যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয় অব্যাহত, স্বাভাবিক হতে পারে আজ

প্রকাশ:
Print news

যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলের অচলাবস্থা তৃতীয় দিনেও গড়িয়েছে। রোববার মার্কিন আকাশসীমায় ১০ হাজারের বেশি ফ্লাইটের স্বাভাবিক সূচি ব্যাহত হয়েছে। উড়োজাহাজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যানুযায়ী, এদিন ২ হাজার ৩০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং প্রায় ৭ হাজার ৭০০টি ফ্লাইট বিলম্বের শিকার হয়েছে। এর আগে গত শনিবার ৬ হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল ও ৮ হাজারের বেশি উড়োজাহাজ বিলম্বিত হয়েছিল। যুক্তরাষ্ট্রজুড়ে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন তৃতীয় দিনের মতো গতকাল রোববারও অব্যাহত ছিল। যুক্তরাষ্ট্রে ফ্লাইট চার ঘণ্টা বন্ধ ছিল কেন, পুরোনো প্রযুক্তি কীভাবে সমস্যা তৈরি করেছে।

পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, সব এয়ারলাইনস স্বাভাবিক সূচিতে ফেরার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেছেন, স্থানীয় সময় সোমবারের মধ্যে এই পরিস্থিতির অবসান হতে পারে। এবিসির ‘দিস উইক’ অনুষ্ঠানে তিনি স্পষ্ট করেছেন যে, এই বড় ধরনের বিপর্যয়ের পেছনে কোনো সাইবার হামলার তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। ট্রাম্পকে ব্রিফ, যুক্তরাষ্ট্রের জন্য আপাতত কোনো হুমকি নেই।

পরিস্থিতি মোকাবেলায় বিমান সংস্থাগুলো হিমশিম খাচ্ছে।

জেটব্লু তাদের ২৮ শতাংশ, আমেরিকান এয়ারলাইনস ১৭ শতাংশ, ডেল্টা ৫ শতাংশ এবং ইউনাইটেড এয়ারলাইনস ৩ শতাংশ ফ্লাইট বাতিল করেছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) গত শুক্রবার দেশজুড়ে আকস্মিক উড্ডয়ন স্থগিতের ঘোষণা দিয়েছিল, যা ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রে সবচেয়ে দীর্ঘ সময় ধরে বিমান চলাচল বন্ধের ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে মন্ত্রী শন ডাফি জানিয়েছেন, তামার তারের বদলে উচ্চগতির ফাইবার কেব্‌ল বসানোর রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে রাডার সংকেত ও যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেয়। ঠিকাদারের ভুল বা যান্ত্রিক ত্রুটির কারণে আকাশপথ নিয়ন্ত্রণব্যবস্থার রাউটারে অতিরিক্ত চাপ পড়েছিল বলে ধারণা করা হচ্ছে, যদিও এফএএ এখনো প্রকৃত কারণ নিশ্চিত করতে পারেনি।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্যমতে, রাউটার পরিবর্তনের কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার পরেই যোগাযোগব্যবস্থায় সমস্যাগুলো পরিলক্ষিত হয়। এ সংক্রান্ত প্রতিটি ধাপের কার্যপদ্ধতি এফএএ-এর কাছে জমা দেওয়া হয়েছে। ডাফি উল্লেখ করেন, ত্রুটিপূর্ণ রাউটারগুলো ২০০১ সালে কেনা হয়েছিল এবং ২০০৬ সালের মধ্যেই সেগুলো সেকেলে হয়ে গিয়েছিল। তদন্তের বিষয়ে জানেন এমন দুজন ব্যক্তি জানান, রাউটার বসানোর কাজটি নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছিল।

ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন পরিবহনমন্ত্রী এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের আধুনিকায়নের জন্য ৫ হাজার কোটি ডলার বরাদ্দের দাবি তুলেছেন। এর আগে তিনি ৩ হাজার কোটি ডলারের অনুরোধ জানিয়েছিলেন। অথচ গত বছর মার্কিন কংগ্রেস এ খাতে মাত্র ১ হাজার ২৫০ কোটি ডলারের বরাদ্দ অনুমোদন করেছিল।

বর্তমানে এফএএ যাত্রীদের সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন শন ডাফি। শুক্রবারের সেই বড় ধরনের শিডিউল বিপর্যয়ের রেশ এখনো কাটিয়ে উঠতে না পারায় মার্কিন এয়ারলাইনগুলোর ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। ওই সময় একজন সরকারি কর্মী পুরো বিষয়টি তদারকি করছিলেন।

শেয়ার করুন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয় অব্যাহত, স্বাভাবিক হতে পারে আজ পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত এনভিডিয়ার সিইও পদে ফেরার পরিকল্পনা জেনসেন হুয়াংয়ের কাতারের বিলাসবহুল ইয়টের চাহিদা বাড়ছে ২৫ শতাংশ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরি, পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ আসিয়ান সাফে ব্যর্থতায় কাঠগড়ায় কোচিং স্টাফ ও ভুল পরিকল্পনা প্রতিবেশীদের কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেই মিলবে অফিসার পদ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল, উদ্বেগের কেন্দ্রে হরমুজ প্রণালি খুলনায় সিটি করপোরেশন ভবনে দুর্বৃত্তের পেট্রলবোমা নিক্ষেপ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কাতারে ১০ লাখ রিয়ালের কুরআন প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে উসামা অভিষেকে ব্যর্থ রবিন একদিন কিংবদন্তি হবেন: তানজিদ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে দুই পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান যুক্তরাষ্ট্রের হামলার অপেক্ষা করবে না ইরান: সতর্ক করলেন ঘারিবাবাদি প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেলেন আবদুর রহিম আওয়ামী লীগ আমলে জলবায়ু তহবিল লুটপাট হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই দিয়ে পরীক্ষা জালিয়াতি: ধরা পড়লেন দক্ষিণ কোরিয়ার মেধাবী যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয় অব্যাহত, স্বাভাবিক হতে পারে আজ পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত এনভিডিয়ার সিইও পদে ফেরার পরিকল্পনা জেনসেন হুয়াংয়ের কাতারের বিলাসবহুল ইয়টের চাহিদা বাড়ছে ২৫ শতাংশ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরি, পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ আসিয়ান সাফে ব্যর্থতায় কাঠগড়ায় কোচিং স্টাফ ও ভুল পরিকল্পনা প্রতিবেশীদের কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেই মিলবে অফিসার পদ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল, উদ্বেগের কেন্দ্রে হরমুজ প্রণালি খুলনায় সিটি করপোরেশন ভবনে দুর্বৃত্তের পেট্রলবোমা নিক্ষেপ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কাতারে ১০ লাখ রিয়ালের কুরআন প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে উসামা অভিষেকে ব্যর্থ রবিন একদিন কিংবদন্তি হবেন: তানজিদ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে দুই পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান যুক্তরাষ্ট্রের হামলার অপেক্ষা করবে না ইরান: সতর্ক করলেন ঘারিবাবাদি প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেলেন আবদুর রহিম আওয়ামী লীগ আমলে জলবায়ু তহবিল লুটপাট হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই দিয়ে পরীক্ষা জালিয়াতি: ধরা পড়লেন দক্ষিণ কোরিয়ার মেধাবী