মঞ্চে অভিনয়কালে হৃদরোগে আক্রান্ত অভিনেতা মাহমুদুল ইসলাম সেলিম

প্রকাশ:
Print news

কানাডার টরন্টোতে মঞ্চনাটক চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন বিশিষ্ট অভিনেতা ও নির্দেশক মাহমুদুল ইসলাম সেলিম। ৩১ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ৮টার দিকে টরন্টোর একটি মিলনায়তনে ‘প্রাচ্য প্রতিচ্য’ প্রযোজিত ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করছিলেন তিনি। অভিনয়ের একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে লুটিয়ে পড়েন এই শিল্পী। সাথে সাথে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ধারণা, অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

ঘটনার সময় মিলনায়তনটি কানায় কানায় পূর্ণ ছিল।

প্রিয় শিল্পীকে মঞ্চে এভাবে অসুস্থ হতে দেখে উপস্থিত দর্শক ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিষয়টি দ্রুত কানাডার বাংলাদেশি কমিউনিটিসহ নাট্যাঙ্গনের মানুষের মধ্যে জানাজানি হলে শুভাকাঙ্ক্ষীরা তার সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন। অভিনেতা মাহমুদুল ইসলাম সেলিমের সহধর্মিণী লাভলী বেগম জানিয়েছেন, তার স্বামীর শারীরিক অবস্থা বিবেচনা করে দেশ ও প্রবাসের সবার কাছে তিনি দোয়া চেয়েছেন। তার পরিবার দ্রুত আরোগ্য লাভের অপেক্ষায় রয়েছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর টরন্টোসহ কানাডার বিভিন্ন স্থানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্য, নাট্যকর্মী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করে অনেকে তার সুস্থতা কামনা করেছেন।

বাংলাদেশের চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চনাটকের পরিচিত মুখ মাহমুদুল ইসলাম সেলিম দীর্ঘদিন ধরে অভিনয়ের সাথে যুক্ত। তিনি নাগরিক নাট্যাঙ্গনের সক্রিয় সদস্য ছিলেন এবং অভিনয়ের পাশাপাশি নাট্যনির্দেশনায় নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। কানাডায় স্থায়ী হওয়ার পর সেখানেও তিনি বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তার হাত ধরেই বিদেশের মাটিতে বাংলা নাটক নতুন মাত্রা পেয়েছে বলে মনে করেন সহকর্মীরা। অভিনয়ের পাশাপাশি নাট্যনির্দেশক হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কানাডায় প্রবাসজীবনেও বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রেখেছেন।

শেয়ার করুন
শিরোনাম :
খুলনায় আবারও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপন এসএমই খাতে ২৫ হাজার উদ্যোক্তা তৈরির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ১৩ বছর পর জিটিএ সিক্স: প্রথম দিনেই আয় ২৩৬ কোটি ডলার জার্মানির সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে বার্লিনে কাতারের আমির সাদিক কায়েম: আওয়ামী সন্ত্রাসীরা আমার পরিবারের সদস্যদের পুড়িয়ে গুরুতর ঘটনার অভিযোগ করেছে উপকূলে টানা পাঁচ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত সেল্টা ভিগোকে হারিয়ে জয়ের ধারায় রিয়াল, সতর্ক মরিনহো ইসরাইলের ২১ দুর্বলতা ও বিতর্কিত দিক বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে ১৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ছক্কা মেরে সেঞ্চুরি করে ম্যাককালামকে ছাড়িয়ে গেলেন ঋষভ পন্ত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানে হামলা নিয়ে সরাসরি উত্তর এড়িয়ে গেলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কাতারে স্বর্ণের দাম কমেছে, প্রবাসীদের অগ্রিম বুকিংয়ের হিড়িক পাবনার বেড়ায় সংঘর্ষের ঘটনায় থানার ওসি প্রত্যাহার মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প বললেন সামিরা খান মাহি পচেত্তিনোর অভিষেক ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুলের চ্যালেঞ্জ টেকনাফে মালয়েশিয়াগামী ৮ ভুক্তভোগীকে উদ্ধার করল যৌথবাহিনী বেপজায় ৩৩২ পদে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা হামলা: নিন্দা জামায়াত আমিরের ঢাকা কর অঞ্চল-১৫ তে ৪২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি খুলনায় আবারও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপন এসএমই খাতে ২৫ হাজার উদ্যোক্তা তৈরির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ১৩ বছর পর জিটিএ সিক্স: প্রথম দিনেই আয় ২৩৬ কোটি ডলার জার্মানির সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে বার্লিনে কাতারের আমির সাদিক কায়েম: আওয়ামী সন্ত্রাসীরা আমার পরিবারের সদস্যদের পুড়িয়ে গুরুতর ঘটনার অভিযোগ করেছে উপকূলে টানা পাঁচ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত সেল্টা ভিগোকে হারিয়ে জয়ের ধারায় রিয়াল, সতর্ক মরিনহো ইসরাইলের ২১ দুর্বলতা ও বিতর্কিত দিক বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে ১৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ছক্কা মেরে সেঞ্চুরি করে ম্যাককালামকে ছাড়িয়ে গেলেন ঋষভ পন্ত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানে হামলা নিয়ে সরাসরি উত্তর এড়িয়ে গেলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কাতারে স্বর্ণের দাম কমেছে, প্রবাসীদের অগ্রিম বুকিংয়ের হিড়িক পাবনার বেড়ায় সংঘর্ষের ঘটনায় থানার ওসি প্রত্যাহার মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প বললেন সামিরা খান মাহি পচেত্তিনোর অভিষেক ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুলের চ্যালেঞ্জ টেকনাফে মালয়েশিয়াগামী ৮ ভুক্তভোগীকে উদ্ধার করল যৌথবাহিনী বেপজায় ৩৩২ পদে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা হামলা: নিন্দা জামায়াত আমিরের ঢাকা কর অঞ্চল-১৫ তে ৪২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি