নতুন কর্মসূচি ঘোষণার পর গ্রেপ্তারের আশঙ্কা অভিজিৎ দিপকের

প্রকাশ:
Print news

কক্রোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আগামীকাল ১৬ অক্টোবর শুক্রবার একটি ‘তেরঙ্গা’ মিছিলের ঘোষণা দিয়েছেন। রাজধানী দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে এই কর্মসূচি পালন করার কথা জানিয়েছেন তিনি। অভিজিৎ স্পষ্ট করেছেন যে, জাতীয় পতাকা ওড়ানো কোনোভাবেই অপরাধ নয়। এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, এর পরপরই তাঁকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হতে পারে। তাঁর ভাষায়, ‘আমার জাতীয় পতাকা আমার গর্ব। সিইসিবিরোধী আন্দোলনে কংগ্রেস–সিজেপি কি একসঙ্গে মাঠে নামবে।

সিজেপির এই মিছিলের প্রেক্ষাপট তৈরি হয়েছে দলের জ্যেষ্ঠ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার গ্রেপ্তারের মধ্য দিয়ে। এর আগে তাঁরা যন্তর মন্তরের বিক্ষোভস্থলে প্রবেশ করে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। ফটক টপকে নিরাপত্তাব্যবস্থা ভেঙে প্রবেশের দায়ে পুলিশ সৌরভ, আশুতোষ এবং অজিঙ্ক নামের তিনজনকে গ্রেপ্তার করে। বর্তমানে সৌরভ ও আশুতোষকে তিহার কারাগারে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে অভিজিৎ বলেন, যারা দেশকে এবং জাতীয় পতাকাকে ভালোবাসেন, তাঁদের সবাইকে ১৬ অক্টোবর বিকেল পাঁচটায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে উপস্থিত হওয়ার অনুরোধ জানাচ্ছি। তিনি আরও বলেন, এই পতাকা ওড়ানো যে অপরাধ নয়, তা আমাদের সবাইকে প্রমাণ করতে হবে। যারা দিল্লিতে পৌঁছাতে পারবেন না, তাঁদের নিজ নিজ এলাকায় তেরঙ্গা মিছিলের আয়োজন করার আহ্বান জানিয়েছেন তিনি। অভিজিতের মতে, এই স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে গর্বের সাথে তুলে ধরা প্রয়োজন।

এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সেন্ট্রাল পার্কে কোনো ধরনের জনসমাবেশ বা কর্মসূচির জন্য আয়োজকদের পক্ষ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। আইন অনুযায়ী এ ধরনের কর্মসূচির জন্য অনুমতি গ্রহণ করা বাধ্যতামূলক। এছাড়া বর্তমানে কর্মসূচিস্থলে ১৬৩ ধারার নিষেধাজ্ঞা জারি রয়েছে, যে কারণে সিজেপির এই মিছিলের আয়োজন নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এর আগে সিজেপির নেতাদের গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় অভিজিৎ দিপকে কেন্দ্রীয় সরকারকে কঠোর সমালোচনা করে মোদিকে ‘কাপুরুষ’ বলে মন্তব্য করেছিলেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ভোট চুরির পর সরকার এখন বিক্ষোভস্থলও দখল করে নিয়েছে। যদিও প্রতিকূল পরিস্থিতি এবং গ্রেপ্তারের হুমকি মাথায় নিয়েও তিনি নিজের অবস্থান থেকে সরবেন না বলে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি জানিয়েছেন, জাতীয় পতাকার সম্মান রক্ষায় তিনি যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত। সিজেপির দুই নেতাকে ৫ দিনের জেল হেফাজত, প্রতিক্রিয়ায় মোদিকে আবারও ‘কাপুরুষ’ বললেন দিপকে।

শেয়ার করুন
শিরোনাম :
সন্ত্রাসী উদ্দেশ্যে অস্ত্র মজুত: ব্রিটিশ সাবেক সেনার কারাদণ্ড বিসিআইসিতে ২৭৪ জনের নিয়োগ, আবেদন শুরু ১৪ অক্টোবর সমাজ হিসেবে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি: মেহজাবীনের প্রশ্ন নতুন কর্মসূচি ঘোষণার পর গ্রেপ্তারের আশঙ্কা অভিজিৎ দিপকের ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহে দুই দিন পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ভারত সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও, এড়িয়ে চলছেন দিল্লি ইতিহাদে সিটিকে গোলবন্যায় ভাসাল পিএসজি দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ডব্লিউসিএল থেকে বিদায় নিল বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ দিয়ে শেষ জ্যোতির সফর উইসকনসিনে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬ ব্র্যাক ইউনিভার্সিটির ক্যারিয়ার ফেয়ারে অংশ নিল ৮০টি প্রতিষ্ঠান পরিচালক আমাকে কুপ্রস্তাব দিয়েছিলেন: নীতি টেইলর সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন তিন সচিব নতুন প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ার তাগিদ প্রধানমন্ত্রীর জাতীয় পতাকা উত্তোলন নিয়ে ভারতে উত্তাপ, দেশজুড়ে আন্দোলনের ডাক হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে রহস্যময় বস্তুর আঘাত চার ম্যাচ নিষিদ্ধ হয়ে এল ক্লাসিকো মিস করছেন ভিনিসিয়ুস প্রথম বিভাগ হকি: ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জের জয় ব্যান্ড ম্যানেজার নিয়োগ দিচ্ছে শিরোনামহীন ফিরছে চঞ্চল চৌধুরীর ‘ফেউ’, দুই বছর পর সন্ত্রাসী উদ্দেশ্যে অস্ত্র মজুত: ব্রিটিশ সাবেক সেনার কারাদণ্ড বিসিআইসিতে ২৭৪ জনের নিয়োগ, আবেদন শুরু ১৪ অক্টোবর সমাজ হিসেবে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি: মেহজাবীনের প্রশ্ন নতুন কর্মসূচি ঘোষণার পর গ্রেপ্তারের আশঙ্কা অভিজিৎ দিপকের ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহে দুই দিন পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ভারত সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও, এড়িয়ে চলছেন দিল্লি ইতিহাদে সিটিকে গোলবন্যায় ভাসাল পিএসজি দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ডব্লিউসিএল থেকে বিদায় নিল বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ দিয়ে শেষ জ্যোতির সফর উইসকনসিনে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬ ব্র্যাক ইউনিভার্সিটির ক্যারিয়ার ফেয়ারে অংশ নিল ৮০টি প্রতিষ্ঠান পরিচালক আমাকে কুপ্রস্তাব দিয়েছিলেন: নীতি টেইলর সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন তিন সচিব নতুন প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ার তাগিদ প্রধানমন্ত্রীর জাতীয় পতাকা উত্তোলন নিয়ে ভারতে উত্তাপ, দেশজুড়ে আন্দোলনের ডাক হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে রহস্যময় বস্তুর আঘাত চার ম্যাচ নিষিদ্ধ হয়ে এল ক্লাসিকো মিস করছেন ভিনিসিয়ুস প্রথম বিভাগ হকি: ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জের জয় ব্যান্ড ম্যানেজার নিয়োগ দিচ্ছে শিরোনামহীন ফিরছে চঞ্চল চৌধুরীর ‘ফেউ’, দুই বছর পর