদ রানা ভারতশাসিত কাশ্মীরে বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু আবারও অভিনয়ে ফিরতে চান অসুস্থ তানিয়া বৃষ্টি সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ৩৭ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্বার্থেই বিমানের সঙ্গে এয়ারবাসের চুক্তি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চলতি বছরের প্রথম নয় মাসে কাতারে ২৬ লাখ পর্যটক সিরাজগঞ্জে গৃহবধূ নিহতের ঘটনায় শ্বশুর গ্রেপ্তার রোমাঞ্চকর ট্রেকিং গন্তব্য আলীকদমের দুর্গম লিবলুহুং পাহাড় টাকা আমার মাথা খারাপ করে দিয়েছিল: নোবেল নিরাপদ যাতায়াতে নারী চালকের মোটরসাইকেল সেবা ‘মায়া’ সীমান্ত নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে ভারতীয় প্রতিনিধিদের তালিকা চাইল ২০৩৬ অলিম্পিক আয়োজনে প্রস্তুত কাতার, ৯৫ শতাংশ অবকাঠামোই তৈরি ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটি চুক্তির দিনে চট্টগ্রামে বিক্ষোভ আফগান লীগে ইংলিশ ক্রিকেটারদের এনওসি দেওয়া নিয়ে বিপাকে ইসিবি মিরসরাইয়ে মাত্র ১১ মাসে কোরআন হিফজ করল ৮ বছরের ডেটিং অ্যাপের ভিড়ে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়া কঠিন: ঐশ্বরিয়া সম্পদ সংক্রান্ত ঘটনায় যাওয়া ল্যাপটপ-ক্যামেরার সন্ধানে রাজশাহীতে জার্মান ঢাকার যানজট নিরসনে গণপরিবহন নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক কাতারের বাংলাদেশ স্কুলে বার্ষিক বিজ্ঞান ও চারুশিল্প প্রদর্শনী বিশ্বজুড়ে বাড়ছে এল নিনোর প্রভাব, অশনি সংকেতে বিজ্ঞানীরা এসএটোয়েন্টিতে রিশাদের ইতিহাস গড়ার হাতছানি, অবিক্রিত নাহিদ রানা ভারতশাসিত কাশ্মীরে বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু আবারও অভিনয়ে ফিরতে চান অসুস্থ তানিয়া বৃষ্টি সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ৩৭ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্বার্থেই বিমানের সঙ্গে এয়ারবাসের চুক্তি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চলতি বছরের প্রথম নয় মাসে কাতারে ২৬ লাখ পর্যটক সিরাজগঞ্জে গৃহবধূ নিহতের ঘটনায় শ্বশুর গ্রেপ্তার রোমাঞ্চকর ট্রেকিং গন্তব্য আলীকদমের দুর্গম লিবলুহুং পাহাড় টাকা আমার মাথা খারাপ করে দিয়েছিল: নোবেল নিরাপদ যাতায়াতে নারী চালকের মোটরসাইকেল সেবা ‘মায়া’ সীমান্ত নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে ভারতীয় প্রতিনিধিদের তালিকা চাইল ২০৩৬ অলিম্পিক আয়োজনে প্রস্তুত কাতার, ৯৫ শতাংশ অবকাঠামোই তৈরি ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটি চুক্তির দিনে চট্টগ্রামে বিক্ষোভ আফগান লীগে ইংলিশ ক্রিকেটারদের এনওসি দেওয়া নিয়ে বিপাকে ইসিবি মিরসরাইয়ে মাত্র ১১ মাসে কোরআন হিফজ করল ৮ বছরের