নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালে প্রকাশ্যে ইলিশ বিক্রি

প্রকাশ:
Print news

বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলা এলাকায় ইলিশ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও থেমে নেই মাছ শিকার। মেঘনা নদীর অভয়াশ্রমে জেলেরা অবৈধভাবে ইলিশ শিকার করছেন এবং নদী তীরের অন্তত ৩০টি বাজারে প্রতিদিন প্রকাশ্যে তা বিক্রি হচ্ছে। মাছের সরবরাহ বাড়ায় এসব এলাকায় এখন স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় অর্ধেক দামে ইলিশ পাওয়া যাচ্ছে। এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের। ইঞ্জিনচালিত সরকারি নৌকা দেখলেই জেলেরা ছোট খালে ঢুকে পড়ছেন। বেশ কিছু ইলিশ উদ্ধার করে এতিমখানায় দিয়েছি।’।

স্থানীয়রা জানান, বর্তমানে বাজারগুলোতে ছোট ও মাঝারি আকারের ইলিশের আধিক্য বেশি। বড় আকারের মাছের সংখ্যা কম হওয়ার কারণ হিসেবে তারা বলছেন, নিষেধাজ্ঞার সময় পেরিয়ে গেলে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ব্যবসায়ীরা বড় সাইজের মাছগুলো গোপনে মজুত করে রাখছেন। হিজলার দড়ির চর-খাজুরিয়া, ধুলখোলা ইউনিয়নের আলীগঞ্জ, মেমানিয়া ইউনিয়নের একতা বাজার, বড়জালিয়া ও হরিনাথপুরসহ মেহেন্দীগঞ্জের কালীগঞ্জ, বুড়ির পুল, হাজিরহাট, আলীগঞ্জ, চর গোপালপুর, জাঙ্গালিয়া এবং ভাসানচরসহ বিভিন্ন এলাকায় জমজমাট বেচাকেনা চলছে। এক্সপ্লেইনার / বিমসটেক: কী, কেন, কীভাবে।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী আনিসুর রহমান জানান, জেলেরা নৌকাযোগে নদীর পাড়ে এসে সরাসরি মাছ বিক্রি করছেন। রোববার বাজারভেদে এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৫০০ টাকায়, ৬০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার টাকায় এবং ছোট আকারের ইলিশ ৫০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। খুচরা বিক্রেতারা এখান থেকে মাছ কিনে পার্শ্ববর্তী বাজারে কেজিতে ১০০ থেকে ২০০ টাকা মুনাফায় বিক্রি করছেন।

অবৈধ এ কারবারে স্থানীয় সিন্ডিকেটের দৌরাত্ম্য প্রকট। মেহেন্দীগঞ্জ ও হিজলায় অন্তত ৮ থেকে ১০টি সিন্ডিকেট মাছ শিকার ও বিক্রির নিয়ন্ত্রণ করছে। অভিযোগ রয়েছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রভাব বিস্তার এবং অর্থের জোগান নিশ্চিত করতে স্থানীয় প্রভাবশালী নেতারা এই সিন্ডিকেট পরিচালনায় যুক্ত রয়েছেন। সিন্ডিকেটের হাত ঘুরে বিক্রি হওয়া মাছের লাভের একটি বড় অংশ তাদের পকেটে যায় বলে ধারণা স্থানীয়দের। তিনি আরও বলেন, ‘স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদেরও বিষয়টি দেখতে বলেছিলাম।

প্রশাসনের সীমিত জনবল ও সীমাবদ্ধতার সুযোগ নিচ্ছে অসাধু চক্র। জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউজ্জামান জানান, ৩১৮ কিলোমিটারজুড়ে বিস্তৃত এই অভয়াশ্রমটির পাহারায় হিজলা ও মেহেন্দীগঞ্জে মাত্র চারজন মৎস্য কর্মকর্তা রয়েছেন। রাতের অন্ধকারে অভিযান চালানো ঝুঁকিপূর্ণ এবং বাজেটের অভাবে নিয়মিত টহল সম্ভব হচ্ছে না। এছাড়া অন্তত ৫০টি বাজারে এমন অবৈধ কেনাবেচা চললেও বেশিরভাগ সময় ভোর বা গভীর রাতে মাছ তোলা হচ্ছে।

হিজলার ইউএনও মো. ইলিয়াস শিকদার ও মেহেন্দীগঞ্জের ইউএনও মোহাম্মদ রিয়াজুর রহমান সিন্ডিকেটের উপস্থিতির কথা স্বীকার করেছেন। ইলিয়াস শিকদার জানান, প্রভাবশালী নেতাদের সহায়তা চেয়েও কোনো ফলাফল পাওয়া যায়নি। এছাড়া মেহেন্দীগঞ্জের মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, অভিযানে নামলে অনেক সময় জেলেরা উল্টো হামলা চালায়, যার ফলে কোস্টগার্ডকে ফাঁকা গুলি ছুড়তে হয়েছে। এখন পর্যন্ত ১০ জনকে আটক, ৫ লাখ মিটার জাল ও ৩৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক। নারায়ণগঞ্জে ‘সন্ত্রাসী’ সাহেব আলীকে গুলি করে হত্যা। এ ছাড়া নদীর এক পার থেকে অন্য পারে যেতেও অনেক সময় লাগে।

জেলা প্রশাসক মোহাম্মদ মামুন খন্দকার জানান, নদী এলাকা বিশাল হওয়ায় তদারকি করা চ্যালেঞ্জিং। তবে অভিযান আরও জোরদার করার প্রক্রিয়া চলছে। অন্যদিকে মৎস্য বিভাগ জানিয়েছে, ২২ দিনের এই নিষেধাজ্ঞা চলাকালে বরিশাল জেলার ৩ লাখ ৫৮ হাজার ৫১৬ জন জেলেকে সহায়তা হিসেবে জনপ্রতি ২৫ কেজি চাল দেওয়া হচ্ছে। একই সময়ে বেনাপোল বন্দর দিয়ে গত দুই মাসে সাড়ে ৩ লাখ কেজি ভারতীয় ইলিশ আমদানি হয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
১৬ অক্টোবর হবে যুব উন্নয়ন অধিদপ্তরের বাতিল পরীক্ষা চলে গেলেন গায়ক রুশনাফ ওয়াদুদ দেশের কারাগারে মায়ের সঙ্গে বন্দি প্রায় ৩০৩ শিশু ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান জ্বালানি খাতে যৌথ সহযোগিতার আশ্বাস সৌদি ও কাতারের নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালে প্রকাশ্যে ইলিশ বিক্রি জেলেদের চাল আত্মসাতের অভিযোগ: ইউপি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির জন্য ২৬ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের ডি মারিয়ার জোড়া গোলে রোসারিও সেন্ট্রালের বড় জয় জীবন হিসাব-নিকাশ মেনে চলে না: অপু বিশ্বাস ধর্ষণের ভিডিও ভাইরালের পর অটোরিকশাচালক আটক এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার চূড়ান্ত হুঁশিয়ারি হুতিদের চাঁদা দাবির জেরে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকা ভার্জিনিয়ার সঙ্গে বিচ্ছেদ ভিনির স্কুল অফিসে ধূমপানের ছবি ভাইরাল নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে ২০ প্রার্থীর অনশন চলচ্চিত্রের প্রবীণ অভিনেত্রী নাসিমা খানের চিরবিদায় হুতি হামলার জেরে রিয়াদের আকাশে ফ্লাইট বিপর্যয় মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ১৬ অক্টোবর হবে যুব উন্নয়ন অধিদপ্তরের বাতিল পরীক্ষা চলে গেলেন গায়ক রুশনাফ ওয়াদুদ দেশের কারাগারে মায়ের সঙ্গে বন্দি প্রায় ৩০৩ শিশু ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান জ্বালানি খাতে যৌথ সহযোগিতার আশ্বাস সৌদি ও কাতারের নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালে প্রকাশ্যে ইলিশ বিক্রি জেলেদের চাল আত্মসাতের অভিযোগ: ইউপি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির জন্য ২৬ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের ডি মারিয়ার জোড়া গোলে রোসারিও সেন্ট্রালের বড় জয় জীবন হিসাব-নিকাশ মেনে চলে না: অপু বিশ্বাস ধর্ষণের ভিডিও ভাইরালের পর অটোরিকশাচালক আটক এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার চূড়ান্ত হুঁশিয়ারি হুতিদের চাঁদা দাবির জেরে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকা ভার্জিনিয়ার সঙ্গে বিচ্ছেদ ভিনির স্কুল অফিসে ধূমপানের ছবি ভাইরাল নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে ২০ প্রার্থীর অনশন চলচ্চিত্রের প্রবীণ অভিনেত্রী নাসিমা খানের চিরবিদায় হুতি হামলার জেরে রিয়াদের আকাশে ফ্লাইট বিপর্যয় মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ