বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল, উদ্বেগের কেন্দ্রে হরমুজ প্রণালি

প্রকাশ:
Print news

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। সোমবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ কমে ৯৫ দশমিক ৩৭ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৩ সেন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৩৩ ডলারে নেমে এসেছে। গত সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম যথাক্রমে ১৬ ও ১৩ শতাংশ কমেছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার ভূরাজনৈতিক উত্তাপ কিছুটা প্রশমিত হওয়ার ইঙ্গিত পেয়ে বিনিয়োগকারীরা তাদের অবস্থান পুনর্মূল্যায়ন করছেন।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি থাকতে পারে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, বছরের শেষ তিন মাসে বিশ্ববাজারে দৈনিক গড়ে ১০ কোটি ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ হতে পারে, যা সম্ভাব্য চাহিদার চেয়ে ১৭ লাখ ব্যারেল বেশি। এর আগে সংস্থাটি সরবরাহ ঘাটতির আশঙ্কা প্রকাশ করেছিল, তবে বর্তমান পরিস্থিতিতে সেই চিত্র বদলে গেছে। কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত শুরুর পর প্রথমবারের মতো ব্যবসায়ীরা বাজারে সরবরাহ ঘাটতির পরিবর্তে অতিরিক্ত তেলের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন।

জ্বালানি সরবরাহ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোন্স অ্যাক্টের ওপর দেওয়া ছাড়ের মেয়াদ আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছেন। এই আইনের আওতায় মার্কিন বন্দরগুলোর মধ্যে পণ্য পরিবহণে মার্কিন পতাকাবাহী জাহাজ ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও, ছাড়ের কারণে এখন বিদেশি পতাকাবাহী জাহাজও তেল, পেট্রল ও ডিজেল পরিবহন করতে পারবে। এই পদক্ষেপ বাজারে সরবরাহ স্থিতিশীল রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

তবে সরবরাহ পরিস্থিতির উন্নতি হলেও হরমুজ প্রণালিতে ঝুঁকি পুরোপুরি কাটেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রোববার রাতে হরমুজ প্রণালির পূর্বদিকে একটি নৌমাইনের আঘাতে একটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ঘটেছে। এছাড়া এই অঞ্চলে জাহাজ চলাচলের ঝুঁকি এবং ট্যাংকারের স্বল্পতা থাকায় পরিবহন ব্যয় এখনো উচ্চ পর্যায়ে রয়েছে। মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি দ্রুত পুনরুদ্ধার হওয়ার বিষয়টি তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি করলেও, ওই এলাকায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি বিনিয়োগকারীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ আসিয়ান সাফে ব্যর্থতায় কাঠগড়ায় কোচিং স্টাফ ও ভুল পরিকল্পনা প্রতিবেশীদের কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেই মিলবে অফিসার পদ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল, উদ্বেগের কেন্দ্রে হরমুজ প্রণালি খুলনায় সিটি করপোরেশন ভবনে দুর্বৃত্তের পেট্রলবোমা নিক্ষেপ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কাতারে ১০ লাখ রিয়ালের কুরআন প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে উসামা অভিষেকে ব্যর্থ রবিন একদিন কিংবদন্তি হবেন: তানজিদ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে দুই পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান যুক্তরাষ্ট্রের হামলার অপেক্ষা করবে না ইরান: সতর্ক করলেন ঘারিবাবাদি প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেলেন আবদুর রহিম আওয়ামী লীগ আমলে জলবায়ু তহবিল লুটপাট হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই দিয়ে পরীক্ষা জালিয়াতি: ধরা পড়লেন দক্ষিণ কোরিয়ার মেধাবী কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন অভিষেকেই গোল্ডেন ডাকের লজ্জা মাহফিজুল ইসলামের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক মাহফিজুলের ভিএআরের নাটকীয়তায় ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি আবেদন শুরু আজ দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ আসিয়ান সাফে ব্যর্থতায় কাঠগড়ায় কোচিং স্টাফ ও ভুল পরিকল্পনা প্রতিবেশীদের কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেই মিলবে অফিসার পদ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল, উদ্বেগের কেন্দ্রে হরমুজ প্রণালি খুলনায় সিটি করপোরেশন ভবনে দুর্বৃত্তের পেট্রলবোমা নিক্ষেপ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কাতারে ১০ লাখ রিয়ালের কুরআন প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে উসামা অভিষেকে ব্যর্থ রবিন একদিন কিংবদন্তি হবেন: তানজিদ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে দুই পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান যুক্তরাষ্ট্রের হামলার অপেক্ষা করবে না ইরান: সতর্ক করলেন ঘারিবাবাদি প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেলেন আবদুর রহিম আওয়ামী লীগ আমলে জলবায়ু তহবিল লুটপাট হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই দিয়ে পরীক্ষা জালিয়াতি: ধরা পড়লেন দক্ষিণ কোরিয়ার মেধাবী কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন অভিষেকেই গোল্ডেন ডাকের লজ্জা মাহফিজুল ইসলামের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক মাহফিজুলের ভিএআরের নাটকীয়তায় ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি আবেদন শুরু আজ