দেশের বাজারে রিয়েলমি নতুন মডেলের স্মার্টফোন ‘রিয়েলমি সি১০০’ নিয়ে এসেছে। ফোনটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী টাইটান ব্যাটারি, যা একবার পূর্ণ চার্জে দীর্ঘ সময় ব্যবহারের নিশ্চয়তা দেয়। এর সাথে যুক্ত আছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এছাড়া ১০ ওয়াটের রিভার্স চার্জিং প্রযুক্তি সম্পন্ন এই ব্যাটারি দীর্ঘস্থায়ী, যা টানা ৭ বছর পর্যন্ত ভালো পারফরম্যান্স দিতে সক্ষম বলে জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ। ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় দ্রুত চার্জও করা যায় ফোনটি।
ফোনটি অত্যন্ত টেকসই করে তৈরি করা হয়েছে। এতে রয়েছে মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স ও আর্মরশেল প্রোটেকশন সিস্টেম। আইপি৬৯ রেটিং থাকার ফলে ৬ মিটার গভীর পানিতে ডুবে থাকলেও এটি নষ্ট হবে না। পাশাপাশি ২ মিটার উচ্চতা থেকে নিচে পড়ে গেলেও ফোনটি অক্ষত থাকে। ৬ দশমিক ৮ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লের এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যা ভিডিও ও ছবি দেখার অভিজ্ঞতাকে করবে মসৃণ। ফলে ফোনের চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না।
ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ১২৮ গিগাবাইট স্টোরেজের এই ডিভাইসটি ৬ গিগাবাইট ও ৮ গিগাবাইট র্যামের দুটি সংস্করণে পাওয়া যাচ্ছে। সংস্করণভেদে ফোনটির দাম যথাক্রমে ২৭ হাজার ৯৯৯ ও ২৯ হাজার ৯৯৯ টাকা। আগামী শনিবারের মধ্যে ফোনটি কিনলে ক্রেতারা আকর্ষণীয় পুরস্কারসহ বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।






