মিরসরাইয়ে ৪৫ লাখ টাকার চোরাই প্লাস্টিক কাঁচামাল জব্দ

প্রকাশ:
Print news

চট্টগ্রামের মিরসরাইয়ে ৪৫ লাখ টাকা মূল্যের ৭০২ বস্তা প্লাস্টিক তৈরির কাঁচামালসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। অবৈধভাবে শুল্ক ও সরকারি কর ফাঁকি দিয়ে চীন থেকে এসব পণ্য বাংলাদেশে আনা হয়েছিল বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনায় মো. সিদ্দিক হোসেন (৩৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার মৃত সামছুল আলমের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানা এলাকায় ঢাকামুখী লেনে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্টের দিকে আসা যশোর-ট-১১-৪৬১১ নিবন্ধনের নীল-হলুদ রঙের কাভার্ডভ্যানটিকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় গাড়িটিতে থাকা পাঁচ থেকে ছয়জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। পরে তল্লাশি চালিয়ে ৭০২ বস্তা প্লাস্টিক তৈরির কাঁচামাল উদ্ধার করা হয় এবং বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সিদ্দিক হোসেনকে গ্রেপ্তার করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা। এ ঘটনায় গ্রেপ্তার সিদ্দিক হোসেন, পলাতক আনিস রহমান সুলতান (৩০) এবং অজ্ঞাতনামা আরও তিন-চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ১৪ নম্বর মামলা দায়ের করা হয়েছে। চোরাচালানের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি আরও জানান, নিয়মিত টহল ও অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামি মো. সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ১৫১ ধারায় আরও ছয়জনকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বুধবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
সৌদিতে নিহত দুই বাংলাদেশির মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি ফেরাতে ভারতের ছাত্র আন্দোলনে বাংলাদেশের অনুপ্রেরণা: আইসা সভাপতি অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী ক্রিকেট দল মিরসরাইয়ে ৪৫ লাখ টাকার চোরাই প্লাস্টিক কাঁচামাল জব্দ নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ ও আনসার বাহিনীতে ২২৮ শুটিং সেটে দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ইমরান হাশমি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তি ৯ নভেম্বর শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন প্রতিরক্ষায় বিশাল ব্যয় করেও কেন হুতি হামলা ঠেকাতে হিমশিম কাতারের বাংলাদেশ স্কুলে বিজ্ঞান ও চারুকলার বর্ণিল প্রদর্শনী পদত্যাগের খবর অস্বীকার চুয়েট উপাচার্যের, ক্যাম্পাসে অচলাবস্থা ২৩ দিনে নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন ফিল্ডিংয়ের চরম ব্যর্থতায় জয় হাতছাড়া বাংলাদেশের হুথিদের বিরুদ্ধে ইসরাইলের সামরিক সহায়তার প্রস্তাব নাকচ সৌদি আরবের নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৯ পদে নিয়োগ পরিবারের বড় ছেলেদের দায়িত্ব নিয়ে যা বললেন তৌসিফ মাহবুব যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে হরমুজ প্রণালিতে কৌশল বদলাল ইরান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের জানাজা সম্পন্ন সৌদি আরামকোতে হুতি হামলা: রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আহত ৪ ঢাকাই সিনেমায় ২০২৭ সালের সম্ভাব্য বড় চমক সৌদিতে নিহত দুই বাংলাদেশির মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি ফেরাতে ভারতের ছাত্র আন্দোলনে বাংলাদেশের অনুপ্রেরণা: আইসা সভাপতি অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী ক্রিকেট দল মিরসরাইয়ে ৪৫ লাখ টাকার চোরাই প্লাস্টিক কাঁচামাল জব্দ নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ ও আনসার বাহিনীতে ২২৮ শুটিং সেটে দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ইমরান হাশমি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তি ৯ নভেম্বর শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন প্রতিরক্ষায় বিশাল ব্যয় করেও কেন হুতি হামলা ঠেকাতে হিমশিম কাতারের বাংলাদেশ স্কুলে বিজ্ঞান ও চারুকলার বর্ণিল প্রদর্শনী পদত্যাগের খবর অস্বীকার চুয়েট উপাচার্যের, ক্যাম্পাসে অচলাবস্থা ২৩ দিনে নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন ফিল্ডিংয়ের চরম ব্যর্থতায় জয় হাতছাড়া বাংলাদেশের হুথিদের বিরুদ্ধে ইসরাইলের সামরিক সহায়তার প্রস্তাব নাকচ সৌদি আরবের নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৯ পদে নিয়োগ পরিবারের বড় ছেলেদের দায়িত্ব নিয়ে যা বললেন তৌসিফ মাহবুব যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে হরমুজ প্রণালিতে কৌশল বদলাল ইরান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের জানাজা সম্পন্ন সৌদি আরামকোতে হুতি হামলা: রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আহত ৪ ঢাকাই সিনেমায় ২০২৭ সালের সম্ভাব্য বড় চমক