ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দীর্ঘ এক দশকের দায়িত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি টানলেন তারকা ব্যাটার হারমানপ্রীত কৌর। ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে, তিনি এখন থেকে ভারতের সব ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার স্পষ্ট করেছেন যে, তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না। খেলোয়াড় হিসেবে ভারতীয় দলের জার্সিতে মাঠে তার উপস্থিতি অব্যাহত থাকবে। রাবিতে সাংবাদিকদের ওপর হামলার দ্রুত স্বচ্ছ তদন্ত ও বিচার দাবি সিপিজের। সিইসির পদত্যাগ দাবি / দিল্লিতে মিছিল থেকে রাহুল-প্রিয়াঙ্কাসহ আটক অনেকে।
হারমানপ্রীতের নেতৃত্বে ভারতীয় নারী ক্রিকেট দল বড় ধরনের সাফল্য পেয়েছে। কিছুদিন আগেই তার অধীনে এশিয়ান গেমসে দ্বিতীয়বারের মতো স্বর্ণপদক জয় করে ভারত। এছাড়া তার নেতৃত্বেই গত বছরের নভেম্বরে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেছিল দলটি। গুয়াহাটিতে বিসিসিআইয়ের পর্যালোচনা সভার ঠিক পরপরই নেতৃত্বের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার এই ঘোষণা দিলেন তিনি। ‘সিলিন্ডারই তো পাই না, সরকারি রেট শুধু সরকারের কাছেই’।
নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে হারমানপ্রীত লিখেছেন, ‘আজ আমি ভারতীয় নারী ক্রিকেট দলের সব সংস্করণে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।’ দীর্ঘদিনের এই দায়িত্ব থেকে বিদায় নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি সহজ কোনো সিদ্ধান্ত নয়। এর সঙ্গে জড়িয়ে আছে বছরের পর বছর ধরে জমে থাকা স্মৃতি, আবেগ, ত্যাগ এবং এমন অসংখ্য মুহূর্ত, যা সারাজীবন আমার সঙ্গে থেকে যাবে।’
স্মৃতি হাতড়ে হারমানপ্রীত জানান, তার এই নেতৃত্বের পথচলা শুরু হয়েছিল ২০১৬ সালে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বের মাধ্যমে। দীর্ঘ প্রায় দশ বছর বিভিন্ন ধাপে দায়িত্ব পালন করার পর ২০২২ সালে তাকে ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়া হয়। এরপর ২০২৩ সালে সব ফরম্যাটের পূর্ণাঙ্গ দায়িত্ব তার কাঁধে অর্পিত হয়। পরের বছর, ২০২৩ সালে, সব সংস্করণের নেতৃত্বভারও তার কাঁধে ওঠে।
অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও ক্রিকেটের প্রতি তার ভালোবাসা যে অটুট, তা স্পষ্ট করে তিনি বলেন, ‘এখন আমি আবারও শুধুই ক্রিকেটের ভালোবাসার জন্য খেলতে প্রস্তুত। অধিনায়কত্ব শেষ হচ্ছে, কিন্তু আমার খেলার যাত্রা চলতে থাকবে।’ নতুন করে খেলোয়াড় হিসেবে মাঠে ফিরে আসার আগ্রহই এখন তার মূল লক্ষ্য বলে তিনি জানিয়েছেন।






