পাবনার ঈশ্বরদীতে কাফনের কাপড় জড়িয়ে অস্ত্র হাতে মহড়া, সাবেক ছাত্রদল নেতা আটক

প্রকাশ:
Print news

মাথা ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে হাতে লাইসেন্স করা শটগান নিয়ে প্রকাশ্যে মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে জোবায়ের হোসেন বাপ্পী ওরফে ‘হুপ বাপ্পী’ নামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক এক নেতার বিরুদ্ধে। পাবনার ঈশ্বরদী পৌর শহরে সোমবার (১৭ আগস্ট) বিকেলে এ দৃশ্য দেখা যায়। এ সময় ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে জোবায়ের হোসেন বাপ্পীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মাথা ও শরীরে সাদা কাফনের কাপড় জড়িয়ে হাতে লাইসেন্স করা শটগান নিয়ে শহরে বের হন বাপ্পী। এ সময় তার সঙ্গে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুলভ মালিথাসহ কয়েকজন সহযোগী উপস্থিত ছিলেন। বাপ্পীর দাবি, ঈশ্বরদীর কতিপয় সন্ত্রাসী তাকে হত্যার হুমকি দিয়েছে। এই হুমকিদাতা এবং মাদক ও সুদের কারবারিদের ওপেন চ্যালেঞ্জ দিতেই তিনি অস্ত্র হাতে মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নেমেছেন। তিনি নিজেই থানায় গিয়ে দাবি করেন, “আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, এ কারণে আমি ওপেন চ্যালেঞ্জ দিতে প্রকাশ্যে রাস্তায় নেমেছি, থানায় এসেছি।”

সোমবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে ঈশ্বরদী শহর ও থানার প্রধান ফটক এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বাপ্পীর থানায় অবস্থানের খবর পেয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, বিএনপি নেতা আনোয়ার হোসেন জনি এবং জামায়াত-শিবিরের সমর্থকরা থানার সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। মেহেদী হাসান অভিযোগ করে বলেন, “জুবায়ের বাপ্পী প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে আমাকে হত্যার জন্য বকুলের মোড় থেকে রেলগেটে এসে আমাকে গালাগালি ও হত্যার হুমকি দিয়েছে। তাকে গ্রেপ্তার ও তার অস্ত্রের লাইসেন্স বাতিল করতে হবে।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাপ্পীর আগ্নেয়াস্ত্র জব্দ করে তাকে হেফাজতে নেয়। পরে মধ্যরাতে বাপ্পীসহ তার সাথে থাকা ৫ জনকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে সোর্পদ করা হয়। ডিবি পুলিশ পরবর্তী সময়ে তাদের পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, “মেহেদী হাসানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে তার প্রতিষ্ঠানের ম্যানেজার গোলাম রাব্বী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে বাপ্পী অস্ত্রের লাইসেন্সের কোনো শর্ত ভঙ্গ করেছেন কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।”

শেয়ার করুন
শিরোনাম :
পাবনার ঈশ্বরদীতে কাফনের কাপড় জড়িয়ে অস্ত্র হাতে মহড়া, সাবেক ছাত্রদল নেতা আটক গল টেস্টে চোট পেয়ে ছিটকে গেলেন চান্ডিমাল, অভিষেকেই নজর কাড়লেন সুরিয়াবান্দারা কৃষিপণ্য আমদানিনির্ভরতা কমাতে বিশেষ উদ্যোগ: কৃষিমন্ত্রী ২০৩৫ সাল নাগাদ রাজধানীতে যানবাহনের গতি হাঁটার গতির নিচে নামার আশঙ্কা ফিফার বড় নিষেধাজ্ঞা: ১৫ ম্যাচ নিষিদ্ধ জাতীয় দলের স্ট্রাইকার আল আমিন জুলাই মাসের সেরা ক্রিকেটার জাস্টিন গ্রিভস নরসিংদীর রায়পুরায় বিএনপি ও চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষে আহত ৭ দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ জন প্রকাশিত হলো জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্রতালিকা: পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ করলেন হাইকোর্ট নায়ক ফারুকের জন্মদিন: ববিতা ও কবরীর সঙ্গে তার জনপ্রিয় সিনেমার আলোচিত গানগুলো চট্টগ্রামে নারীদের জন্য বিশেষ গোলাপি বাস সার্ভিসের যাত্রা শুরু অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণে বড় পরিবর্তন কক্সবাজারে সাবেক ছাত্রদল নেতার নেতৃত্বে রাতের আঁধারে রিসোর্ট দখলের অভিযোগ পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম টিকার বাইরে থাকা ১৬ লাখ শিশুকে হামের আওতায় আনার উদ্যোগ সরকারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য চালু হলো ফ্রি শাটল সার্ভিস ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষার সুযোগ: চালু হচ্ছে ২+২ প্রোগ্রাম এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয় নেত্রকোনায় রান্নার এলপিজি সিলিন্ডারেই চলছে সিএনজি, বাড়ছে বিস্ফোরণের ঝুঁকি পাবনার ঈশ্বরদীতে কাফনের কাপড় জড়িয়ে অস্ত্র হাতে মহড়া, সাবেক ছাত্রদল নেতা আটক গল টেস্টে চোট পেয়ে ছিটকে গেলেন চান্ডিমাল, অভিষেকেই নজর কাড়লেন সুরিয়াবান্দারা কৃষিপণ্য আমদানিনির্ভরতা কমাতে বিশেষ উদ্যোগ: কৃষিমন্ত্রী ২০৩৫ সাল নাগাদ রাজধানীতে যানবাহনের গতি হাঁটার গতির নিচে নামার আশঙ্কা ফিফার বড় নিষেধাজ্ঞা: ১৫ ম্যাচ নিষিদ্ধ জাতীয় দলের স্ট্রাইকার আল আমিন জুলাই মাসের সেরা ক্রিকেটার জাস্টিন গ্রিভস নরসিংদীর রায়পুরায় বিএনপি ও চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষে আহত ৭ দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ জন প্রকাশিত হলো জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্রতালিকা: পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ করলেন হাইকোর্ট নায়ক ফারুকের জন্মদিন: ববিতা ও কবরীর সঙ্গে তার জনপ্রিয় সিনেমার আলোচিত গানগুলো চট্টগ্রামে নারীদের জন্য বিশেষ গোলাপি বাস সার্ভিসের যাত্রা শুরু অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণে বড় পরিবর্তন কক্সবাজারে সাবেক ছাত্রদল নেতার নেতৃত্বে রাতের আঁধারে রিসোর্ট দখলের অভিযোগ পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম টিকার বাইরে থাকা ১৬ লাখ শিশুকে হামের আওতায় আনার উদ্যোগ সরকারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য চালু হলো ফ্রি শাটল সার্ভিস ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষার সুযোগ: চালু হচ্ছে ২+২ প্রোগ্রাম এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয় নেত্রকোনায় রান্নার এলপিজি সিলিন্ডারেই চলছে সিএনজি, বাড়ছে বিস্ফোরণের ঝুঁকি