সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ৩৭ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ:
Print news

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইজারাবিহীন মরাচেলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার দোয়ারাবাজার থানায় পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে মামলায় আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত মাত্র ৯ দিনে ওই নদী ও এর আশপাশের পাড় কেটে প্রায় ২৫ লাখ ঘনফুট বালু উত্তোলন করা হয়েছে। এই বালুর বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে দাবি করা হয়েছে। বিষয়টি যাচাই করতে বাদী গত ৩ অক্টোবর ওই এলাকা সরেজমিনে পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান। অপরিকল্পিতভাবে নদী ও পাড় কাটার ফলে স্থানীয় পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে দোয়ারাবাজার উপজেলার ৩৩ জন, ছাতক উপজেলার ৩ জন এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার একজন রয়েছেন। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, এলাকাটি দুর্গম হওয়ায় নজরদারি চ্যালেঞ্জিং হলেও প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের টাস্কফোর্সের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান। আসামিদের মধ্যে দোয়ারাবাজার উপজেলার ৩৩ জন, ছাতক উপজেলার ৩ জন ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১ জন আছেন।

শেয়ার করুন
শিরোনাম :
ভারতশাসিত কাশ্মীরে বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু আবারও অভিনয়ে ফিরতে চান অসুস্থ তানিয়া বৃষ্টি সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ৩৭ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্বার্থেই বিমানের সঙ্গে এয়ারবাসের চুক্তি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চলতি বছরের প্রথম নয় মাসে কাতারে ২৬ লাখ পর্যটক সিরাজগঞ্জে গৃহবধূ নিহতের ঘটনায় শ্বশুর গ্রেপ্তার রোমাঞ্চকর ট্রেকিং গন্তব্য আলীকদমের দুর্গম লিবলুহুং পাহাড় টাকা আমার মাথা খারাপ করে দিয়েছিল: নোবেল নিরাপদ যাতায়াতে নারী চালকের মোটরসাইকেল সেবা ‘মায়া’ সীমান্ত নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে ভারতীয় প্রতিনিধিদের তালিকা চাইল ২০৩৬ অলিম্পিক আয়োজনে প্রস্তুত কাতার, ৯৫ শতাংশ অবকাঠামোই তৈরি ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটি চুক্তির দিনে চট্টগ্রামে বিক্ষোভ আফগান লীগে ইংলিশ ক্রিকেটারদের এনওসি দেওয়া নিয়ে বিপাকে ইসিবি মিরসরাইয়ে মাত্র ১১ মাসে কোরআন হিফজ করল ৮ বছরের যমুনা গ্রুপে বিভিন্ন পদে বড় নিয়োগ, গাজীপুরে কর্মস্থল কারগিল যুদ্ধে যেভাবে অংশ নিয়েছিলেন অভিনেতা নানা পাটেকর ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা নানা পাটেকর যুক্তরাষ্ট্র-ইরান সংলাপে মধ্যস্থতা অব্যাহত, মক্কা জোটকে কাতারের সমর্থন ঝালকাঠির সুগন্ধা ও বিষখালীতে ২২ দিনের ইলিশ নিষেধাজ্ঞা শুরু অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ: পাকিস্তানকে ফের হারালো বাংলাদেশ ভারতশাসিত কাশ্মীরে বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু আবারও অভিনয়ে ফিরতে চান অসুস্থ তানিয়া বৃষ্টি সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ৩৭ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্বার্থেই বিমানের সঙ্গে এয়ারবাসের চুক্তি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চলতি বছরের প্রথম নয় মাসে কাতারে ২৬ লাখ পর্যটক সিরাজগঞ্জে গৃহবধূ নিহতের ঘটনায় শ্বশুর গ্রেপ্তার রোমাঞ্চকর ট্রেকিং গন্তব্য আলীকদমের দুর্গম লিবলুহুং পাহাড় টাকা আমার মাথা খারাপ করে দিয়েছিল: নোবেল নিরাপদ যাতায়াতে নারী চালকের মোটরসাইকেল সেবা ‘মায়া’ সীমান্ত নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে ভারতীয় প্রতিনিধিদের তালিকা চাইল ২০৩৬ অলিম্পিক আয়োজনে প্রস্তুত কাতার, ৯৫ শতাংশ অবকাঠামোই তৈরি ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটি চুক্তির দিনে চট্টগ্রামে বিক্ষোভ আফগান লীগে ইংলিশ ক্রিকেটারদের এনওসি দেওয়া নিয়ে বিপাকে ইসিবি মিরসরাইয়ে মাত্র ১১ মাসে কোরআন হিফজ করল ৮ বছরের যমুনা গ্রুপে বিভিন্ন পদে বড় নিয়োগ, গাজীপুরে কর্মস্থল কারগিল যুদ্ধে যেভাবে অংশ নিয়েছিলেন অভিনেতা নানা পাটেকর ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা নানা পাটেকর যুক্তরাষ্ট্র-ইরান সংলাপে মধ্যস্থতা অব্যাহত, মক্কা জোটকে কাতারের সমর্থন ঝালকাঠির সুগন্ধা ও বিষখালীতে ২২ দিনের ইলিশ নিষেধাজ্ঞা শুরু অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ: পাকিস্তানকে ফের হারালো বাংলাদেশ