মিরপুর টেস্টের প্রথম দিন লাঞ্চ বিরতির আগে বেশ লড়াই করছে বাংলাদেশ। প্রথম সেশনের ২৯ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ২ উইকেটে ৯৬ রান। ক্রিজে অবিচ্ছিন্ন আছেন ওপেনার সাদমান ইসলাম ৪২ রান নিয়ে এবং তাকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যিনি অপরাজিত আছেন ১৫ রানে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিন নিজেদের প্রথম ইনিংসে দলীয় শতরানের কাছাকাছি পৌঁছে গেছে টাইগাররা। তিনে নামা অভিজ্ঞ মুমিনল হক বেশ কিছুক্ষণ সঙ্গ দেন সাদমানকে।
দলীয় ৯ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। জেইডেন সিলসের বলে ক্যাচ দিয়ে মাত্র ৭ রান করে ফেরেন তানজিদ হাসান তামিম। এরপর মুমিনুল হক কিছুটা প্রতিরোধ গড়লেও ব্যক্তিগত ২৮ রানে তাকে ফিরতে হয়। তবে এক প্রান্ত আগলে রেখে রানের গতি সচল রেখেছেন সাদমান। ব্যক্তিগত ২৮ রানে ফিরে যান এ বাঁহাতি ব্যাটার।






