এআই নিরাপত্তা নিশ্চিত করতে স্বাধীন সংস্থা গড়ছে গুগল-ওপেনএআই

প্রকাশ:
Print news

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বের শীর্ষস্থানীয় তিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল, ওপেনএআই এবং অ্যানথ্রপিক যৌথভাবে একটি স্বাধীন সংস্থা তৈরির উদ্যোগ নিয়েছে। ‘স্ট্যান্ডার্ডস অথরিটি ফর ফ্রন্টিয়ার এআই’ বা ‘সাফা’ নামের এই প্রস্তাবিত সংস্থাটি চলতি বছরের শেষ ভাগ অথবা ২০২৭ সালের শুরুর দিকে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকারি নিয়ন্ত্রণের বাইরে থেকে কাজ করবে এই প্রতিষ্ঠানটি। দ্য ইনফরমেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে যৌথ এআই নিরাপত্তা কাঠামো তৈরির উদ্যোগটি একেবারে নতুন নয়।

প্রস্তাবিত এই সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সাবেক হোয়াইট হাউস এআই নীতি উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণনের সঙ্গে যোগাযোগ করেছে সংশ্লিষ্টরা। একই পদের জন্য হোয়াইট হাউসের অফিস অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসির সাবেক পরিচালক আরতি প্রভাকরের নামও আলোচনায় রয়েছে। সাফার প্রাথমিক দায়িত্ব হবে গুগল, ওপেনএআই ও অ্যানথ্রপিকের এআই নিরাপত্তা প্রতিশ্রুতিগুলোকে কার্যকর ও পরিমাপযোগ্য মানদণ্ডে রূপান্তর করা। পাশাপাশি, উন্নত এআই মডেল বাজারে ছাড়ার আগে ডেভেলপারদের নিরাপত্তা যাচাইয়ে সহায়তা দেওয়া নিয়েও কাজ করবে সংস্থাটি। গুগল, ওপেনএআই ও অ্যানথ্রপিক এআই নিরাপত্তা নিয়ে যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলোকে নির্দিষ্ট ও পরীক্ষাযোগ্য মানদণ্ডে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

এই উদ্যোগের নেপথ্যে থাকা পরিকল্পনাকারীদের মতে, মার্কিন সরকারের বর্তমান ‘সেন্টার ফর এআই স্ট্যান্ডার্ডস অ্যান্ড ইনোভেশন’-এর আধুনিক এআই মডেল পরীক্ষা করার মতো প্রয়োজনীয় অর্থায়ন বা প্রযুক্তিগত সক্ষমতার ঘাটতি থাকতে পারে। বিষয়টি নিয়ে গত জুলাই মাসে গুগলের ডিপমাইন্ডের সহপ্রতিষ্ঠাতা ও অ্যালফাবেটের প্রধান বিজ্ঞানী ডেমিস হাসাবিস প্রথম একটি মান নির্ধারণকারী সংস্থা গঠনের প্রস্তাব দিয়েছিলেন। তিনি তখন সরকারি-বেসরকারি অংশীদারত্ব কিংবা আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা ‘ফিনরা’-এর আদলে স্বনিয়ন্ত্রিত কাঠামোর কথা বলেছিলেন।

এআই খাতে আধিপত্য বিস্তারের লড়াইয়ে থাকলেও নিরাপত্তা ইস্যুতে কোম্পানিগুলো এক হওয়ার চেষ্টা করছে। এর আগে গত ১০ দিনে ওপেনএআইয়ের একজন মুখপাত্র এআই নিরাপত্তার কাঠামোর বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেই একটি নিবন্ধে অত্যন্ত শক্তিশালী বা ‘ফ্রন্টিয়ার’ মডেল তৈরির গতি ধীর করার আহ্বান জানান। তার মতে, দ্রুত বর্ধনশীল এআই প্রযুক্তির সঙ্গে নিরাপত্তার ভারসাম্য বজায় রাখতে শিল্প খাতকে আরও সময় দেওয়া জরুরি। সাফা মূলত শুধু মানদণ্ড তৈরির কাজ করবে, নাকি সরাসরি মডেলের নিরাপত্তা যাচাই করবে—তা নিয়ে এখনো আলোচনা চলছে।

শেয়ার করুন
শিরোনাম :
মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা জামায়াতের: রিজভী ঢাকায় জমকালো নারী ফুটবল টুর্নামেন্ট, ফাইনালে মোনালিসা একাডেমি সংবিধান সংশোধন কমিটির ৯ম বৈঠকে জুলাই সনদ নিয়ে আলোচনা গোয়েন্দাদের: মার্কিন কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করছে ইরান আঞ্চলিক অস্থিরতার জন্য ইসরায়েলকে দায়ী করলেন চার দেশ আবাহনীকে হারিয়ে লিগে প্রথম জয় পেল ব্রাদার্স ইউনিয়ন হেবরনে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী পদে মুন্সীগঞ্জে বাস দুর্ঘটনা: ঝরল তিন প্রাণ, আহত ১৬ ‘বাজিগর’ সিনেমায় শিল্পা শেঠির শুটিং স্মৃতির নানা গল্প হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলা: মামলার বাদীকে ফোনে হুমকি মগবাজারে জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ৭ ২৪ অক্টোবর টিভিতে খেলার সূচি ও সম্প্রচার মাধ্যম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে লিটন, নেই নাহিদ রানা পরমাণু চুক্তি থেকে সরে আসেনি ইরান: গোলামহোসেইন দারজি আনসার-ভিডিপি ব্যাংকে ৬২ কর্মকর্তা নিয়োগ, ২৫ অক্টোবরের মধ্যে আবেদন লঘুচাপের প্রভাব ও দেশের আবহাওয়া নিয়ে সর্বশেষ পূর্বাভাস পর্যটন করপোরেশনের বিভিন্ন কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি রাষ্ট্রপতি |: দেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা জামায়াতের: রিজভী ঢাকায় জমকালো নারী ফুটবল টুর্নামেন্ট, ফাইনালে মোনালিসা একাডেমি সংবিধান সংশোধন কমিটির ৯ম বৈঠকে জুলাই সনদ নিয়ে আলোচনা গোয়েন্দাদের: মার্কিন কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করছে ইরান আঞ্চলিক অস্থিরতার জন্য ইসরায়েলকে দায়ী করলেন চার দেশ আবাহনীকে হারিয়ে লিগে প্রথম জয় পেল ব্রাদার্স ইউনিয়ন হেবরনে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী পদে মুন্সীগঞ্জে বাস দুর্ঘটনা: ঝরল তিন প্রাণ, আহত ১৬ ‘বাজিগর’ সিনেমায় শিল্পা শেঠির শুটিং স্মৃতির নানা গল্প হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলা: মামলার বাদীকে ফোনে হুমকি মগবাজারে জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ৭ ২৪ অক্টোবর টিভিতে খেলার সূচি ও সম্প্রচার মাধ্যম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে লিটন, নেই নাহিদ রানা পরমাণু চুক্তি থেকে সরে আসেনি ইরান: গোলামহোসেইন দারজি আনসার-ভিডিপি ব্যাংকে ৬২ কর্মকর্তা নিয়োগ, ২৫ অক্টোবরের মধ্যে আবেদন লঘুচাপের প্রভাব ও দেশের আবহাওয়া নিয়ে সর্বশেষ পূর্বাভাস পর্যটন করপোরেশনের বিভিন্ন কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি রাষ্ট্রপতি |: দেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি