মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের আরও একটি বিমানবাহী রণতরি ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ ওই অঞ্চলে পৌঁছেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন এক মার্কিন কর্মকর্তা। এর আগে থেকেই মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরি মোতায়েন ছিল, এখন সেগুলোর সঙ্গে যুক্ত হলো তৃতীয় এই রণতরিটি। পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের সভা স্থগিত। ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকতে বিএনপি-যুবদল-ছাত্রদলের কর্মসূচি। ৪৬ বছর বয়সে মাঠে ফিরেই জয়, রোনালদিনহোর প্রত্যাবর্তনে মাতল ইতালি।
মার্কিন এই পদক্ষেপের তীব্র সমালোচনা ও হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি স্পষ্টভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আগে হামলা চালাবে—তেহরান সেই অপেক্ষায় বসে থাকবে না। তার অভিযোগ, কূটনীতির আড়ালে ওয়াশিংটন সময়ক্ষেপণ করছে এবং মূলত নতুন কোনো সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য বাড়িতে আগুনের ঘটনার তদন্তকে প্রভাবিত করতে পারে: নুসরাত।
ইরানের হুমকির পাশাপাশি বাহরাইনে থাকা নিজেদের নাগরিকদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। ইতালিকে গুঁড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, সঙ্গী ফ্রান্স।
ইরান ও হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে হামলার ঝুঁকি রয়েছে বলে এই সতর্কতা দেওয়া হয়েছে।
এর আগে বাহরাইন সরকার দাবি করেছিল, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের একটি হামলা সফলভাবে প্রতিহত করেছে এবং ঘটনাটিকে তারা তেহরানের ধারাবাহিক আগ্রাসন হিসেবে চিহ্নিত করেছে।
হরমুজ প্রণালিতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। ইরানের নৌবাহিনীর তথ্য অনুযায়ী, সমুদ্রে পুঁতে রাখা মাইনের আঘাতে দুটি তেলের ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোতে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। আল জাজিরার ভাষ্যমতে, সাম্প্রতিক দিনগুলোতে এ নিয়ে সপ্তমবারের মতো ট্যাংকারে হামলার ঘটনা ঘটল।
আঞ্চলিক অস্থিরতা যখন তুঙ্গে, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে আইসেনকট বলেছেন, নেতানিয়াহু আর এক মিনিটও ক্ষমতায় থাকার যোগ্য নন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে।






