কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬ দফায় আটক ২,২৮৭

প্রকাশ:
Print news

কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী অপরাধপ্রবণ তরুণদের দমনে জেলা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকায় একযোগে বিশেষ অভিযান চালিয়ে ২৫২ জনকে আটক করেছে পুলিশ ও ডিবি। এই সংখ্যা নিয়ে গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ছয় দফার অভিযানে মোট আটককৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৮৭ জন। নগরী ও উপজেলার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় চলছে তল্লাশি ও আটকের কার্যক্রম।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, এর আগের পাঁচ দফায় যথাক্রমে ৬২৪, ২৫৪, ৪১৫, ৩৭৯ এবং ৩৬৩ জনকে আটক করা হয়েছিল। প্রথম পাঁচ দফায় আটক মোট ২ হাজার ৩৫ জনের মধ্যে ১ হাজার ৪০৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং বাকি ৬২৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে সর্বশেষ অভিযানে আটক ২৫২ জনের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

গত সেপ্টেম্বরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনার পর কিশোর অপরাধ নিয়ে জেলায় নতুন করে উদ্বেগ তৈরি হয়। এরপর থেকেই পুরো জেলায় অপরাধপ্রবণ এলাকা এবং কিশোরদের আড্ডাস্থলগুলোতে পুলিশি তৎপরতা ও তল্লাশি জোরদার করা হয়।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে অপরাধের সঙ্গে সরাসরি সম্পৃক্তদের চিহ্নিত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সেই বিষয়টিও নিশ্চিত করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। কুমিল্লা মহানগরীসহ জেলার প্রতিটি থানায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এই বিশেষ অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
ইসরাইলের প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে গাদি আইজেনকোট বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন করুন অনলাইনে শেষনিশ্বাস পর্যন্ত সেবা করে যাব: নরেন্দ্র মোদি নতুন পে স্কেলে বর্ধিত বেতন ও বকেয়া পেলেন সরকারি চাকরিজীবীরা ট্রাম্প: ইরানে আরও দু-একটি লক্ষ্যবস্তুতে হামলা বাকি কাতারি মধ্যস্থতাকারীদের সাথে দোহায় ইরানি প্রতিনিধিদল ভারতকে হারিয়ে বিশ্বরেকর্ড গড়ে নতুন উচ্চতায় গ্লেন ফিলিপস যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার জায়গা: খাদ্যমন্ত্রী অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের ভিডিও: কুমিল্লায় চারজন গ্রেপ্তার সৌরবিদ্যুৎ ব্যবহারে গুরুত্ব দিলেন বিদ্যুৎমন্ত্রী, আসছে সোলার এক্সপো প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মহাসমাবেশ ২৫টি আন্তর্জাতিক পুরস্কার জয়ী কাতারি চলচ্চিত্র ‘সনদ’-এর বিশ্বজয় সাফ চ্যাম্পিয়নশিপের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ দল খুলনার লংমার্চ সফল হওয়ায় দেশবাসীর প্রতি জামায়াতের কৃতজ্ঞতা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্টে ২২০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি গাজীপুরে মহাসড়ক অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন ৫ প্লাটুন বিজিবি খুলনায় তরুণকে কুপিয়ে জখমের ঘটনায় রহস্য উদ্ঘাটনে পুলিশ যুবসমাজ দেশের সবচেয়ে বড় সম্পদ: রাষ্ট্রপতি মির্জা ফখরুল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সংঘাত এড়াতে তেহরান সফরে কাতারি প্রতিনিধি দল ইসরাইলের প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে গাদি আইজেনকোট বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন করুন অনলাইনে শেষনিশ্বাস পর্যন্ত সেবা করে যাব: নরেন্দ্র মোদি নতুন পে স্কেলে বর্ধিত বেতন ও বকেয়া পেলেন সরকারি চাকরিজীবীরা ট্রাম্প: ইরানে আরও দু-একটি লক্ষ্যবস্তুতে হামলা বাকি কাতারি মধ্যস্থতাকারীদের সাথে দোহায় ইরানি প্রতিনিধিদল ভারতকে হারিয়ে বিশ্বরেকর্ড গড়ে নতুন উচ্চতায় গ্লেন ফিলিপস যুবসমাজ দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার জায়গা: খাদ্যমন্ত্রী অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের ভিডিও: কুমিল্লায় চারজন গ্রেপ্তার সৌরবিদ্যুৎ ব্যবহারে গুরুত্ব দিলেন বিদ্যুৎমন্ত্রী, আসছে সোলার এক্সপো প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মহাসমাবেশ ২৫টি আন্তর্জাতিক পুরস্কার জয়ী কাতারি চলচ্চিত্র ‘সনদ’-এর বিশ্বজয় সাফ চ্যাম্পিয়নশিপের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ দল খুলনার লংমার্চ সফল হওয়ায় দেশবাসীর প্রতি জামায়াতের কৃতজ্ঞতা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্টে ২২০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি গাজীপুরে মহাসড়ক অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন ৫ প্লাটুন বিজিবি খুলনায় তরুণকে কুপিয়ে জখমের ঘটনায় রহস্য উদ্ঘাটনে পুলিশ যুবসমাজ দেশের সবচেয়ে বড় সম্পদ: রাষ্ট্রপতি মির্জা ফখরুল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সংঘাত এড়াতে তেহরান সফরে কাতারি প্রতিনিধি দল