ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের এক অধিবেশনে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছে ক্ষমা চেয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।
বিগত কয়েক মাস ধরে চলমান ভয়াবহ দাবানলের কারণে সৃষ্ট আন্তসীমান্ত বায়ুদূষণের প্রেক্ষাপটে তিনি এই দুঃখ প্রকাশ করেন। গত ১১ বছরের মধ্যে ইন্দোনেশিয়া এবারই সবচেয়ে তীব্র দাবানলের কবলে পড়েছে, যার প্রভাবে সুমাত্রা, বোর্নিও ও পাপুয়া দ্বীপের বিশাল বনাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রতিবেশী দেশগুলোর আকাশ ঘন ধোঁয়ায় ঢেকে গিয়েছিল।
বনাঞ্চল সুরক্ষায় সরকারি কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রাবোও বলেন, এরই মধ্যে ১৭টি কোম্পানির বন ব্যবহারের অনুমতি বাতিল করা হয়েছে। একই সঙ্গে আরও ২৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলমান এবং ১১টির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। সব মিলিয়ে ১০৪টি কোম্পানি বর্তমানে পুলিশের নজরদারিতে রয়েছে। দাবানল নিয়ন্ত্রণে ৭১ হাজার বনকর্মী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তবে এই অগ্নিসংযোগের ঘটনায় ইতিমধ্যে ১৬ জন বনকর্মীর প্রাণহানির ঘটনা ঘটেছে। একই সঙ্গে বনাঞ্চলে আগুন লাগার ঘটনায় জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। অভিযোগের মুখে রয়েছে আরো ২৩টি কোম্পানি। দাবানল নিয়ন্ত্রণে ৭১ হাজার বনকর্মী মোতায়েন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগুন নেভানোর কাজে নিয়োজিত ১৬ জনের মৃত্যু হয়েছে।
ভবিষ্যতে দাবানল প্রতিরোধে নতুন একটি সংস্থা গঠনের পরিকল্পনা করছে দেশটির সরকার। ২০০২ সালের আসিয়ান ট্রান্সবাউন্ডারি হেজ দূষণবিষয়ক চুক্তিতে আন্তসীমান্ত বায়ুদূষণ মোকাবিলায় সহযোগিতার অঙ্গীকার থাকলেও, এর বাস্তবায়ন প্রক্রিয়া ধীরগতির বলে সমালোচনা রয়েছে। বিশেষ করে চুক্তিতে বিরোধ নিষ্পত্তির জন্য নির্দিষ্ট কোনো বিচারিক কাঠামোর অভাব রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাতের ফলে দাবানলের হটস্পট কমে আসায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানানো হয়েছে।






