যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল মো. আমিনুল হকের পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুবশক্তি।
সংগঠনটি এর পাশাপাশি ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের শাস্তির আওতায় আনা এবং নিয়োগ প্রক্রিয়ায় মেধার যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছে।





