সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের ২৮ সদস্যের দলে নতুন মুখ রোনান-মাহি

প্রকাশ:
Print news

সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুনদের সুযোগ দেওয়ার লক্ষ্যে এবার জাতীয় দলের স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন রোনান বেঞ্জামিন সুলিভান ও মোহাম্মদ মাহি খান। তারা দুজনেই এর আগে বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন। রোনান যুক্তরাষ্ট্রের সেন্ট জোসেফস হকস কলেজে খেলছেন এবং অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচেই জোড়া গোল করেছিলেন। ভারতের বিপক্ষে ফাইনালে টাইব্রেকারে গোল করে শিরোপা জয়েও রেখেছেন ভূমিকা। অন্যদিকে ইংল্যান্ডে জন্ম নেওয়া স্ট্রাইকার মাহি খান বর্তমানে ইংল্যান্ডের নবম স্তরের ক্লাব মলটন এফসির হয়ে মাঠ মাতাচ্ছেন এবং চলতি মৌসুমে সাত ম্যাচে নয়টি গোল করেছেন। গত এপ্রিলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন এই ফরোয়ার্ড। ইংল্যান্ডের নবম স্তরের ক্লাব মলটন এফসি’র হয়ে চলতি মৌসুমে সাত ম্যাচে করেছেন ৯ গোল। বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা ও ক্লাবের হয়ে গোল করার ধারাবাহিকতা তাকে এবার সিনিয়র জাতীয় দলের ক্যাম্পে জায়গা করে দিয়েছে।

নতুনদের জায়গা দিতে গিয়ে আসিয়ান কাপে খেলা শাকিল আহাদ তপু ও মনজুরুর রহমান মানিক বাদ পড়েছেন। এছাড়া ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করা ইমনও এবার প্রাথমিক দলে নেই। অন্যদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। ঘরোয়া লীগে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ডাক পেয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, ঈসা ফয়সাল ও সৈয়দ কাজেমশাহ। ইনদোনশিয়ায় গিয়ে নাইট ক্লাবে বিতর্কে জড়ানো সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রও প্রাথমিক দলে রয়েছেন। তাদের বিষয়ে তদন্ত চলছে এবং দোষী প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। নতুন দুই মুখের মধ্যে রোনানের গল্পটা বেশ আকর্ষণীয়। তদন্ত চলার মধ্যেই দু’জনের দলে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে।

আগামী ৪ নভেম্বর ঢাকায় পর্দা উঠবে সাফ চ্যাম্পিয়নশিপের। ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ তাদের যাত্রা শুরু করবে। হেড কোচ টমাস ডুলি আজ থেকেই ক্যাম্প শুরু করবেন। তবে শুরুতে হামজা দেওয়ান চৌধুরী ও শমিত সোমসহ কয়েকজন প্রবাসী ফুটবলারকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ভুটানের বিপক্ষে হামজার খেলা নিয়ে সংশয় থাকলেও ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাকে পাওয়ার আশা করা হচ্ছে। সীমিত প্রস্তুতির সময়ে সেরা সমন্বয় খুঁজে বের করাই এখন কোচিং স্টাফের প্রধান চ্যালেঞ্জ। বাংলাদেশের প্রাথমিক দলে আরও আছেন মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, সোহেল রানা, হৃদয়, ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফাহামিদুল ইসলাম, শুকি ইতোফুসা ও মিনহাজুল করিম স্বাধীন।

শেয়ার করুন
শিরোনাম :
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের অজেয় রেকর্ড ধরে রাখতে চায় বাংলাদেশ সরিষাবাড়ীতে পরকীয়া করতে গিয়ে গণপিটুনির শিকার জামায়াত কর্মী আটক সেমিফাইনালে ভুটানকে নিয়ে সতর্ক ভারতের কোচ নওশাদ মুসা শাহাদাতের |: উন্নয়ন ও রাজস্ব আয় বৃদ্ধিতে সাফল্যের পুলিশে কনস্টেবল নিয়োগ: আবেদন কমলেও বাড়ছে পদের সংখ্যা যুক্তরাষ্ট্রে প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক বিমান চলাচল পরিবহনমন্ত্রী: চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু, কারণ সচেতনতায় ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান মাইক্রোসফট: বিঘ্নিত সেবা স্বাভাবিক করার প্রক্রিয়ায় অগ্রগতি হচ্ছে ইরান পরিস্থিতি নিয়ে জি-৭ নেতাদের বার্তা দিলেন কাতারের প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৯ রানেই অলআউট ভারত, বড় ব্যবধানে জয় স্বাগতিকদের প্রথম ওভারেই ৩ উইকেট খুইয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত গাজায় তাঁবু ও ত্রাণ পৌঁছাতে বাধা, শীতে চরম সংকটে ফিলিস্তিনিরা ব্র্যাক ব্যাংকে অফিসার পদে নতুন ও অভিজ্ঞদের নিয়োগ হরমুজ প্রণালিতে এলপিজিবাহী জাহাজে শক্তিশালী বিস্ফোরণ বিশ্বজুড়ে অচল মাইক্রোসফটের আউটলুকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা চিকিৎসাসেবা বাড়াতে মানসিকতার পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি রসগোল্লা ভেবে মুখে বোমা, বিস্ফোরণে মৃত্যু ভারতীয় যুবকের কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, সেরা হাফেজ পাবেন ১০ লাখ রিয়াল ৭ নভেম্বরে বহুদলীয় গণতন্ত্রের পথ তৈরি হয়েছিল: রুহুল কবির রিজভী পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের অজেয় রেকর্ড ধরে রাখতে চায় বাংলাদেশ সরিষাবাড়ীতে পরকীয়া করতে গিয়ে গণপিটুনির শিকার জামায়াত কর্মী আটক সেমিফাইনালে ভুটানকে নিয়ে সতর্ক ভারতের কোচ নওশাদ মুসা শাহাদাতের |: উন্নয়ন ও রাজস্ব আয় বৃদ্ধিতে সাফল্যের পুলিশে কনস্টেবল নিয়োগ: আবেদন কমলেও বাড়ছে পদের সংখ্যা যুক্তরাষ্ট্রে প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক বিমান চলাচল পরিবহনমন্ত্রী: চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু, কারণ সচেতনতায় ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান মাইক্রোসফট: বিঘ্নিত সেবা স্বাভাবিক করার প্রক্রিয়ায় অগ্রগতি হচ্ছে ইরান পরিস্থিতি নিয়ে জি-৭ নেতাদের বার্তা দিলেন কাতারের প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৯ রানেই অলআউট ভারত, বড় ব্যবধানে জয় স্বাগতিকদের প্রথম ওভারেই ৩ উইকেট খুইয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত ভারত গাজায় তাঁবু ও ত্রাণ পৌঁছাতে বাধা, শীতে চরম সংকটে ফিলিস্তিনিরা ব্র্যাক ব্যাংকে অফিসার পদে নতুন ও অভিজ্ঞদের নিয়োগ হরমুজ প্রণালিতে এলপিজিবাহী জাহাজে শক্তিশালী বিস্ফোরণ বিশ্বজুড়ে অচল মাইক্রোসফটের আউটলুকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা চিকিৎসাসেবা বাড়াতে মানসিকতার পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি রসগোল্লা ভেবে মুখে বোমা, বিস্ফোরণে মৃত্যু ভারতীয় যুবকের কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, সেরা হাফেজ পাবেন ১০ লাখ রিয়াল ৭ নভেম্বরে বহুদলীয় গণতন্ত্রের পথ তৈরি হয়েছিল: রুহুল কবির রিজভী