‘ভায়োলেন্স’ সিনেমা ছাড়লেন অভিনেত্রী অধরা খান

প্রকাশ:
Print news

ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অধরা খান নির্মাণাধীন সিনেমা ‘ভায়োলেন্স’ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। রবিবার (১১ অক্টোবর) এক ফেসবুক বার্তার মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয়ের জন্য জায়েদ খানের নাম চূড়ান্ত ছিল। রবিবার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানান অধরা। ফেসবুকে অধরা খান লিখেন, “আমি ‘ভায়োলেন্স’ সিনেমাটি কেন করলাম না। আপনাদের অনেকেই জানতে চেয়েছেন, কেন আমি ‘ভায়োলেন্স’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছি।

অধরা জানান, পরিচালক কামাল হোসেন বাবরের অপেশাদার দৃষ্টিভঙ্গি এবং যথাযথ যোগাযোগের অভাবই তাকে এই পথ বেছে নিতে বাধ্য করেছে। তিনি বলেন, বিষয়টিকে সংশ্লিষ্ট ব্যক্তিদের আগেই জানানো হয়েছিল। তবে তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা ঘোষণা না আসায়, ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকদের কৌতূহলী প্রশ্নের উত্তর দিতেই তিনি নিজের অবস্থান পরিষ্কার করছেন।

দীর্ঘ সময় নীরব থাকার কারণ ব্যাখ্যা করে অধরা বলেন, তার ব্যক্তিগত মন্তব্যের কারণে যেন সিনেমার শুটিং বা সহকর্মীদের কাজে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সেই চিন্তা থেকেই এতদিন চুপ ছিলেন। তবে এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা তাকে বড় ধরনের আর্থিক ও পেশাগত ক্ষতির মুখে ফেলেছে। শুটিংয়ের মাত্র একদিন আগে যোগাযোগের চেষ্টা করাকে তিনি অত্যন্ত হতাশাজনক বলে উল্লেখ করেছেন।

অভিনেত্রী জানান, ‘ভায়োলেন্স’-এর শুটিংয়ের জন্য অপেক্ষা করতে গিয়ে তিনি হলিউডসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রজেক্টের প্রস্তাব ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। চুক্তিগত বাধ্যবাধকতার কারণে সেই প্রজেক্টগুলোর নাম প্রকাশ না করলেও, সময়সূচী ঠিক রাখতে না পারায় তাকে নিজ দেশের কাস্টিং ডিরেক্টর ও এজেন্সির কাছ থেকে সতর্কবার্তাও পেতে হয়েছে। পেশাদারিত্বের এই অভাবকে তিনি ক্যারিয়ারের একটি বড় ভুল সিদ্ধান্ত হিসেবে গণ্য করছেন। চুক্তিগত গোপনীয়তার বাধ্যবাধকতা থাকায় সেসব প্রজেক্টের বিস্তারিত প্রকাশ করতে পারছি না। একই সঙ্গে, এই সিনেমার জন্য অন্যান্য কাজের সময়সূচি ও পেশাগত প্রতিশ্রুতি বজায় রাখতে না পারায় এখানে আমার কাস্টিং ডিরেক্টর ও এজেন্সির কাছ থেকেও সতর্কবার্তা পেতে হয়েছে।

অধরা আরও স্পষ্ট করেন যে, কারো ব্যক্তি বা সিনেমার ক্ষতি করা তার উদ্দেশ্য নয়। বরং নিজের আত্মসম্মান, সময় ও শ্রমের মূল্যবোধ থেকে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এটি তার কাছে একটি বড় শিক্ষা হয়ে থাকবে বলেও তিনি মন্তব্য করেন। পারস্পরিক সম্মান ও পেশাদারিত্বকে তিনি যেকোনো কাজের ভিত্তি হিসেবে দেখছেন।

উল্লেখ্য যে, ২০১৮ সালে ‘নায়ক’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে অধরা খানের। বাপ্পি চৌধুরীর বিপরীতে কাজ করার পর সাইমন সাদিকের সঙ্গে ‘মাতাল’ এবং ‘সুলতানপুর’-এর মতো সিনেমায় অভিনয় করে তিনি পরিচিতি পান। তার অভিনীত ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমাটিও দর্শক মহলে প্রশংসিত হয়। বিশেষ করে ‘সুলতানপুর’ সিনেমাটি পরবর্তীতে হিন্দি ভাষায় মুক্তি পাওয়ার মাধ্যমে তিনি আন্তর্জাতিকভাবে পরিচিতি অর্জন করেন।

শেয়ার করুন
শিরোনাম :
রাশিয়া-ইউক্রেন জ্বালানি অবকাঠামোয় যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের লা লিগায় উড়ন্ত বার্সেলোনা: গেটাফেকে হারিয়ে টানা আট জয় না ফেরার দেশে সোনালী যুগের অভিনেত্রী নাসিমা খান কোল পাওয়ার জেনারেশনে নিয়োগ, বেতন ৯১ হাজার টাকা ‘ভায়োলেন্স’ সিনেমা ছাড়লেন অভিনেত্রী অধরা খান প্রকৌশল শিক্ষার মানোন্নয়নে শিল্পের চাহিদাকে গুরুত্ব দেওয়ার আহ্বান সরকারি তহবিলের যথাযথ ব্যবহারে কর্মকর্তাদের কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদির সব বিমানবন্দরে হামলার হুমকি হুতিদের মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবকে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ জিবুতি উপকূলে নৌকাডুবি: ১০৯ অভিবাসীর প্রাণহানি পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ মতলব উত্তরে মা ইলিশ রক্ষা অভিযানে ১০ জেলে আটক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ, চলছে আবেদন ৮৪ বছরে অমিতাভ: জলসায় ভক্তদের ঢল ও শিক্ষার্থীদের বৃত্তি জাতীয় লিগে সেঞ্চুরির মেলা, মেহেদীর অলরাউন্ড নৈপুণ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু দিল্লিতে শনিবার বিক্ষোভ: ইন্টারনেট বন্ধ ও কড়াকড়ি সরকারের রিয়াদ বিমানবন্দরে নিরাপত্তা ঘটনায়, বিশ্বজুড়ে তীব্র নিন্দা বরিশালে দুর্গাপূজাতেও বিক্রি হয়নি নতুন ঢাক, বিপাকে কারিগরেরা সাজেকে ৪৮ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত, প্রশাসনের আশ্বাসে মুক্তি রাশিয়া-ইউক্রেন জ্বালানি অবকাঠামোয় যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের লা লিগায় উড়ন্ত বার্সেলোনা: গেটাফেকে হারিয়ে টানা আট জয় না ফেরার দেশে সোনালী যুগের অভিনেত্রী নাসিমা খান কোল পাওয়ার জেনারেশনে নিয়োগ, বেতন ৯১ হাজার টাকা ‘ভায়োলেন্স’ সিনেমা ছাড়লেন অভিনেত্রী অধরা খান প্রকৌশল শিক্ষার মানোন্নয়নে শিল্পের চাহিদাকে গুরুত্ব দেওয়ার আহ্বান সরকারি তহবিলের যথাযথ ব্যবহারে কর্মকর্তাদের কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদির সব বিমানবন্দরে হামলার হুমকি হুতিদের মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবকে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ জিবুতি উপকূলে নৌকাডুবি: ১০৯ অভিবাসীর প্রাণহানি পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ মতলব উত্তরে মা ইলিশ রক্ষা অভিযানে ১০ জেলে আটক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ, চলছে আবেদন ৮৪ বছরে অমিতাভ: জলসায় ভক্তদের ঢল ও শিক্ষার্থীদের বৃত্তি জাতীয় লিগে সেঞ্চুরির মেলা, মেহেদীর অলরাউন্ড নৈপুণ্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু দিল্লিতে শনিবার বিক্ষোভ: ইন্টারনেট বন্ধ ও কড়াকড়ি সরকারের রিয়াদ বিমানবন্দরে নিরাপত্তা ঘটনায়, বিশ্বজুড়ে তীব্র নিন্দা বরিশালে দুর্গাপূজাতেও বিক্রি হয়নি নতুন ঢাক, বিপাকে কারিগরেরা সাজেকে ৪৮ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত, প্রশাসনের আশ্বাসে মুক্তি