নীলফামারীতে হিমাগারে অতিরিক্ত ভাড়া, লোকসানের মুখে আলুচাষিরা

প্রকাশ:
Print news

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আলুচাষি ও ব্যবসায়ীরা এক গভীর সংকটের মুখোমুখি দাঁড়িয়েছেন। বাজারে আলুর দাম আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় উৎপাদন ও সংরক্ষণ খরচ মেটানোই কৃষকদের জন্য কঠিন হয়ে পড়েছে। এর ওপর হিমাগার মালিকদের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অমান্য করে কৌশলে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে, যা স্থানীয় কৃষিতে বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, চলতি মৌসুমে এই খাতে কয়েক কোটি টাকার লোকসান হতে পারে। মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী, আলু চাষ থেকে হিমাগারে সংরক্ষণ পর্যন্ত প্রতি কেজি আলুর পেছনে কৃষকদের ব্যয় হয়েছে ২২ থেকে ২৪ টাকা। অথচ বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে মাত্র ১৫ থেকে ১৬ টাকায়। হিমাগারে সংরক্ষিত বীজ আলুর অবস্থা আরও শোচনীয়, যার প্রতি কেজি বাজারে মাত্র ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে। হিমাগারগুলোতে বীজ আলুর পরিস্থিতি আরো করুণ।

চাষিদের অভিযোগ, লোকসানের বোঝা যখন ভারী হচ্ছে, ঠিক তখনই হিমাগারের অতিরিক্ত ভাড়া মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। সরকার প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ৬ টাকা নির্ধারণ করে দিলেও হিমাগারগুলো তা উপেক্ষা করছে। তারা বস্তাপ্রতি (৫৫-৬০ কেজি) ৪০০ থেকে ৪১০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করছে, যা সরকারি হারের তুলনায় অনেক বেশি। এই পরিস্থিতির শিকার হয়ে সোহেল রানা নামে এক কৃষক কিশোরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি জানান, মুক্তা হিমাগারে প্রতি বস্তা ৩০০ টাকা চুক্তিতে ১৫০ বস্তা আলু রাখা হয়েছিল। কিন্তু সম্প্রতি ৩৫ বস্তা খালাস করতে গেলে কর্তৃপক্ষ তার কাছ থেকে জোরপূর্বক বস্তাপ্রতি ৪১০ টাকা করে আদায় করেছে। একই হিমাগারে আলু রাখা পুটিমারী ইউনিয়নের কৃষক সানার আলী ও ক্ষুদ্র চাষি আনারুল ইসলামও অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘ তিন বছর ধরে লোকসান গুনছেন জানিয়ে আলু ব্যবসায়ী আনোয়ার হোসেন আক্ষেপ প্রকাশ করেন। এ বিষয়ে জানতে চাইলে কর্তৃপক্ষ জানায়, এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ।

তবে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে মুক্তা হিমাগারের ম্যানেজার হামিদুল ইসলাম কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি কেবল জানান, মালিকপক্ষের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করছেন। এদিকে কৃষি বিপণন অধিদপ্তরের এখতিয়ারভুক্ত বিষয় বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম। তিনি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুছ অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন
শিরোনাম :
আন্দোলনের নামে সহিংসতা উদ্দেশ্যপ্রণোদিত: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মোশাররফ করিমকে নিয়ে মোস্তফা সরয়ার ফারুকীর রহস্যময় ইঙ্গিত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে ষষ্ঠ স্থানে আফগানিস্তান ৫৪ বছরে পা রাখলেন ঐশ্বরিয়া: জেনে নিন জানা-অজানা ছয় অধ্যায় মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা জামান কাতারে জাঁকজমকপূর্ণ আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন খুলনার নদী থেকে দুই যুবকের ভাসমান দেহ উদ্ধার, তদন্তে পুলিশ রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ, আবেদন ৭ নভেম্বরের মধ্যে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ পেলেন দিলীপ কুমার সালাহউদ্দিনের |: ‘ইন্ধনদাতাদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনে ভোট দিলেন পোপ চতুর্দশ লিও ৩০ বছর পূর্তি উদযাপনে আল জাজিরার অনুষ্ঠানে আমীর শেখ তামিম পোশাক খাতের অস্থিরতায় আওয়ামী সমর্থিত চক্র দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী মঞ্চে অভিনয়কালে হৃদরোগে আক্রান্ত অভিনেতা মাহমুদুল ইসলাম সেলিম না ফেরার দেশে নোবেলজয়ী অর্থনীতিবিদ উইলিয়াম ডি. নর্ডহাউস ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করে দৃষ্টান্ত স্থাপন করলেন ইউপি সদস্য পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিশেষ নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্লোরিডায় ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত ৯ কাতারগামী এলএনজি জাহাজে হামলা, তীব্র নিন্দা জানালো দোহা আন্দোলনের নামে সহিংসতা উদ্দেশ্যপ্রণোদিত: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মোশাররফ করিমকে নিয়ে মোস্তফা সরয়ার ফারুকীর রহস্যময় ইঙ্গিত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে ষষ্ঠ স্থানে আফগানিস্তান ৫৪ বছরে পা রাখলেন ঐশ্বরিয়া: জেনে নিন জানা-অজানা ছয় অধ্যায় মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা জামান কাতারে জাঁকজমকপূর্ণ আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন খুলনার নদী থেকে দুই যুবকের ভাসমান দেহ উদ্ধার, তদন্তে পুলিশ রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ, আবেদন ৭ নভেম্বরের মধ্যে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ পেলেন দিলীপ কুমার সালাহউদ্দিনের |: ‘ইন্ধনদাতাদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনে ভোট দিলেন পোপ চতুর্দশ লিও ৩০ বছর পূর্তি উদযাপনে আল জাজিরার অনুষ্ঠানে আমীর শেখ তামিম পোশাক খাতের অস্থিরতায় আওয়ামী সমর্থিত চক্র দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী মঞ্চে অভিনয়কালে হৃদরোগে আক্রান্ত অভিনেতা মাহমুদুল ইসলাম সেলিম না ফেরার দেশে নোবেলজয়ী অর্থনীতিবিদ উইলিয়াম ডি. নর্ডহাউস ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করে দৃষ্টান্ত স্থাপন করলেন ইউপি সদস্য পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিশেষ নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্লোরিডায় ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত ৯ কাতারগামী এলএনজি জাহাজে হামলা, তীব্র নিন্দা জানালো দোহা