রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চল ঘুরে -স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এখন ঢাকায়। সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে আয়োজিত ঢাকা পর্বের উদ্বোধনী ম্যাচে সিরাজগঞ্জের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রমীলা ফুটবল একাডেমিকে ৩-০ গোলে হারিয়ে আঞ্চলিক ফাইনালে জায়গা করে নিয়েছে টাঙ্গাইলের মোনালিসা উইমেন্স স্পোর্টস একাডেমি। ম্যাচে জোড়া গোল করে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ইভা আক্তার। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি জানান, সেরা খেলোয়াড় হওয়ার বিষয়টি ভাবনার বাইরে ছিল। দলের সামগ্রিক পারফরম্যান্সের ওপর ভিত্তি করে চূড়ান্ত পর্বে ওঠার ব্যাপারে তিনি আশাবাদী। নিজের উচ্ছ্বাসের কথা জানিয়ে ইভা বলেন, ‘ভাবতেই পারিনি সেরার পুরস্কার পাব। তবে আমরা যেভাবে খেলেছি, আশা করি আমরা চূড়ান্ত পর্বে উঠব এবং আরও অনেক দূর যাব।’। উদ্বোধনী ম্যাচের পর আয়োজিত হয় ঢাকা পর্বের উদ্বোধনী অনুষ্ঠান। তোমরা আগামীতে অনেক ভালো খেলোয়াড় হও, এটাই আমাদের আশা। আমরা সত্যিই গর্বিত এবং তোমাদের যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ-তোমরাই খেলাটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে।
উদ্বোধনী ম্যাচ শেষে আয়োজিত আনুষ্ঠানিকতায় টুর্নামেন্টের সার্বিক রূপরেখা তুলে ধরেন প্রধান ক্রীড়া সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক উৎপল শুভ্র। তিনি জানান, দেশের পাঁচটি অঞ্চলে সফল আয়োজন শেষে এখন ঢাকায় খেলা চলছে। এর আগে বিভিন্ন অঞ্চল থেকে ছয়টি দল চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। ঢাকা অঞ্চল থেকে আরও দুটি দল চূড়ান্ত পর্বে যোগ দেবে। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালসহ বাকি ম্যাচগুলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কামরুন নাহার ডানা, বাংলাদেশ জাতীয় নারী দলের সাবেক কোচ গোলাম রব্বানী, সাবেক অধিনায়ক ডালিয়া আক্তার ও সাবেক খেলোয়াড় খুরশিদা খাতুন। আরও অংশ নেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম আর কবির, স্টার নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখছেদুল কামাল এবং মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান।
খেলোয়াড়দের শুভকামনা জানিয়ে কামরুন নাহার ডানা বলেন, তরুণ ফুটবলারদের গড়ে তোলাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। মাঠ ব্যবহারের সুযোগ করে দেওয়ার জন্য তিনি ড্যাফোডিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম আর কবির বলেন, নারী ফুটবলারদের বড় এই আয়োজনের অংশ হতে পেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গর্বিত। নারী ফুটবলারদের ভবিষ্যৎ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সম্পদ হিসেবে অভিহিত করে তিনি তাদের উৎসাহিত করেন। সেই সঙ্গে ড্যাফোডিলের ভিসি স্যারকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর মাঠে খেলার ব্যবস্থা করে দেওয়ার জন্য।’।
স্টার নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখছেদুল কামাল আয়োজনের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, একটি দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে ইতিবাচক সামাজিক পরিবর্তন ও সম্ভাবনাগুলোকে সামনে নিয়ে আসাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। শুধু সংবাদ সম্প্রচার নয়, বরং নারী ফুটবলের বিকাশে একটি উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত করতেই ও স্টার নিউজ যৌথভাবে কাজ করছে।
উল্লেখ্য, গত তিন বছর ধরে ছেলেদের আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করে আসছে। দুই দিনব্যাপী চলমান ঢাকা পর্বের আঞ্চলিক এই লড়াইয়ে মোট আটটি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের প্রথম দিনে তিনটি এবং দ্বিতীয় দিনে আরও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি টুর্নামেন্টের অন্যান্য আঞ্চলিক ভেন্যুতেও তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে, যেমন খুলনার তেঁতুলতলা শেষ আটে জায়গা করে নিয়েছে এবং চট্টগ্রামের ফুটবল উৎসবের মাধ্যমে উদীয়মান তারকাদের স্বপ্নপূরণের চেষ্টা অব্যাহত রয়েছে। পিছিয়ে পড়েও ৬ গোলের ঝড়, শেষ আটে খুলনার তেঁতুলতলা।






