রিয়াল বেটিসের কাছে হেরে ক্ষুব্ধ মরিনহো, শিষ্যদের দুষলেন অপরিণত হিসেবে

প্রকাশ:
Print news

চলতি লা লিগা মৌসুমে প্রথমবারের মতো হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ। সেভিলের মাঠে রিয়াল বেটিসের বিপক্ষে ১-০ গোলের অপ্রত্যাশিত পরাজয়ের পর নিজের শিষ্যদের ওপর চটেছেন কোচ হোসে মরিনহো। ম্যাচে বল দখল ও আধিপত্য বজায় রাখলেও শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয়েছে অল হোয়াইটদের। মরিনহো তার দলের খেলোয়াড়দের পারফরম্যান্সকে ‘অপরিণত’ ও ‘বোকামি’ হিসেবে অভিহিত করেছেন।

ম্যাচ শেষে প্রতিপক্ষ ফুটবলারদের চতুরতার প্রশংসা করে মরিনহো জানান, রেফারির মানসিকতা বুঝতে এবং সময় নষ্ট করার ক্ষেত্রে বেটিসের খেলোয়াড়রা রিয়ালের চেয়ে অনেক বেশি চালাক ছিল। তিনি অভিযোগ করেন, বেটিসের ফুটবলাররা রেফারিকে প্রভাবিত করার চেষ্টা করেছে, যেখানে রিয়ালের খেলোয়াড়রা ফাউলের শিকার হয়েও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে। প্রতিপক্ষের ‘নাটক’ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মরিনহো বলেন, আমার বেঞ্চের সামনে ওদের এক ফুটবলার এমনভাবে পড়েছিল যেন অ্যাম্বুলেন্স লাগবে, কিন্তু শেষ পর্যন্ত কোনো অ্যাম্বুলেন্স আসেনি। বেটিস মূলত ড্র করার লক্ষ্য নিয়ে খেলে লটারি জিতে গেছে।

ম্যাচের শেষ দিকে রোমাঞ্চকর মুহূর্তে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করার সুযোগ হাতছাড়া করেন। তার শটটি রুখে দেন বেটিস গোলকিপার আলভারো ভালেস। এ সময় প্রতিপক্ষ ডিফেন্ডার বক্সের ভেতর আগেই ঢুকে পড়ায় পেনাল্টি পুনরারম্ভের দাবি জানালেও ভিএআর তাতে সাড়া দেয়নি। এছাড়া ম্যাচে কার্লোস এস্পির একটি গোল অফসাইডের কারণে বাতিল করা হয়।

শেয়ার করুন
শিরোনাম :
ঈশ্বরদীতে বালুব্যবসায়ীদের বিরুদ্ধে হত্যাও চাঁদাবাজি মামলা আসামিদের  মানববন্ধন উত্তোলন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, মানববন্ধন ঘিরে বিতর্ক  রেকর্ড জুটিতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পাকিস্তান সাপ ধরে হাসপাতালে নিজেই হাজির দংশিত বৃদ্ধ পপি এনজিওতে সহকারী পরিচালক নিয়োগ, বেতন ৯৮ হাজার টাকা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের সুনির্দিষ্ট ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি হারিসের তাগিদে রিভিউ নিয়ে শাদাবের সেঞ্চুরি ও অবিশ্বাস্য জয় আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ফিরতে পারবেন প্রবাসীরা: প্রবাসীকল্যাণ মন্ত্রী চতুর্থ মেয়াদে লুলার সামনে যে ৫ বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ বিজয়: বিয়ে ঘিরে ট্রল, রাশমিকাকে নিয়ে সুখে আছেন এশিয়া কাপ আর্চারির দুই ফাইনালে বাংলাদেশ লালমনিরহাটে ভারতীয় বাঘের আক্রমণে আহত তিন, আতঙ্কে গ্রামবাসী ঢাকা কর অঞ্চল-৬ এ ৪১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করল আইন মন্ত্রণালয় গজনির নায়িকা অসিন এখন কোথায়, কেমন আছেন তিনি? টোকিওতে তারো আসোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ইরানের সঙ্গে বৈঠকে বসছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান জাপানের সাথে অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদারে গুরুত্ব প্রধানমন্ত্রীর সার্বিয়ায় ছাত্র আন্দোলনের কাছে হার মানলেন প্রেসিডেন্ট ভুচ্চি সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের ২৮ সদস্যের দলে নতুন মুখ রোনান-মাহি ঈশ্বরদীতে বালুব্যবসায়ীদের বিরুদ্ধে হত্যাও চাঁদাবাজি মামলা আসামিদের  মানববন্ধন উত্তোলন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, মানববন্ধন ঘিরে বিতর্ক  রেকর্ড জুটিতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পাকিস্তান সাপ ধরে হাসপাতালে নিজেই হাজির দংশিত বৃদ্ধ পপি এনজিওতে সহকারী পরিচালক নিয়োগ, বেতন ৯৮ হাজার টাকা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের সুনির্দিষ্ট ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে মামলা, সমন জারি হারিসের তাগিদে রিভিউ নিয়ে শাদাবের সেঞ্চুরি ও অবিশ্বাস্য জয় আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ফিরতে পারবেন প্রবাসীরা: প্রবাসীকল্যাণ মন্ত্রী চতুর্থ মেয়াদে লুলার সামনে যে ৫ বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ বিজয়: বিয়ে ঘিরে ট্রল, রাশমিকাকে নিয়ে সুখে আছেন এশিয়া কাপ আর্চারির দুই ফাইনালে বাংলাদেশ লালমনিরহাটে ভারতীয় বাঘের আক্রমণে আহত তিন, আতঙ্কে গ্রামবাসী ঢাকা কর অঞ্চল-৬ এ ৪১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করল আইন মন্ত্রণালয় গজনির নায়িকা অসিন এখন কোথায়, কেমন আছেন তিনি? টোকিওতে তারো আসোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ইরানের সঙ্গে বৈঠকে বসছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান জাপানের সাথে অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদারে গুরুত্ব প্রধানমন্ত্রীর সার্বিয়ায় ছাত্র আন্দোলনের কাছে হার মানলেন প্রেসিডেন্ট ভুচ্চি সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের ২৮ সদস্যের দলে নতুন মুখ রোনান-মাহি