বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ১১তম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মোট ১৫৫টি শূন্য পদে এই নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
পদের বিবরণ ও বেতন স্কেল
- গাইড (গ্রেড ১১): বেতন ২৫,০০০-৬০,৫০০ টাকা।
- ক্যাটালগার (গ্রেড ১৩): বেতন ২৪,০০০-৫৮,০০০ টাকা।
- লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট ও ফটোগ্রাফার (স্টিল) (গ্রেড ১৩): বেতন ২৪,০০০-৫৮,০০০ টাকা।
- টেকনিশিয়ান (নেটওয়ার্ক), টেকনিশিয়ান (হার্ডওয়্যার), টিভি টেকনিশিয়ান, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড ১৪): বেতন ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
- ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর ও গ্রন্থাগার সহকারী (গ্রেড ১৪): বেতন ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
- সহকারী সিকিউরিটি ইন্সপেক্টর, অ্যাম্বুলেন্স ড্রাইভার (গ্রেড ১৫): বেতন ২২,৮০০-৫৫,২০০ টাকা।
- ড্রাইভার ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (গ্রেড ১৬): বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।
- আইন সহকারী, অফসেট প্রিন্টার্স টেকনিশিয়ান, প্রটোকল অ্যাসিস্ট্যান্ট, লাইনম্যান, ক্যামেরাম্যান সহকারী (গ্রেড ১৭): বেতন ২১,৪০০-৫১,৯০০ টাকা।
- সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট (গ্রেড ১৮): বেতন ২১,০০০-৫০,৯০০ টাকা।
- মোয়াজ্জিন (গ্রেড ১৯): বেতন ২০,৫০০-৪৯,৬০০ টাকা।
- মেকানিক গ্রেড-সি, অফিস সহায়ক কাম পরিচ্ছন্নতাকর্মী (গ্রেড ২০): বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা।
- সহকারী ডেসপাচ রাইডার, কামরা পরিচারক/পরিচারিকা, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও ক্লিনার/হেল্লার (গ্রেড ২০): বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা।
আবেদন প্রক্রিয়া ও ফি
আগ্রহী প্রার্থীরা সংসদ সচিবালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সঙ্গে পরীক্ষার ফি জমা দিতে হবে নিম্নোক্ত হারে
- ১ ও ২ নম্বর পদের জন্য: ১৬৮ টাকা।
- ৩ থেকে ১৮ নম্বর পদের জন্য: ১১২ টাকা।
- ১৯ থেকে ২৮ নম্বর পদের জন্য: ৫৬ টাকা।
আবেদনপত্র পূরণ এবং ফি জমাদান প্রক্রিয়া ১২ নভেম্বর ২০২৬ তারিখ রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হবে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১২ নভেম্বর ২০২৬, রাত ১২.০১ মিনিট।
আবেদনের শেষ সময় ২ ডিসেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী (পূর্বনাম ঝাড়ুদার)।
নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
- পদসংখ্যা: ১।
- পেট্রোবাংলায় ৭৫৩ পদে চাকরি: নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন দেখুন।
- পদসংখ্যা: ৫।
- শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেন।
- পদসংখ্যা: ৬।
- পদসংখ্যা: ১০।
- পদসংখ্যা: ৪।
- আবেদনে বয়সসীমা।






