গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক গ্রেপ্তার

প্রকাশ:
Print news

ঢাকার গাজীপুরে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা ও স্থানীয় এক বিএনপি নেতাসহ দুজনকে নিহতের ঘটনায় মামলার প্রধান আসামি ও ট্রাকচালক মাজহারুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে বরিশাল এসআরবি-৮ এর একটি দল। গত ২৯ অক্টোবর গভীর রাতে পিরোজপুরের ইন্দুরকানী থানাধীন চারাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে বরিশাল এসআরবি-৮ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার সাথী আক্তার গণমাধ্যমকে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরবর্তীতে গ্রেফতারকৃত চালককে পিরোজপুরের ইন্দুরকানী থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত ট্রাকচালকের নাম মাজহারুল ইসলাম (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর রাতে গাজীপুরের কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান, পিএসআই জাবেদ ওমর এবং কনস্টেবল আনোয়ার হোসেন ও ফজলে রাব্বি টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন। রাত আড়াইটার দিকে কালীগঞ্জ শ্রমিক কলেজের কাছে চোর সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদের সময় কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫) সেখানে উপস্থিত হয়ে কথোপকথন শুরু করেন।

রাত সাড়ে তিনটার দিকে টঙ্গী থেকে ঘোড়াশালগামী দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্য ও বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়।

এতে পিএসআই জাবেদ ওমর ও কনস্টেবল ফজলে রাব্বি গুরুতর আহত হন। ট্রাকটি বিএনপি নেতা রফিকুল ইসলামের ওপর দিয়ে চালিয়ে দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় এসআই মিজানুর রহমান ঘাতক ট্রাকটি থামানোর চেষ্টা করলে চালক গতি বাড়িয়ে তাঁকে ট্রাকের সামনে ঝুলন্ত অবস্থায় প্রায় ৫০০ গজ টেনেহিঁচড়ে নিয়ে যায়। পরে রাস্তায় ফেলে দিয়ে চালক পালিয়ে যায়। গুরুতর আহত এসআই মিজানুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর সাড়ে ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। তিনি ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন।

শেয়ার করুন
শিরোনাম :
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির পৃথক অপরাধের তথ্য প্রকাশ রক্তের ক্যানসারে আক্রান্ত শাফকাত আমানত আলী, এক বছর ছিলেন শয্যাশায়ী বিশ্ববাজারে টানা তিন সপ্তাহ জ্বালানি তেলের দরপতন বৃষ্টির বাধায় সেঞ্চুরিয়ন টেস্টে বিলম্ব: ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ শান্তদের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে অনুমতি দেবে না ইরান ব্রুনেইয়ে ৩৭০ জন শ্রমিক নিয়োগ দিচ্ছে বোয়েসেল টানা দরপতনের পর বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফন অ্যাওয়ার্ডের মান নিয়ে ক্ষোভ জানালেন ওমর সানী অর্থনীতি পুনরুদ্ধারে সরকারি ব্যয় বাড়ানোর ব্যাখ্যা দিলেন উপদেষ্টা তিতুমীর প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিদল মৃত জলহস্তী ফিওনাকে মার্কিন সিনেটের বিরল সম্মাননা বার্লিনে জার্মান প্রেসিডেন্টের নৈশভোজে কাতারের আমির শেখ তামিম মেয়াদ শেষ হলেও সৌদি প্রবাসীরা ফিরতে পারবেন: প্রবাসী কল্যাণ মন্ত্রী ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ১৬ জেলায় ২৪ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে আটক ছাত্রলীগের সাবেক নেত্রী তাপসী ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত নেবে বিসিবি দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিল রূপপুর কেন্দ্র ৪৬তম বিসিএসের গেজেটের অপেক্ষায় ৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল কোনো চুক্তি ছাড়াই ভেস্তে গেল তুরস্কের কপ৩১ জলবায়ু সম্মেলন টঙ্গীতে গ্যাস লিকেজে অগ্নিকাণ্ড: নারী ও শিশুসহ দগ্ধ ৩ সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির পৃথক অপরাধের তথ্য প্রকাশ রক্তের ক্যানসারে আক্রান্ত শাফকাত আমানত আলী, এক বছর ছিলেন শয্যাশায়ী বিশ্ববাজারে টানা তিন সপ্তাহ জ্বালানি তেলের দরপতন বৃষ্টির বাধায় সেঞ্চুরিয়ন টেস্টে বিলম্ব: ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ শান্তদের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে অনুমতি দেবে না ইরান ব্রুনেইয়ে ৩৭০ জন শ্রমিক নিয়োগ দিচ্ছে বোয়েসেল টানা দরপতনের পর বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফন অ্যাওয়ার্ডের মান নিয়ে ক্ষোভ জানালেন ওমর সানী অর্থনীতি পুনরুদ্ধারে সরকারি ব্যয় বাড়ানোর ব্যাখ্যা দিলেন উপদেষ্টা তিতুমীর প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিদল মৃত জলহস্তী ফিওনাকে মার্কিন সিনেটের বিরল সম্মাননা বার্লিনে জার্মান প্রেসিডেন্টের নৈশভোজে কাতারের আমির শেখ তামিম মেয়াদ শেষ হলেও সৌদি প্রবাসীরা ফিরতে পারবেন: প্রবাসী কল্যাণ মন্ত্রী ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ১৬ জেলায় ২৪ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে আটক ছাত্রলীগের সাবেক নেত্রী তাপসী ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত নেবে বিসিবি দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিল রূপপুর কেন্দ্র ৪৬তম বিসিএসের গেজেটের অপেক্ষায় ৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল কোনো চুক্তি ছাড়াই ভেস্তে গেল তুরস্কের কপ৩১ জলবায়ু সম্মেলন টঙ্গীতে গ্যাস লিকেজে অগ্নিকাণ্ড: নারী ও শিশুসহ দগ্ধ ৩