বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগ্রহী নেপাল, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক

প্রকাশ:
Print news

ক্রীড়া কূটনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বাংলাদেশের সঙ্গে একটি দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে নেপাল। গতকাল সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী এই প্রস্তাব তুলে ধরেন। বৈঠকে সাম্প্রতিক বন্যায় নেপালের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, দুই দেশের মধ্যে চমৎকার রাজনৈতিক সম্পর্ক বিদ্যমান থাকলেও সাংস্কৃতিক বিনিময় ও ক্রীড়াঙ্গনে আরও বড় পরিসরে কাজ করার বিশাল সম্ভাবনা রয়েছে।

দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে কোনো দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হয়নি উল্লেখ করে ভাণ্ডারী বলেন, নেপালের জনগণ, বিশেষ করে যারা সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে ওঠার চেষ্টা করছেন, তাদের জন্য এই সিরিজটি বড় অনুপ্রেরণা হতে পারে। তিনি জানান, নেপাল দল বাংলাদেশে এসে খেলার জন্য প্রস্তুত অথবা বাংলাদেশ নেপালে সফর করলে তাদের উষ্ণ অভ্যর্থনা জানাতেও প্রস্তুত কাঠমান্ডু। এই প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ক্রীড়া কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ ইতিমধ্যে বিভিন্ন খেলায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করছে। প্রাথমিক এই আলোচনার পর প্রতিমন্ত্রী নেপালকে একটি আনুষ্ঠানিক প্রস্তাবনাপত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

পরবর্তী ধাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনার মাধ্যমে এই সিরিজ আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া বৈঠকে বাংলাদেশি ক্রীড়াবিদদের উন্নত প্রশিক্ষণ এবং পর্বতারোহণের ক্ষেত্রে নেপালের ভৌগোলিক অভিজ্ঞতাকে কাজে লাগানোর বিষয়েও উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছেছে।

শেয়ার করুন
শিরোনাম :
ধর্ম-বর্ণ নয়, দেশের নাগরিক হিসেবে সবার সমান অধিকার: প্রধানমন্ত্রী প্রবাসী কর্মীদের মৃত্যুহার বৃদ্ধি দিল্লিতে ভেঙে পড়ল পাঁচতলা ভবন, ধ্বংসস্তূপে আটকের আশঙ্কা মুখোমুখি হারমানপ্রীত ও স্মৃতি মান্ধানা: বিবাদে উত্তপ্ত ভারতীয় ক্রিকেট কুড়িগ্রামে গরু চুরির চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতা শোকজ বাংলাদেশ টেলিভিশনে সংবাদ উপস্থাপক হওয়ার সুযোগ নতুন নাটকে তৌসিফের বিপরীতে ছোট পর্দায় অভিষেক নীহা চৌধুরীর মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন অনিয়মের দায়ে সিটির শাস্তি ও ইউরোপীয় জটিলতা শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি নারীর পোশাক নিয়ে মাতামাতি বন্ধ করুন: কৃতি শ্যানন জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা ৬ পয়সা শ্রমিকের অধিকার ও ব্যাপক কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন রাজনীতি ছাড়ার ঘোষণা প্রবীণ বিধায়ক হুমায়ুন কবীরের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর পায়রা বন্দরে ভিড়ল চীনের জাহাজ ‘ফান ঝৌ-৬’ বৃষ্টি উপেক্ষা করে সমাজসেবা অধিদপ্তরের সামনে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের নতুন গানে ফিরলেন আসিফ আকবর লন্ডন ফ্যাশন উইকে মাহিন খানের সুফি কালেকশনে বাংলার ঐতিহ্য ধর্ম-বর্ণ নয়, দেশের নাগরিক হিসেবে সবার সমান অধিকার: প্রধানমন্ত্রী প্রবাসী কর্মীদের মৃত্যুহার বৃদ্ধি দিল্লিতে ভেঙে পড়ল পাঁচতলা ভবন, ধ্বংসস্তূপে আটকের আশঙ্কা মুখোমুখি হারমানপ্রীত ও স্মৃতি মান্ধানা: বিবাদে উত্তপ্ত ভারতীয় ক্রিকেট কুড়িগ্রামে গরু চুরির চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতা শোকজ বাংলাদেশ টেলিভিশনে সংবাদ উপস্থাপক হওয়ার সুযোগ নতুন নাটকে তৌসিফের বিপরীতে ছোট পর্দায় অভিষেক নীহা চৌধুরীর মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন অনিয়মের দায়ে সিটির শাস্তি ও ইউরোপীয় জটিলতা শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি নারীর পোশাক নিয়ে মাতামাতি বন্ধ করুন: কৃতি শ্যানন জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা ৬ পয়সা শ্রমিকের অধিকার ও ব্যাপক কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন রাজনীতি ছাড়ার ঘোষণা প্রবীণ বিধায়ক হুমায়ুন কবীরের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর পায়রা বন্দরে ভিড়ল চীনের জাহাজ ‘ফান ঝৌ-৬’ বৃষ্টি উপেক্ষা করে সমাজসেবা অধিদপ্তরের সামনে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের নতুন গানে ফিরলেন আসিফ আকবর লন্ডন ফ্যাশন উইকে মাহিন খানের সুফি কালেকশনে বাংলার ঐতিহ্য