আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে কর্মকর্তা পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তথ্য অনুযায়ী, মোট ৬২ পদে এই নিয়োগ দেওয়া হবে। দুটি আলাদা পদের মধ্যে ‘সিস্টেম ম্যানেজার’ পদে ১ জন এবং ‘প্রিন্সিপাল অফিসার’ পদে ৬১ জন নিয়োগ পাবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। আড়ংয়ে সেলস অ্যাসোসিয়েট পদে চাকরি, পদ ১০০। বেতন স্কেল: ৮২৫০ থেকে ৩০২৩০ টাকা। বিসিআইসিতে ২৭৪ জনের চাকরি, ৯ম ও ১০ম গ্রেডে বড় সুযোগ। প্রিন্সিপাল অফিসার পদটি ষষ্ঠ গ্রেডের।
পদের বিবরণ ও বেতন স্কেল
- সিস্টেম ম্যানেজারপদ সংখ্যা ১টি (৩য় গ্রেড)। নির্ধারিত বেতন স্কেল ১,১৩,০০০ থেকে ১,৪৮,৮০০ টাকা।
- প্রিন্সিপাল অফিসারপদ সংখ্যা ৬১টি (৬ষ্ঠ গ্রেড)। নির্ধারিত বেতন স্কেল ৭১,০০০ থেকে ১,৩৪,০০০ টাকা।
- অন্যান্য সুবিধানিয়ম অনুযায়ী উভয় পদের কর্মকর্তা অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
সিস্টেম ম্যানেজার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং কিংবা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সংক্রান্ত বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) এবং দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
এর পাশাপাশি সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ সংস্থায় সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট অথবা সিনিয়র রক্ষণাবেক্ষণ প্রকৌশলী পদে কমপক্ষে ৪ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে অন্তত ২টি প্রকাশনা থাকা আবশ্যক। পিএইচডি ডিগ্রি থাকলে অগ্রাধিকার মিলবে। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে ৩য় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
প্রিন্সিপাল অফিসারস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার পদে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত একটি প্রথম বিভাগ বা শ্রেণি থাকা বাধ্যতামূলক এবং কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
বয়সসীমা
২০২৬ সালের ১ জুন তারিখে প্রার্থীকে নির্দিষ্ট বয়সসীমার মধ্যে থাকতে হবে। সিস্টেম ম্যানেজার পদের প্রার্থীর বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে এবং প্রিন্সিপাল অফিসার পদের বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। বয়স নির্ধারণে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়া ও ফি জমা
- আবেদনের মাধ্যমবাংলাদেশ ব্যাংকের ই-রিক্রুটমেন্ট সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
- আবেদন ফিআবেদনের ফি হিসেবে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
- ফি জমার শেষ সময়২৭ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরীক্ষার ফি জমা দেওয়া যাবে।






