ফতুল্লায় মাদ্রাসায় আগুন: আইসিইউ থেকে বেডে ফিরলেন আরও দুই শিক্ষার্থী

প্রকাশ:
Print news

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাইনবোর্ড এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও দুই শিক্ষার্থীকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে। দীর্ঘ চিকিৎসার পর তাদের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার ও শনিবার তাদের সাধারণ ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয় বলে রবিবার (১৫ নভেম্বর) জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার।

ডা. সুলতান মাহমুদ জানান, এই দুই শিক্ষার্থীসহ এখন পর্যন্ত মাদ্রাসার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কোনো শিক্ষার্থীই আর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন নেই। তিনি বলেন, আইসিইউতে থাকা দুই শিক্ষার্থীর মধ্যে একজন মেকানিকাল ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় তিনি বর্তমানে কৃত্রিম অক্সিজেন ছাড়াই শ্বাস নিতে পারছেন, তাই তাকে পুরুষ হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়েছে। অপর শিক্ষার্থীর অবস্থারও আশাব্যঞ্জক উন্নতি ঘটায় তাকেও সাধারণ ওয়ার্ডে নেওয়া হয়েছে। চিকিৎসকদের নিবিড় প্রচেষ্টায় তাকে সফলভাবে ভেন্টিলেটর থেকে বের করে আনা সম্ভব হয়েছে। তারও বর্তমানে কোনো অক্সিজেন সাপোর্টের প্রয়োজন পড়ছে না।

এর আগে এই ঘটনায় মোট ৯৪ জন শিক্ষার্থীকে চিকিৎসার জন্য বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। আইসিইউতে থাকা বাকি শিক্ষার্থীরা আগেই সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন বলে জানিয়েছেন চিকিৎসক। এখন যারা চিকিৎসাধীন আছেন, তারাও বিপদমুক্ত বলেই ধারণা করা হচ্ছে।

গত ৯ নভেম্বর মধ্যরাত ২টার দিকে পাঁচতলা ভবনের দোতলায় অবস্থিত ওই আবাসিক মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এ সময় মাদ্রাসার লাইব্রেরি পুড়ে ছাই হয়ে যায় এবং পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়লে প্রায় ১,৩০০ শিক্ষার্থীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ঘটনার সময় শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে বেরিয়ে আসার চেষ্টা করার সময় অনেকে হতাহত ও ক্ষতিগ্রস্ত হন। আবাসিক মাদ্রাসাটির প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থীর বেশির ভাগই কিশোর-তরুণ। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

শেয়ার করুন
শিরোনাম :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে ফতুল্লায় মাদ্রাসায় আগুন: আইসিইউ থেকে বেডে ফিরলেন আরও দুই শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয় অব্যাহত, স্বাভাবিক হতে পারে আজ পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত এনভিডিয়ার সিইও পদে ফেরার পরিকল্পনা জেনসেন হুয়াংয়ের কাতারের বিলাসবহুল ইয়টের চাহিদা বাড়ছে ২৫ শতাংশ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরি, পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ আসিয়ান সাফে ব্যর্থতায় কাঠগড়ায় কোচিং স্টাফ ও ভুল পরিকল্পনা প্রতিবেশীদের কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেই মিলবে অফিসার পদ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল, উদ্বেগের কেন্দ্রে হরমুজ প্রণালি খুলনায় সিটি করপোরেশন ভবনে দুর্বৃত্তের পেট্রলবোমা নিক্ষেপ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কাতারে ১০ লাখ রিয়ালের কুরআন প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে উসামা অভিষেকে ব্যর্থ রবিন একদিন কিংবদন্তি হবেন: তানজিদ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে দুই পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান যুক্তরাষ্ট্রের হামলার অপেক্ষা করবে না ইরান: সতর্ক করলেন ঘারিবাবাদি প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেলেন আবদুর রহিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে ফতুল্লায় মাদ্রাসায় আগুন: আইসিইউ থেকে বেডে ফিরলেন আরও দুই শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয় অব্যাহত, স্বাভাবিক হতে পারে আজ পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত এনভিডিয়ার সিইও পদে ফেরার পরিকল্পনা জেনসেন হুয়াংয়ের কাতারের বিলাসবহুল ইয়টের চাহিদা বাড়ছে ২৫ শতাংশ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরি, পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ আসিয়ান সাফে ব্যর্থতায় কাঠগড়ায় কোচিং স্টাফ ও ভুল পরিকল্পনা প্রতিবেশীদের কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেই মিলবে অফিসার পদ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল, উদ্বেগের কেন্দ্রে হরমুজ প্রণালি খুলনায় সিটি করপোরেশন ভবনে দুর্বৃত্তের পেট্রলবোমা নিক্ষেপ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কাতারে ১০ লাখ রিয়ালের কুরআন প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে উসামা অভিষেকে ব্যর্থ রবিন একদিন কিংবদন্তি হবেন: তানজিদ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে দুই পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান যুক্তরাষ্ট্রের হামলার অপেক্ষা করবে না ইরান: সতর্ক করলেন ঘারিবাবাদি প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেলেন আবদুর রহিম