মঞ্চে অভিনয়কালে হৃদরোগে আক্রান্ত অভিনেতা মাহমুদুল ইসলাম সেলিম

প্রকাশ:
Print news

কানাডার টরন্টোতে মঞ্চনাটক চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন বিশিষ্ট অভিনেতা ও নির্দেশক মাহমুদুল ইসলাম সেলিম। ৩১ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ৮টার দিকে টরন্টোর একটি মিলনায়তনে ‘প্রাচ্য প্রতিচ্য’ প্রযোজিত ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করছিলেন তিনি। অভিনয়ের একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে লুটিয়ে পড়েন এই শিল্পী। সাথে সাথে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ধারণা, অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

ঘটনার সময় মিলনায়তনটি কানায় কানায় পূর্ণ ছিল।

প্রিয় শিল্পীকে মঞ্চে এভাবে অসুস্থ হতে দেখে উপস্থিত দর্শক ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিষয়টি দ্রুত কানাডার বাংলাদেশি কমিউনিটিসহ নাট্যাঙ্গনের মানুষের মধ্যে জানাজানি হলে শুভাকাঙ্ক্ষীরা তার সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন। অভিনেতা মাহমুদুল ইসলাম সেলিমের সহধর্মিণী লাভলী বেগম জানিয়েছেন, তার স্বামীর শারীরিক অবস্থা বিবেচনা করে দেশ ও প্রবাসের সবার কাছে তিনি দোয়া চেয়েছেন। তার পরিবার দ্রুত আরোগ্য লাভের অপেক্ষায় রয়েছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর টরন্টোসহ কানাডার বিভিন্ন স্থানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্য, নাট্যকর্মী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করে অনেকে তার সুস্থতা কামনা করেছেন।

বাংলাদেশের চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চনাটকের পরিচিত মুখ মাহমুদুল ইসলাম সেলিম দীর্ঘদিন ধরে অভিনয়ের সাথে যুক্ত। তিনি নাগরিক নাট্যাঙ্গনের সক্রিয় সদস্য ছিলেন এবং অভিনয়ের পাশাপাশি নাট্যনির্দেশনায় নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। কানাডায় স্থায়ী হওয়ার পর সেখানেও তিনি বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তার হাত ধরেই বিদেশের মাটিতে বাংলা নাটক নতুন মাত্রা পেয়েছে বলে মনে করেন সহকর্মীরা। অভিনয়ের পাশাপাশি নাট্যনির্দেশক হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কানাডায় প্রবাসজীবনেও বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রেখেছেন।

শেয়ার করুন
শিরোনাম :
সালাহউদ্দিনের |: ‘ইন্ধনদাতাদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনে ভোট দিলেন পোপ চতুর্দশ লিও ৩০ বছর পূর্তি উদযাপনে আল জাজিরার অনুষ্ঠানে আমীর শেখ তামিম পোশাক খাতের অস্থিরতায় আওয়ামী সমর্থিত চক্র দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী মঞ্চে অভিনয়কালে হৃদরোগে আক্রান্ত অভিনেতা মাহমুদুল ইসলাম সেলিম না ফেরার দেশে নোবেলজয়ী অর্থনীতিবিদ উইলিয়াম ডি. নর্ডহাউস ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করে দৃষ্টান্ত স্থাপন করলেন ইউপি সদস্য পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিশেষ নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্লোরিডায় ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত ৯ কাতারগামী এলএনজি জাহাজে হামলা, তীব্র নিন্দা জানালো দোহা ভারত সিরিজে রাচিন-চ্যাপম্যানকে পাচ্ছে না নিউজিল্যান্ড শ্রীপুরে অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বিরোধীদের |: ‘মোদিকে পালাতে দেওয়া হবে না’, বিজেপির বিরুদ্ধে ভোটচুরির পুলিশে ৬ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগের অনুমোদন দিনমজুরি করেও এইচএসসিতে জিপিএ-৫ পেলেন আরাফাত মজুরি বৃদ্ধির আন্দোলনে তিন শতাধিক পোশাক কারখানায় ছুটি যুদ্ধ ও জ্বালানি সংকটে মুনাফার শীর্ষে মার্কিন কোম্পানি এক্সনমোবিল-শেভরন যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় ইরান: কাতারের মধ্যস্থতা জাতীয় যুব পুরস্কার-২০২৬ সারাদেশে দ্বিতীয় স্থানে লালপুরের রায়হান ব্যালন ডি’অর জয়ের পূর্বাভাস আগে থেকেই ফাঁস? সালাহউদ্দিনের |: ‘ইন্ধনদাতাদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনে ভোট দিলেন পোপ চতুর্দশ লিও ৩০ বছর পূর্তি উদযাপনে আল জাজিরার অনুষ্ঠানে আমীর শেখ তামিম পোশাক খাতের অস্থিরতায় আওয়ামী সমর্থিত চক্র দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী মঞ্চে অভিনয়কালে হৃদরোগে আক্রান্ত অভিনেতা মাহমুদুল ইসলাম সেলিম না ফেরার দেশে নোবেলজয়ী অর্থনীতিবিদ উইলিয়াম ডি. নর্ডহাউস ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করে দৃষ্টান্ত স্থাপন করলেন ইউপি সদস্য পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিশেষ নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্লোরিডায় ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত ৯ কাতারগামী এলএনজি জাহাজে হামলা, তীব্র নিন্দা জানালো দোহা ভারত সিরিজে রাচিন-চ্যাপম্যানকে পাচ্ছে না নিউজিল্যান্ড শ্রীপুরে অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বিরোধীদের |: ‘মোদিকে পালাতে দেওয়া হবে না’, বিজেপির বিরুদ্ধে ভোটচুরির পুলিশে ৬ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগের অনুমোদন দিনমজুরি করেও এইচএসসিতে জিপিএ-৫ পেলেন আরাফাত মজুরি বৃদ্ধির আন্দোলনে তিন শতাধিক পোশাক কারখানায় ছুটি যুদ্ধ ও জ্বালানি সংকটে মুনাফার শীর্ষে মার্কিন কোম্পানি এক্সনমোবিল-শেভরন যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় ইরান: কাতারের মধ্যস্থতা জাতীয় যুব পুরস্কার-২০২৬ সারাদেশে দ্বিতীয় স্থানে লালপুরের রায়হান ব্যালন ডি’অর জয়ের পূর্বাভাস আগে থেকেই ফাঁস?