সিরাজগঞ্জে গৃহবধূ নিহতের ঘটনায় শ্বশুর গ্রেপ্তার

প্রকাশ:
Print news

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের বনবাড়িয়া গ্রাম থেকে আফজাল হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় মৃত আমজাদ হোসেনের ছেলে। রাবেয়া খাতুন (২২) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি তিনি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে নিজ বাড়ি থেকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

নিহত রাবেয়ার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী তরিকুল ইসলামসহ শ্বশুরবাড়ির লোকজন তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। একপর্যায়ে তার মাথার চুল কেটে দেওয়ার মতো ঘটনাও ঘটানো হয়। গত ১১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে রাবেয়াকে বিষাক্ত পদার্থ মেশানো জুস পান করানো হয়। এরপর মুমূর্ষু অবস্থায় তাকে রিকশায় করে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাবার বাড়িতে পৌঁছানোর পর রাবেয়া পরিবারের সদস্যদের কাছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে এই নির্যাতনের বর্ণনা দেন।

পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাবেয়া মৃত্যুবরণ করেন। এই ঘটনার প্রেক্ষিতে গত ২৮ সেপ্টেম্বর রাবেয়ার বড় ভাই মো. অমিত হাসান বাদী হয়ে সদর থানায় চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতেই শ্বশুর আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেখানে নেওয়ার পরপরই রাবেয়া খাতুনের মৃত্যু হয়। Do Not Sell or Share My Personal Information। We won’t sell or share your personal information to inform the ads you see। You may still see interest-based ads if your information is sold or shared by other companies or was sold or shared previously।

শেয়ার করুন
শিরোনাম :
সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে ১৭৮ পদে জনবল নিয়োগ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করল বোর্ড মিয়ানমারে সাড়ে ৬ হাজার অভিবাসী পাঠাবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম ২৫ শতাংশ ছাড়ের বিশেষ অফার দিল কাতার এয়ারওয়েজ দক্ষিণ আফ্রিকায় ব্রেইন স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু তিন বছর ধরে অকেজো মুন্সীগঞ্জের ১১ কোটি টাকার পানি শোধনাগার সেঞ্চুরিয়নে পাহাড়সম লিড নিয়ে দিন শেষ করলো দক্ষিণ আফ্রিকা ১৯ বছর পর সরকারি স্বীকৃতি পেল আলতাবের স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৪০০ নম্বরের প্রস্তাব এনটিআরসিএ’র বগুড়ায় শুটিং চলাকালে অভিনেতা সোহেল খানের মৃত্যু নড়াইলে রাজনীতি ও অপপ্রচারের নেপথ্য: সহিংসতা আড়ালে ভুয়া তথ্যের সামাজিক প্রভাব পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক ঐকমত্যে ব্যর্থ স্তন ক্যানসারের নতুন ওষুধ উইলসার্ডলিকে এফডিএর অনুমোদন ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত সফরের মাঝপথেই দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান রমজান সামনে রেখে খেজুরের শুল্ক কমিয়ে ৫ শতাংশ করল সরকার সেঞ্চুরিয়ন টেস্ট: লাঞ্চের আগে শক্ত অবস্থানে দক্ষিণ আফ্রিকা অনুমতিহীন বিদেশ ভ্রমণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা চট্টগ্রাম সিটি করপোরেশনে ৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে ১৭৮ পদে জনবল নিয়োগ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করল বোর্ড মিয়ানমারে সাড়ে ৬ হাজার অভিবাসী পাঠাবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম ২৫ শতাংশ ছাড়ের বিশেষ অফার দিল কাতার এয়ারওয়েজ দক্ষিণ আফ্রিকায় ব্রেইন স্ট্রোকে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারীর মৃত্যু তিন বছর ধরে অকেজো মুন্সীগঞ্জের ১১ কোটি টাকার পানি শোধনাগার সেঞ্চুরিয়নে পাহাড়সম লিড নিয়ে দিন শেষ করলো দক্ষিণ আফ্রিকা ১৯ বছর পর সরকারি স্বীকৃতি পেল আলতাবের স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৪০০ নম্বরের প্রস্তাব এনটিআরসিএ’র বগুড়ায় শুটিং চলাকালে অভিনেতা সোহেল খানের মৃত্যু নড়াইলে রাজনীতি ও অপপ্রচারের নেপথ্য: সহিংসতা আড়ালে ভুয়া তথ্যের সামাজিক প্রভাব পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক ঐকমত্যে ব্যর্থ স্তন ক্যানসারের নতুন ওষুধ উইলসার্ডলিকে এফডিএর অনুমোদন ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত সফরের মাঝপথেই দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান রমজান সামনে রেখে খেজুরের শুল্ক কমিয়ে ৫ শতাংশ করল সরকার সেঞ্চুরিয়ন টেস্ট: লাঞ্চের আগে শক্ত অবস্থানে দক্ষিণ আফ্রিকা অনুমতিহীন বিদেশ ভ্রমণ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা চট্টগ্রাম সিটি করপোরেশনে ৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি