মণিপুরে ফের জাতিগত সহিংসতা, ২৪ ঘণ্টায় ৯ জনের প্রাণহানি

প্রকাশ:
Print news

ভারতের মণিপুর রাজ্যে ফের নতুন করে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়েছে। নাগা ও কুকি সম্প্রদায়ের মধ্যকার এই সংঘর্ষে গত ২৪ ঘণ্টায় অন্তত নয়জনের প্রাণহানি ঘটেছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে কামজং জেলার চাসাদ থানা এলাকার ৪০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা বা জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৪টি ঘরবাড়ি, যেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সহিংসতার এই সূত্রপাত ঘটে গত শুক্রবার রাতে কামজং জেলার চাসাদ গ্রামে। পুলিশের ভাষ্যমতে, এলাকায় বেআইনি বাংকার নির্মাণের গোপন সংবাদের ভিত্তিতে তা ধ্বংস করতে অভিযান চালায় মণিপুর পুলিশ, ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন এবং সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। ওই অভিযানের সময় স্থানীয় কয়েকজন নারী বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে ডমখোনেই টৌথাং (৪২) নামে এক কুকি নারী নিহত হন। এর পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

চাসাদ গ্রামে এই উত্তেজনার রেশ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। সরকারি তথ্য অনুযায়ী, সংঘর্ষের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা এবং চলন্ত গাড়িতে থাকা সাধারণ যাত্রীদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাও ঘটেছে। এছাড়া দুষ্কৃতকারীরা চাসাদ থানায় আগুন দেওয়ারও চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে ‘কমিটি অন ট্রাইবাল ইউনিটি’ নামের একটি কুকি সংগঠন কাংপোকপি জেলায় শনিবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে। একের পর এক হামলা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

এদিকে রাজ্যে শান্তি ফেরানোর উদ্যোগের অংশ হিসেবে দিল্লির শীর্ষ পর্যায়ে তৎপরতা শুরু হয়েছে। মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিংহ দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সহিংসতা নিরসনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন মুখ্যমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী মোদি মণিপুরে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে রাজ্যের সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন
শিরোনাম :
দিশায় ৭৫ পদে নিয়োগ: মাসিক বেতন ৫৬ হাজার ২৪০ টাকা নুসরাত: হামলার পেছনে কাদের হাত থাকতে পারে নতুন সিনেমায় সিয়াম-তুষি ও চঞ্চল চৌধুরী, পরিচালনায় শঙ্খ দাশগুপ্ত এআই খেলনা কি শিশুদের জন্য নিরাপদ বন্ধু নাকি ঝুঁকি? ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার কুয়েতে নতুন যৌথ সামরিক কমান্ড কেন্দ্র খুলছে জিসিসি চাকরির সন্ধানে চট্টগ্রামে এসে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, গাজীপুরে স্বাভাবিক যান চলাচল মালদ্বীপকে হারিয়ে গ্রুপসেরা হয়ে সেমিতে ভারত ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন গাজার তরুণ ফুটবলার মাহমুদ কামাল চাকরি পরীক্ষায় ভালো করতে যে ৫ বিষয়ে গুরুত্ব দেবেন হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের ভ্যানের ধাক্কা, নিহত ৩ পাঁচ বছর পর ফিরছে মীরের জনপ্রিয় শো ‘মীরাক্কেল’ কুষ্টিয়ায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা হামলা কপ-৩১ সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভের আকস্মিক মৃত্যু গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ বিতর্ক ছাপিয়ে ‘রামায়ণ’-এর ৭ দিনে ১২৫৬ কোটি রুপি আয় কমফোর্ট জোন ভাঙতেই চাকরি হারিয়েছি: সারোয়ার ইমরান ডুয়েটে ৩৭ পদে নিয়োগ, আবেদন চলছে অনলাইনে দিশায় ৭৫ পদে নিয়োগ: মাসিক বেতন ৫৬ হাজার ২৪০ টাকা নুসরাত: হামলার পেছনে কাদের হাত থাকতে পারে নতুন সিনেমায় সিয়াম-তুষি ও চঞ্চল চৌধুরী, পরিচালনায় শঙ্খ দাশগুপ্ত এআই খেলনা কি শিশুদের জন্য নিরাপদ বন্ধু নাকি ঝুঁকি? ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার কুয়েতে নতুন যৌথ সামরিক কমান্ড কেন্দ্র খুলছে জিসিসি চাকরির সন্ধানে চট্টগ্রামে এসে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, গাজীপুরে স্বাভাবিক যান চলাচল মালদ্বীপকে হারিয়ে গ্রুপসেরা হয়ে সেমিতে ভারত ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন গাজার তরুণ ফুটবলার মাহমুদ কামাল চাকরি পরীক্ষায় ভালো করতে যে ৫ বিষয়ে গুরুত্ব দেবেন হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের ভ্যানের ধাক্কা, নিহত ৩ পাঁচ বছর পর ফিরছে মীরের জনপ্রিয় শো ‘মীরাক্কেল’ কুষ্টিয়ায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা হামলা কপ-৩১ সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভের আকস্মিক মৃত্যু গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ বিতর্ক ছাপিয়ে ‘রামায়ণ’-এর ৭ দিনে ১২৫৬ কোটি রুপি আয় কমফোর্ট জোন ভাঙতেই চাকরি হারিয়েছি: সারোয়ার ইমরান ডুয়েটে ৩৭ পদে নিয়োগ, আবেদন চলছে অনলাইনে