জ্বালানি খাতে যৌথ সহযোগিতার আশ্বাস সৌদি ও কাতারের

প্রকাশ:
Print news

দেশের দীর্ঘমেয়াদি জ্বালানিনিরাপত্তা সুসংহত করতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। ভাসমান এলএনজি রূপান্তর টার্মিনাল স্থাপন এবং জল ও স্থলে গ্যাস অনুসন্ধানে সহায়তার জন্য সৌদি আরবের কাছে অনুরোধ জানানো হলে তাতে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

রোববার (১১ অক্টোবর) রিয়াদে আন্তর্জাতিক জ্বালানি ফোরামের ১৭তম আসরের ফাঁকে দেশটির বিদ্যুৎ-বিষয়ক সহকারী মন্ত্রী নাসের আল কাহতানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরদিন সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, ২০৩০ সালের জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে দুই দেশের মধ্যে যৌথ সমঝোতা কাঠামো তৈরির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এই সম্মেলনের ফাঁকে কাতারএনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা ও দেশটির জ্বালানিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবির সঙ্গেও কৌশলগত আলোচনা করেন প্রতিমন্ত্রী। কাতারএনার্জির আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা থেকে নিরবচ্ছিন্ন এলএনজি পাওয়ার সম্ভাবনার পাশাপাশি আমদানি উৎস বহুমুখী করে দেশের জ্বালানি সংকট স্থায়ীভাবে সমাধানের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সৌদি ভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান এসিডব্লিউএ পাওয়ারের প্রধান নির্বাহী তামের সেজ সেহানের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানিতে বৃহৎ পরিসরে বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের সূচনায় রিয়াদ বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। এ দুর্ঘটনায় প্রাণ হারানো দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফেরত পাঠানো এবং চিকিৎসাধীন আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের পূর্ণ সহযোগিতা চেয়েছেন তিনি।

শেয়ার করুন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনে ভোট দিলেন পোপ চতুর্দশ লিও ৩০ বছর পূর্তি উদযাপনে আল জাজিরার অনুষ্ঠানে আমীর শেখ তামিম পোশাক খাতের অস্থিরতায় আওয়ামী সমর্থিত চক্র দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী মঞ্চে অভিনয়কালে হৃদরোগে আক্রান্ত অভিনেতা মাহমুদুল ইসলাম সেলিম না ফেরার দেশে নোবেলজয়ী অর্থনীতিবিদ উইলিয়াম ডি. নর্ডহাউস ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করে দৃষ্টান্ত স্থাপন করলেন ইউপি সদস্য পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিশেষ নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্লোরিডায় ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত ৯ কাতারগামী এলএনজি জাহাজে হামলা, তীব্র নিন্দা জানালো দোহা ভারত সিরিজে রাচিন-চ্যাপম্যানকে পাচ্ছে না নিউজিল্যান্ড শ্রীপুরে অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বিরোধীদের |: ‘মোদিকে পালাতে দেওয়া হবে না’, বিজেপির বিরুদ্ধে ভোটচুরির পুলিশে ৬ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগের অনুমোদন দিনমজুরি করেও এইচএসসিতে জিপিএ-৫ পেলেন আরাফাত মজুরি বৃদ্ধির আন্দোলনে তিন শতাধিক পোশাক কারখানায় ছুটি যুদ্ধ ও জ্বালানি সংকটে মুনাফার শীর্ষে মার্কিন কোম্পানি এক্সনমোবিল-শেভরন যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় ইরান: কাতারের মধ্যস্থতা জাতীয় যুব পুরস্কার-২০২৬ সারাদেশে দ্বিতীয় স্থানে লালপুরের রায়হান ব্যালন ডি’অর জয়ের পূর্বাভাস আগে থেকেই ফাঁস? ইসরাইলের প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে গাদি আইজেনকোট যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনে ভোট দিলেন পোপ চতুর্দশ লিও ৩০ বছর পূর্তি উদযাপনে আল জাজিরার অনুষ্ঠানে আমীর শেখ তামিম পোশাক খাতের অস্থিরতায় আওয়ামী সমর্থিত চক্র দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী মঞ্চে অভিনয়কালে হৃদরোগে আক্রান্ত অভিনেতা মাহমুদুল ইসলাম সেলিম না ফেরার দেশে নোবেলজয়ী অর্থনীতিবিদ উইলিয়াম ডি. নর্ডহাউস ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করে দৃষ্টান্ত স্থাপন করলেন ইউপি সদস্য পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিশেষ নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্লোরিডায় ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত ৯ কাতারগামী এলএনজি জাহাজে হামলা, তীব্র নিন্দা জানালো দোহা ভারত সিরিজে রাচিন-চ্যাপম্যানকে পাচ্ছে না নিউজিল্যান্ড শ্রীপুরে অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বিরোধীদের |: ‘মোদিকে পালাতে দেওয়া হবে না’, বিজেপির বিরুদ্ধে ভোটচুরির পুলিশে ৬ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগের অনুমোদন দিনমজুরি করেও এইচএসসিতে জিপিএ-৫ পেলেন আরাফাত মজুরি বৃদ্ধির আন্দোলনে তিন শতাধিক পোশাক কারখানায় ছুটি যুদ্ধ ও জ্বালানি সংকটে মুনাফার শীর্ষে মার্কিন কোম্পানি এক্সনমোবিল-শেভরন যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় ইরান: কাতারের মধ্যস্থতা জাতীয় যুব পুরস্কার-২০২৬ সারাদেশে দ্বিতীয় স্থানে লালপুরের রায়হান ব্যালন ডি’অর জয়ের পূর্বাভাস আগে থেকেই ফাঁস? ইসরাইলের প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে গাদি আইজেনকোট