সেক্স সিম্বল তকমার আড়ালে থাকা মানুষটিকে নিয়ে যা বললেন জিনাত আমান

প্রকাশ:
Print news

সত্তর দশকের বলিউডে সাহসী অভিনয়ে সাড়া ফেলেছিলেন অভিনেত্রী জিনাত আমান। ক্যারিয়ারের শুরু থেকেই ব্যবসাসফল সিনেমার পাশাপাশি সাহসী দৃশ্যে কাজ করায় তিনি দ্রুত ‘সেক্স সিম্বল’ হিসেবে পরিচিতি পান। ১৯৭০ সালে বলিউডে পা রাখা এই অভিনেত্রী ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘সত্যম শিবম সুন্দরম’ সিনেমায় রূপা চরিত্রে অভিনয় করে তুমুল বিতর্কের মুখোমুখি হয়েছিলেন। তার আগের কয়েকটি ছবির মতোই এ সিনেমার বিরুদ্ধেও অশ্লীলতার অভিযোগ উঠেছিল। ১৯৭৭ সালে তার অভিনীত ‘সত্যম শিবম সুন্দরম’ সিনেমাটি মুক্তি পায়। বলিউড সিনেমার প্রখ্যাত অভিনেত্রী জিনাত আমান সত্তর দশকের মাঝামাঝি সময়ে ফিল্ম ইন্ডিাস্ট্রিতে হইচই ফেলে দিয়েছিলেন। অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন।

দীর্ঘ সময় জনসমক্ষে অতিবাহিত করা চুয়াত্তর বছর বয়সি এই অভিনেত্রী সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া একটি দীর্ঘ পোস্টে তার জীবনের সেই পরিচিতি নিয়ে মুখ খুলেছেন। জিনাত বলেন, সিনেমার জগতের প্রয়োজনে এবং তৎকালীন সময়ের নিরিখে তাকে এমন তকমা দেওয়া হয়েছিল, যা তিনি মানিয়ে নিয়েছিলেন। তিনি নিজের কাজকে গভীরভাবে ভালোবাসতেন বলেই এমন পরিচিতি তার কাছে অস্বাভাবিক মনে হয়নি। চলচ্চিত্রজগতের সঙ্গে যুক্ত থাকার কারণে এমন একটি পরিচিতি তৈরি হওয়া অস্বাভাবিক ছিল না।

ক্যামেরার সামনে গড়ে ওঠা সেই পরিচিত অবয়বের আড়ালে থাকা মানুষটি সম্পূর্ণ ভিন্ন ছিল বলে দাবি করেন জিনাত আমান। তিনি জানান, ব্যক্তিগত জীবনে তিনি বেশ অন্তর্মুখী স্বভাবের ছিলেন এবং লোকচক্ষুর আড়ালে থাকতেই পছন্দ করতেন। ক্যামেরার বাইরে নিজের কাজে মগ্ন থাকাতেই তিনি সবচেয়ে বেশি আনন্দ পেতেন। মানুষের ধারণা সম্পর্কে তিনি বলেন, মানুষ সাধারণত আমাদের নিজেদের অভিজ্ঞতা, প্রত্যাশা কিংবা কল্পনার আয়না দিয়ে বিচার করে, যা আমাদের প্রকৃত সত্তাকে আড়াল করে রাখে। তা উল্লেখ করে জিনাত আমান বলেন, “জীবন আমাকে শিখিয়েছে—আমরা প্রকৃতপক্ষে যে মানুষ, সেই রূপটি সাধারণ মানুষ খুব কমই দেখেন। আমি বিষয়টি বুঝতাম, মেনেও নিয়েছিলাম। স্বভাবতই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করতাম, কিছুটা অন্তর্মুখীও ছিলাম। প্রকৃত মানুষটিকে সবাই দেখতে পান না।

মানুষের বহুমুখী পরিচয়ের কথা তুলে ধরে তিনি বলেন, কেউ কারো কাছে রহস্যময়, আবার কেউ ভীতিকর। দীর্ঘ বিমানযাত্রায় পাশের আসনে বসা অপরিচিত মানুষটিও কথোপকথনের মাধ্যমে অন্যরকম হয়ে উঠতে পারেন। এসব পরিচয়ের কোনোটিই একজন মানুষকে পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে সক্ষম নয়। তাই অন্যের দেওয়া প্রতিটি ভুল ধারণা বা সমালোচনা শুধরে নেওয়ার প্রয়োজন নেই বলে মনে করেন এই অভিনেত্রী।

জিনাত আমানের মতে, অন্যরা তাদের মতো করে ভাবার অধিকার রাখেন, তবে নিজেদের প্রকৃত সত্য জানার অধিকারও আমাদের রয়েছে। তাই পরিচিতির তকমা, সংবাদপত্রের শিরোনাম কিংবা অন্যদের বলা গল্পের বাইরে গিয়ে নিজের আসল সত্তাকে চিনে নেওয়াই এখন সবচেয়ে জরুরি কাজ বলে তিনি মনে করেন।

নিজের অনুসারীদের উদ্দেশ্যে তিনি কিছু প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন। কেউ কখনো তাকে ভুল বুঝেছিলেন কি না, কিংবা তিনিও জীবনে অন্য কাউকে ভুলভাবে বিচার করেছেন কি না—এসব অভিজ্ঞতা সম্পর্কে তিনি আগ্রহী। নিজের প্রকৃত সত্তা নিয়ে ভাবতে গিয়ে জিনাত আমান তার জীবনের নানা অভিজ্ঞতার আলোকে সবাইকে নিজেদের সত্যকে চিনে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

শেয়ার করুন
শিরোনাম :
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪ হাজার ২০৪ টাকা করার সুপারিশ সিপিডির নীতিমালা ভেঙে একই থানায় দ্বিতীয়বার ওসি: জানেন না ডিআইজি ভিনিসিয়ুসের দুর্দান্ত হ্যাটট্রিকে সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের বড় জয় এনভিডিয়ার সিইও পদে আর ফিরছেন না জেনসেন হুয়াং বুয়েটে শিক্ষক নিয়োগ: ৮ বিভাগে ১৫ পদের বিজ্ঞপ্তি প্রকাশ শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক ও মানসিক শাস্তি: কেন থামছে না নিরাপত্তা ঘটনায়? গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ৮১ বছর পর বিশ্বমঞ্চে ট্রাম্প-পুতিন-শির ঐতিহাসিক বৈঠক কাতারের আমিরের সঙ্গে আমিরাতের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক মহাখালীর সাততলা বস্তিতে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট রোহিঙ্গা গণহত্যার রায়: আন্তর্জাতিক আদালতের দিকে তাকিয়ে ক্যাম্পের বাসিন্দারা মেসির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কোচ স্কালোনি, দেখছেন কোচিংয়ের সম্ভাবনা ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি পিরোজপুরের ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে অগ্নিসংযোগ, নিহত হেলপার কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে বছর শেষ করল আর্জেন্টিনা হাতিরঝিলের পানি গোলাপি হওয়ার কারণ খুঁজছে বুয়েট সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী |: ভিডিও দেখে গোপালগঞ্জে হামলাকারীদের শনাক্ত করা হবে ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের বড় হামলা, প্রশংসায় জেলেনস্কি ব্যাংকিং ফি ও কমিশনের সীমা নির্ধারণ করল কাতার সেন্ট্রাল ব্যাংক পটিয়ায় সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচে ১-১ ড্র পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪ হাজার ২০৪ টাকা করার সুপারিশ সিপিডির নীতিমালা ভেঙে একই থানায় দ্বিতীয়বার ওসি: জানেন না ডিআইজি ভিনিসিয়ুসের দুর্দান্ত হ্যাটট্রিকে সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের বড় জয় এনভিডিয়ার সিইও পদে আর ফিরছেন না জেনসেন হুয়াং বুয়েটে শিক্ষক নিয়োগ: ৮ বিভাগে ১৫ পদের বিজ্ঞপ্তি প্রকাশ শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক ও মানসিক শাস্তি: কেন থামছে না নিরাপত্তা ঘটনায়? গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ৮১ বছর পর বিশ্বমঞ্চে ট্রাম্প-পুতিন-শির ঐতিহাসিক বৈঠক কাতারের আমিরের সঙ্গে আমিরাতের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক মহাখালীর সাততলা বস্তিতে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট রোহিঙ্গা গণহত্যার রায়: আন্তর্জাতিক আদালতের দিকে তাকিয়ে ক্যাম্পের বাসিন্দারা মেসির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কোচ স্কালোনি, দেখছেন কোচিংয়ের সম্ভাবনা ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি পিরোজপুরের ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে অগ্নিসংযোগ, নিহত হেলপার কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে বছর শেষ করল আর্জেন্টিনা হাতিরঝিলের পানি গোলাপি হওয়ার কারণ খুঁজছে বুয়েট সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী |: ভিডিও দেখে গোপালগঞ্জে হামলাকারীদের শনাক্ত করা হবে ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের বড় হামলা, প্রশংসায় জেলেনস্কি ব্যাংকিং ফি ও কমিশনের সীমা নির্ধারণ করল কাতার সেন্ট্রাল ব্যাংক পটিয়ায় সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচে ১-১ ড্র