স্থানীয় নির্বাচনে শরিয়াহর পক্ষের প্রার্থীদের বেছে নিতে বললেন চরমোনাই

প্রকাশ:
Print news

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ধোঁকাবাজ, চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রত্যাখ্যান করে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলনের জাতীয় শ্রমিক কাউন্সিল ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন হলেও স্বাধীনতার পর থেকে কোনো সরকারই সেই লক্ষ্য পূরণ করতে পারেনি। শ্রমিকবান্ধব কোনো অর্থনৈতিক ব্যবস্থা বা শ্রমকাঠামো গড়ে না ওঠায় শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি শ্রমিকদের কাঙ্ক্ষিত মুক্তি ও অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয় সরকার নির্বাচনে দলের দায়িত্বশীল নেতাদের প্রার্থী হওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, ইসলামী শ্রমিক আন্দোলনকে তাদের বিজয়ী করতে জোরালো ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অটোরিকশাচালকদের ওপর নির্যাতন না করে বরং প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে তাদের সুশৃঙ্খল যানবাহন চালনায় সুযোগ করে দেওয়া উচিত। শ্রমজীবী মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে একটি সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি দেশে চাঁদাবাজি বন্ধ ও শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। এছাড়া দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ও আশরাফ আলী আকন অনুষ্ঠানে অংশ নেন।

কাউন্সিল অধিবেশনে চরমোনাই পীর আগামী ২০২৭-২৮ বর্ষের জন্য ইসলামী শ্রমিক আন্দোলনের নতুন নেতৃত্ব ঘোষণা করেন। এতে মুহাম্মাদ খলিলুর রহমানকে কেন্দ্রীয় সভাপতি, কে এম বিল্লাল হোসাইনকে সহসভাপতি এবং এইচ এম রফিকুল ইসলামকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করা হয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
শরীর নিয়ে সমালোচনার কড়া জবাব দিলেন ক্যাটরিনা কাইফ স্থানীয় নির্বাচনে শরিয়াহর পক্ষের প্রার্থীদের বেছে নিতে বললেন চরমোনাই ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি সম্পন্ন হবে: পানিসম্পদমন্ত্রী শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাই: এক অকুতোভয় মানবাধিকার যোদ্ধার প্রতিকৃতি কাতারের ড্রাইভিং স্কুলগুলোর জন্য কঠোর নতুন নীতিমালা জারি আজ বসছে ওটিটি পুরস্কারের পঞ্চম আসর: লড়ছেন যারা রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ ফুলহামের বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান নিজ জন্মভূমিতেই অবহেলিত সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ৪৯তম বিসিএস: ৬৫১ শিক্ষকের যোগদান ও ওরিয়েন্টেশনের তারিখ ঘোষণা গভীর রাতে কেন শেষকৃত্য, ব্যাখ্যা দিলেন নানা পাটেকরের ছেলে নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু রমজানে যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী ইরানে বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিতে পেন্টাগনকে ট্রাম্পের নির্দেশ সৌদি আরবে সেনা মোতায়েনের তথ্য নিশ্চিত করল পাকিস্তান আশুগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ আবুধাবিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, একাদশে নতুন মুখ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ তিন বছরের যুদ্ধে ধ্বংসস্তূপ গাজা: হারিয়েছে চেনা অবয়ব সপ্তাহের সেরা সরকারি ও বেসরকারি চাকরির সুযোগ শরীর নিয়ে সমালোচনার কড়া জবাব দিলেন ক্যাটরিনা কাইফ স্থানীয় নির্বাচনে শরিয়াহর পক্ষের প্রার্থীদের বেছে নিতে বললেন চরমোনাই ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি সম্পন্ন হবে: পানিসম্পদমন্ত্রী শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাই: এক অকুতোভয় মানবাধিকার যোদ্ধার প্রতিকৃতি কাতারের ড্রাইভিং স্কুলগুলোর জন্য কঠোর নতুন নীতিমালা জারি আজ বসছে ওটিটি পুরস্কারের পঞ্চম আসর: লড়ছেন যারা রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ ফুলহামের বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান নিজ জন্মভূমিতেই অবহেলিত সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ৪৯তম বিসিএস: ৬৫১ শিক্ষকের যোগদান ও ওরিয়েন্টেশনের তারিখ ঘোষণা গভীর রাতে কেন শেষকৃত্য, ব্যাখ্যা দিলেন নানা পাটেকরের ছেলে নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু রমজানে যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী ইরানে বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিতে পেন্টাগনকে ট্রাম্পের নির্দেশ সৌদি আরবে সেনা মোতায়েনের তথ্য নিশ্চিত করল পাকিস্তান আশুগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ আবুধাবিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, একাদশে নতুন মুখ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ তিন বছরের যুদ্ধে ধ্বংসস্তূপ গাজা: হারিয়েছে চেনা অবয়ব সপ্তাহের সেরা সরকারি ও বেসরকারি চাকরির সুযোগ