অবরোধে থমথমে সাজেক: পর্যটন বন্ধে বড় লোকসানের শঙ্কা

প্রকাশ:
Print news

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে আঞ্চলিক সংগঠনের ডাকা অবরোধ ঘিরে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতি এখনো কাটেনি। গত বৃহস্পতিবার অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পালটাধাওয়া এবং সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে গোলাগুলির ঘটনায় এলাকাটি বর্তমানে থমথমে হয়ে আছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও নিরাপত্তা নিশ্চিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। ঘটনার পর সেখানে আটকা পড়া প্রায় তিন হাজার পর্যটককে ইতোমধ্যে নিরাপত্তা দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

গোলাগুলির সূত্রপাত নিয়ে দুই পক্ষের বিপরীতমুখী বক্তব্য পাওয়া গেছে। সেনাবাহিনীর দাবি, ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে তারা পালটা গুলি চালায়। তবে ইউপিডিএফ এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে যে, নিরাপত্তা বাহিনীই একতরফা গুলি চালিয়েছে। এই পুরো ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং কারা সহিংসতা শুরু করেছে, তা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। এদিকে, সাজেকে অবরোধকারীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অবরোধকারী সংগঠনগুলোকে ইউপিডিএফ-ঘনিষ্ঠ হিসাবে বিভিন্ন মহল থেকে উলে­খ করা হচ্ছে। শক্রবার বিকালে খাগড়াছড়ি জেলা শহরের সরকারি কলেজ গেটের সামনে থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে শেষ হয়।

সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা জানিয়েছেন, বৃহস্পতিবারের ঘটনার পর গঙ্গারাম এলাকাটি কার্যত জনশূন্য হয়ে পড়েছে।

আতঙ্কিত স্থানীয়রা ঘরবাড়ি ও দোকানপাট ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। শুক্রবারও সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ চলছে। বিভিন্ন স্থানে সড়কে টায়ার ও গাছের গুঁড়ি জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হলেও নতুন কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি প্রশাসনের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর টহল বাড়ানোর পাশাপাশি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে। এতে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে বলে আশঙ্কা করছেন সংর্শ্লিষ্টরা।

পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় স্থানীয় অর্থনীতি বড় ধরনের সংকটের মুখে পড়েছে। জেলা প্রশাসক নাজমা আশরাফী জানিয়েছেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এর ফলে রিসোর্ট, কটেজ, পরিবহন ও ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম লোকসানের শিকার হচ্ছেন। সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সহসাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা এবং কুঁড়েঘর রিসোর্টের স্বত্বাধিকারী যতেন ত্রিপুরা জানিয়েছেন, ভরা মৌসুমে এই অবরোধ ও নিষেধাজ্ঞার কারণে সব বুকিং বাতিল করতে হয়েছে, যা প্রায় ২০ কোটি টাকা পর্যন্ত আর্থিক ক্ষতির কারণ হতে পারে। ব্যবসায়ীরা জানান, প্রতিদিন প্রায় ১০০ থেকে ১৫০টি পর্যটকবাহী জিপ চলাচল করত, কিন্তু বর্তমানে সেগুলো বন্ধ। এছাড়া খাদ্যসামগ্রী আনা-নেওয়া এবং উৎপাদিত কৃষিপণ্য বাজারে বিক্রি করতে না পেরে স্থানীয় সাধারণ মানুষও চরম ভোগান্তিতে পড়েছেন।

পর্যটননির্ভর স্থানীয় অর্থনীতি ও শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা সচল করার দাবিতে শুক্রবার খাগড়াছড়িতে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করেছেন। যানবাহন মালিক সমিতির সভাপতি আয়ুস চাকমা বলেন, পর্যটন এখানকার অর্থনীতির মূল চালিকাশক্তি, তাই দ্রুত সাজেক খুলে দেওয়া প্রয়োজন। ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ইটাব) সদস্য উজ্জ্বল দে সতর্ক করে বলেন, আঞ্চলিক সংগঠনগুলোর বিরোধ ও পর্যটকদের মধ্যে বিরাজমান আতঙ্ক দূর করতে দ্রুত অবরোধ প্রত্যাহার না হলে বড় আন্দোলনের পথে হাঁটবেন তারা। পর্যটন বন্ধ থাকায় স্থানীয় নিত্যপণ্য পরিবহন ও জুমের ফসল বাজারজাতকরণও বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। সাজেকের পর্যটন ব্যবসায়ীরা জানান, এখন পর্যটনের ভরা মৌসুম। পর্যটনকেন্দ্র সাজেক ৪৮ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা। দ্রুত অবরোধ প্রত্যাহার না করলে আমরা বড় আন্দোলনে যাব।’।

শেয়ার করুন
শিরোনাম :
মাদারীপুরে পরকীয়ার জেরে গৃহবধূকে শ্বাসরোধে মৃত্যুর ঘটনায় অভিযোগ আফগানিস্তানের সাথে সিরিজ ড্র করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল উত্তর প্রদেশে গরু পাচার বিরোধী অভিযানে গুলিবিদ্ধ শত শত ৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে অফিসার পদের প্রবেশপত্র অবরোধে থমথমে সাজেক: পর্যটন বন্ধে বড় লোকসানের শঙ্কা অনুশীলন মাঠে অসুস্থ বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রকাশ্যে এলো সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তির মূল নথি ওলেশকিতে যুদ্ধবিরতি নিশ্চিত করলেন মেলানিয়া ট্রাম্প সাফের আগে সাদ-সোহেলকে বিশেষ নির্দেশনা দেবেন বাফুফে সভাপতি কটিয়াদীতে ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ কক্সবাজারে হোটেলে ফের আগুন শিঙাড়া ও কাঁচা মরিচ: হানিফ সংকেতকে নিয়ে স্মৃতিচারণ লাভলুর নওগাঁয় শেখ হাসিনার ফেরা নিয়ে মাইকিং সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ সাত দিন পর জামিনে মুক্ত ককরোচ নেতা সৌরভ ও ইরানে ইসরায়েলি হামলার পরিকল্পনা রুখলেন ট্রাম্প নারী বাউলশিল্পীর গানে আপত্তি, সুনামগঞ্জে ঘরোয়া আসর বাতিল বাংলাদেশের ওয়ানডে ব্যাটিংয়ে দৈন্যদশা: কাটবে কি সংকট? মাদারীপুরে পরকীয়ার জেরে গৃহবধূকে শ্বাসরোধে মৃত্যুর ঘটনায় অভিযোগ আফগানিস্তানের সাথে সিরিজ ড্র করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল উত্তর প্রদেশে গরু পাচার বিরোধী অভিযানে গুলিবিদ্ধ শত শত ৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে অফিসার পদের প্রবেশপত্র অবরোধে থমথমে সাজেক: পর্যটন বন্ধে বড় লোকসানের শঙ্কা অনুশীলন মাঠে অসুস্থ বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রকাশ্যে এলো সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তির মূল নথি ওলেশকিতে যুদ্ধবিরতি নিশ্চিত করলেন মেলানিয়া ট্রাম্প সাফের আগে সাদ-সোহেলকে বিশেষ নির্দেশনা দেবেন বাফুফে সভাপতি কটিয়াদীতে ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ কক্সবাজারে হোটেলে ফের আগুন শিঙাড়া ও কাঁচা মরিচ: হানিফ সংকেতকে নিয়ে স্মৃতিচারণ লাভলুর নওগাঁয় শেখ হাসিনার ফেরা নিয়ে মাইকিং সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ সাত দিন পর জামিনে মুক্ত ককরোচ নেতা সৌরভ ও ইরানে ইসরায়েলি হামলার পরিকল্পনা রুখলেন ট্রাম্প নারী বাউলশিল্পীর গানে আপত্তি, সুনামগঞ্জে ঘরোয়া আসর বাতিল বাংলাদেশের ওয়ানডে ব্যাটিংয়ে দৈন্যদশা: কাটবে কি সংকট?