বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে লোকবল নিয়োগের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। ‘শৃঙ্খলা, নিরাপত্তা ও অগ্রগতি’ মূলমন্ত্র এবং ‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ পুলিশের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা জানিয়েছেন, কতজন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে, তা এখনো নির্ধারিত না হলেও দেশের সব জেলার যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। আজ শুক্রবার (৯ অক্টোবর) সংবাদপত্র ও বাংলাদেশ পুলিশের অফিশিয়াল মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আরএফএল গ্রুপে ১০০ জনের চাকরির সুযোগ, শুরুতেই বেতন ৪০ হাজার।
নিয়োগপ্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে পুলিশ সদর দপ্তর কঠোর নির্দেশনা দিয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে সতর্কবার্তায় বলা হয়েছে, আবেদনপত্রে কোনো মিথ্যা, ভুয়া তথ্য বা তথ্য গোপনের চেষ্টা করলে ওই প্রার্থীর প্রার্থিতা তাৎক্ষণিক বাতিল করা হবে। এমনকি চাকরি পাওয়ার পর যদি অসত্য তথ্য প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্তৃপক্ষ বিশেষভাবে সতর্ক করে জানিয়েছে, আবেদনপত্রে কোনো প্রকার ভুয়া, মিথ্যা বা ভুল তথ্য প্রদান করা হলে কিংবা কোনো তথ্য গোপন করার চেষ্টা করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বা নিয়োগ সরাসরি বাতিল করা হবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ১৩ অক্টোবর ২০২৬ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ৩০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টায়। অনলাইনে আবেদন সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রিপেইড টেলিটকের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। নেদারল্যান্ডস উচ্চশিক্ষায় দিচ্ছে স্কলারশিপ, আবেদন যেভাবে। দুর্গাপূজায় বর্ধিত ছুটির প্রজ্ঞাপন, ছুটিতে যা যা খোলা থাকবে।
আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে এবং প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সাধারণ পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার পুরুষদের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা সাধারণ কোটায় ৫ ফুট ৪ ইঞ্চি এবং বিশেষ কোটায় ৫ ফুট ২ ইঞ্চি নির্ধারিত হয়েছে। সকল প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হওয়া বাধ্যতামূলক।






