চলে গেলেন গায়ক রুশনাফ ওয়াদুদ

প্রকাশ:
Print news

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সংগীতশিল্পী ও গীতিকার রুশনাফ ওয়াদুদ। সোমবার (১২ অক্টোবর) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর বনানীর নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩৮ বছর। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে রুশনাফ শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার দীর্ঘদিনের বন্ধু ও সংগীতশিল্পী আনান সিদ্দিকা। গান গাওয়ার পাশাপাশি গীতিকার হিসেবেও প্রশংসা পেয়েছেন। গানের পাশাপাশি অভিনয়েও যুক্ত ছিলেন রুশনাফ।

আনান সিদ্দিকা আবেগাপ্লুত হয়ে স্মৃতিচারণ করেন, সর্বশেষ কথোপকথনের সময় রুশনাফ নিজেই বলেছিলেন, আমি হয়তো বেশি দিন থাকব না। শারীরিক কষ্টের মধ্যেও তিনি গান গাইতে ভালোবাসতেন। তিনি বলেন, ও খুব ভালো মনের মানুষ ছিল, গাইতে কষ্ট হওয়া সত্ত্বেও টুকটাক গান গাইত। আমি বুঝতাম, গাইতে কষ্ট হচ্ছে; কিন্তু মানসিক আনন্দ দিচ্ছে। ও খুব লক্ষ্মী ছেলে ছিল, দুনিয়াতে আসলে ভালো মানুষ থাকে না। ”।

সংগীত জগতে রুশনাফ ওয়াদুদ মূলত ‘ব্লান্ডারওয়্যার’ ও পরবর্তীকালে ‘দ্য অ্যাটেম্পটেড’ ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে পরিচিতি পান। দ্য অ্যাটেম্পটেড ব্যান্ডের ‘এই বিকেলে’ ও ‘ও মৌসুমী’ গানগুলো এখনো শ্রোতাদের কাছে দারুণ জনপ্রিয়। এছাড়া আবরার আতাহারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাইফ ইন আদার ওয়ার্ডস’-এ ‘নগণ্য মানুষ’ গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। অভিনয়ের জগতেও ছিল তার পদচারণা; ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত অ্যান্থলজি চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’ সিনেমায় তাকে দেখা গিয়েছিল। এটি ২০১৯ সালে মুক্তি পায়।

শেয়ার করুন
শিরোনাম :
মদনে মাদক সেবনের সময় আটক পৌর ছাত্রদল সম্পাদকসহ চারজন ১৬ অক্টোবর হবে যুব উন্নয়ন অধিদপ্তরের বাতিল পরীক্ষা চলে গেলেন গায়ক রুশনাফ ওয়াদুদ দেশের কারাগারে মায়ের সঙ্গে বন্দি প্রায় ৩০৩ শিশু ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান জ্বালানি খাতে যৌথ সহযোগিতার আশ্বাস সৌদি ও কাতারের নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালে প্রকাশ্যে ইলিশ বিক্রি জেলেদের চাল আত্মসাতের অভিযোগ: ইউপি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির জন্য ২৬ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের ডি মারিয়ার জোড়া গোলে রোসারিও সেন্ট্রালের বড় জয় জীবন হিসাব-নিকাশ মেনে চলে না: অপু বিশ্বাস ধর্ষণের ভিডিও ভাইরালের পর অটোরিকশাচালক আটক এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার চূড়ান্ত হুঁশিয়ারি হুতিদের চাঁদা দাবির জেরে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকা ভার্জিনিয়ার সঙ্গে বিচ্ছেদ ভিনির স্কুল অফিসে ধূমপানের ছবি ভাইরাল নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে ২০ প্রার্থীর অনশন চলচ্চিত্রের প্রবীণ অভিনেত্রী নাসিমা খানের চিরবিদায় হুতি হামলার জেরে রিয়াদের আকাশে ফ্লাইট বিপর্যয় মদনে মাদক সেবনের সময় আটক পৌর ছাত্রদল সম্পাদকসহ চারজন ১৬ অক্টোবর হবে যুব উন্নয়ন অধিদপ্তরের বাতিল পরীক্ষা চলে গেলেন গায়ক রুশনাফ ওয়াদুদ দেশের কারাগারে মায়ের সঙ্গে বন্দি প্রায় ৩০৩ শিশু ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান জ্বালানি খাতে যৌথ সহযোগিতার আশ্বাস সৌদি ও কাতারের নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালে প্রকাশ্যে ইলিশ বিক্রি জেলেদের চাল আত্মসাতের অভিযোগ: ইউপি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির জন্য ২৬ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের ডি মারিয়ার জোড়া গোলে রোসারিও সেন্ট্রালের বড় জয় জীবন হিসাব-নিকাশ মেনে চলে না: অপু বিশ্বাস ধর্ষণের ভিডিও ভাইরালের পর অটোরিকশাচালক আটক এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার চূড়ান্ত হুঁশিয়ারি হুতিদের চাঁদা দাবির জেরে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকা ভার্জিনিয়ার সঙ্গে বিচ্ছেদ ভিনির স্কুল অফিসে ধূমপানের ছবি ভাইরাল নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে ২০ প্রার্থীর অনশন চলচ্চিত্রের প্রবীণ অভিনেত্রী নাসিমা খানের চিরবিদায় হুতি হামলার জেরে রিয়াদের আকাশে ফ্লাইট বিপর্যয়