বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীন প্রশিক্ষণ প্রতিষ্ঠান ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (এনএইচটিটিআই) এবার বিভিন্ন মেয়াদে ডিপ্লোমা ও প্রফেশনাল কোর্সে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে। রাজধানীর মহাখালীতে অবস্থিত এই প্রতিষ্ঠানে মোট পাঁচটি কোর্সের জন্য আগ্রহীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। পর্যটন ও সেবা খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত এই কোর্সের পাঠ্যসূচিগুলো আইএলও ও ইউএনডিপি বিশেষজ্ঞদের সমন্বয়ে তৈরি করা হয়েছে এবং অভিজ্ঞ জাতীয় শিক্ষকরা পাঠদান করবেন। আবেদনকারী প্রার্থীরা আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের (www.nhtti.gov.bd/admission) মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন। পর্যটন ও সেবা খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যেই এসব কোর্স করানো হবে।
কোর্সগুলোর মধ্যে দুই বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট’ (ডিএইচএম–৪১ ও ৪২) কোর্সের মোট ফি ধরা হয়েছে ২ লাখ ১০ হাজার টাকা, যা চার কিস্তিতে পরিশোধের সুযোগ রয়েছে। এতে আবেদনের জন্য এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং বয়সসীমা আবেদনের শেষ তারিখ পর্যন্ত সর্বোচ্চ ৩০ বছর। একই যোগ্যতায় আবেদন করা যাবে এক বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট’ (ডিটিএইচএম–০৯) কোর্সে, যার মোট ফি এক লাখ টাকা। এ ছাড়া এই ডিপ্লোমায় এয়ারলাইনস টিকিট বুকিং সফটওয়্যার–সম্পর্কিত বিশেষ প্রশিক্ষণও অন্তর্ভুক্ত থাকবে। বিমান বাংলাদেশের ক্যাটারিংয়ে ডিপ্লোমা, যাঁদের আবেদন করার সুযোগ।
এসএসসি পাস শিক্ষার্থীদের জন্য রয়েছে এক বছর মেয়াদি ‘প্রফেশনাল বেকিং কোর্স’ (পিবিসি–১১), যার ক্লাস শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। এছাড়া এক বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন কালিনারি আর্টস অ্যান্ড ক্যাটারিং ম্যানেজমেন্ট’ (ডিসিসিএম–১৯ ও ২০) কোর্সের অধীনে শেফ ট্রেনিং দেওয়া হবে, যেখানে এসএসসি বা সমমান উত্তীর্ণ সর্বোচ্চ ৪০ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। একইভাবে এক বছর মেয়াদি ‘প্রফেশনাল শেফ কোর্স’ (পিসিসি–৩৯ ও ৪০)–এর জন্য সর্বনিম্ন এসএসসি পাস হতে হবে এবং সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর নির্ধারণ করা হয়েছে। কানাডায় পিএইচডি শিক্ষার্থীদের জন্য ৮ হাজার ২০০ কোটি টাকার বৃত্তি, পাবেন ৫০ জন।
ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ৩ জানুয়ারি থেকে প্রতিটি কোর্সের নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হবে। ভর্তি সংক্রান্ত যেকোনো প্রয়োজনে বা সহায়তার জন্য রাজধানীর ৮৩–৮৮, বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী, ঢাকা–১২১২ ঠিকানায় দাপ্তরিকভাবে যোগাযোগ করা যাবে। এছাড়া ০১৯৯১১৩৯০১১ নম্বর অথবা ই–মেইল ([email protected]) ঠিকানায় যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানা সম্ভব। পড়াশোনার পাশাপাশি সবচেয়ে বেশি কাজ করেন যেসব দেশের শিক্ষার্থীরা।






