ইউরোপের শ্রমবাজারে কর্মসংস্থানের হার সম্প্রতি নতুন মাইলফলক স্পর্শ করেছে। ২০০৫ সাল থেকে তথ্য সংরক্ষণের ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) কর্মসংস্থানের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এই সময়সীমায় জোটের আটটি সদস্য দেশ নিজেদের সর্বোচ্চ কর্মসংস্থান রেকর্ড করেছে। পাশাপাশি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইইউ জুড়ে বেকারত্বের হার ২০০০ সালের পর সর্বনিম্ন সর্বকালের তলানিতে নেমে আসে। শেষ তারিখ: ২০ অক্টোবর। 500, 20.
ইউরোপে কর্মসংস্থানের হারে শীর্ষ ১০ দেশ
- ১. আইসল্যান্ড (৮৫.৬%)শক্তিশালী শ্রমবাজার, নিম্ন বেকারত্ব এবং নারী ও বয়স্কদের কর্মক্ষেত্রে উচ্চ অংশগ্রহণের ওপর ভর করে শীর্ষ অবস্থান ধরে রেখেছে দেশটি।
- ২. নেদারল্যান্ডস (৮২.৩%)২০০৫ সালের পর ইইউর মধ্যে একমাত্র দেশ হিসেবে কর্মসংস্থানের হার ৮০ শতাংশ ছাড়িয়েছে এখানে। নমনীয় শ্রমব্যবস্থা ও নারীদের খণ্ডকালীন কাজের সুযোগ এতে বড় প্রভাব ফেলেছে।
- ৩. সুইজারল্যান্ড (৮০.৪%)উদ্ভাবনমুখী অর্থনীতি, দক্ষ জনশক্তি এবং কম বেকারত্বের কারণে দেশটির অবস্থান তালিকার তিন নম্বরে।
- ৪. জার্মানি (৭৭.৬%)শিল্পভিত্তিক মজবুত অর্থনীতি, রপ্তানিনির্ভর খাত ও কারিগরি শিক্ষা কর্মসংস্থান সচল রাখতে ভূমিকা রাখছে।
- ৫. নরওয়ে (৭৭%)শক্তিশালী সামাজিক নিরাপত্তা, জ্বালানি খাত ও শ্রমবাজারে বেশি মানুষের যুক্ত থাকার কারণে ভালো অবস্থানে রয়েছে দেশটি।
- ৬. ডেনমার্ক (৭৬.৯%)নমনীয় কর্মসংস্থান ব্যবস্থা ও সামাজিক সুরক্ষা খাত কর্মসংস্থান বাড়াতে সাহায্য করছে।
- ৭. সুইডেন (৭৬.২%)লিঙ্গসমতা, মানসম্মত শিক্ষা এবং তরুণ ও বয়স্ক জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধিকে গুরুত্ব দিয়ে কর্মসংস্থান ধরে রেখেছে তারা।
- ৮. চেক প্রজাতন্ত্র (৭৫.৬%)মজবুত উৎপাদন খাত এবং ইউরোপের মূল সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকায় সেখানে বেকারত্ব বেশ কম।
- ৯. হাঙ্গেরি (৭৫.১%)শিল্প খাতে বিদেশি বিনিয়োগ, অর্থনীতিতে ধারাবাহিক প্রবৃদ্ধি ও শ্রমবাজার সংস্কারে সাফল্য পেয়েছে দেশটি।
- ১০. এস্তোনিয়া (৭৫.১%)প্রযুক্তি খাতের দ্রুত বিকাশ, উদ্ভাবন এবং ডিজিটালভিত্তিক অর্থনীতির কারণে কর্মসংস্থানে শীর্ষ দশে রয়েছে এস্তোনিয়া।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- শেষ তারিখ: ২০ অক্টোবর 500, 20।
- জার্মানিত: ৭৭ দশমিক ৬ শতাংশ।
- সরকারিভাবে ব্রুনেইয়ে চাকরি, নেবে ২৭৯ জন।
- নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কাজের সুযোগ বাড়ল, চালু হচ্ছে নতুন যে ভিসা।






