সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের বনবাড়িয়া গ্রাম থেকে আফজাল হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় মৃত আমজাদ হোসেনের ছেলে। রাবেয়া খাতুন (২২) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি তিনি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে নিজ বাড়ি থেকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
নিহত রাবেয়ার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী তরিকুল ইসলামসহ শ্বশুরবাড়ির লোকজন তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। একপর্যায়ে তার মাথার চুল কেটে দেওয়ার মতো ঘটনাও ঘটানো হয়। গত ১১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে রাবেয়াকে বিষাক্ত পদার্থ মেশানো জুস পান করানো হয়। এরপর মুমূর্ষু অবস্থায় তাকে রিকশায় করে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাবার বাড়িতে পৌঁছানোর পর রাবেয়া পরিবারের সদস্যদের কাছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে এই নির্যাতনের বর্ণনা দেন।
পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিকভাবে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাবেয়া মৃত্যুবরণ করেন। এই ঘটনার প্রেক্ষিতে গত ২৮ সেপ্টেম্বর রাবেয়ার বড় ভাই মো. অমিত হাসান বাদী হয়ে সদর থানায় চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতেই শ্বশুর আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেখানে নেওয়ার পরপরই রাবেয়া খাতুনের মৃত্যু হয়। Do Not Sell or Share My Personal Information। We won't sell or share your personal information to inform the ads you see। You may still see interest-based ads if your information is sold or shared by other companies or was sold or shared previously।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০