ইশরাকের যত বক্তব্য: রাতে ‘গুজব’, সকালে ‘পদত্যাগের সিদ্ধান্ত’

প্রকাশ:
Print news

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের সিদ্ধান্ত ঘিরে পুরো ২৪ ঘণ্টায় নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

রোববার রাতে প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন এমন খবর ছড়িয়ে পড়লে ইশরাক তাৎক্ষণিকভাবে সেটিকে ‘গুজব’ ও ‘উড়োখবর’ বলে দাবি করেন।

সেই সময় তাঁর দপ্তরের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল।

কিন্তু পরদিন সোমবার সকালে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কথা উল্লেখ করে দুপুরে তিনি নিজেই সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন। এতে খবরকে অসত্য ও বিভ্রান্তিকর উল্লেখ করা হয়।

সোমবার দুপুর দুইটায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইশরাক দাবি করেন, তিনি নিজেই প্রধানমন্ত্রীর কাছে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন। ঢাকা-৬ আসন ও এর আশপাশের এলাকায় মাদক নির্মূলসহ জনজীবনের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার অভিপ্রায় থেকে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। ইশরাকের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তাঁর এই আবেদনে সম্মতি দিয়েছেন এবং তাঁকে নিজ এলাকায় কাজ করার সুযোগ দিয়েছেন। শনিবার বিকেলে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান ঘিরে সমালোচনার মুখে সোমবার দুপুরে পদত্যাগের ঘোষণা দেওয়া পর্যন্ত একেক সময় একেক ধরনের বক্তব্য দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হওয়া ইশরাক হোসেন। সবশেষে পদত্যাগকে নিজের স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত হিসেবে তুলে ধরেছেন। ইশরাকের এসব বক্তব্যের মধ্যে বেশ কিছু অসংগতি ও পরস্পরবিরোধিতা রয়েছে। ইশরাক হোসেন বলেন, ‘আমাদের অফিশিয়াল প্রক্রিয়া অনুযায়ী আজকে সকালেই এটার অফিশিয়াল সিদ্ধান্তটা এসেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি যেহেতু আমার সংক্রান্ত এবং বিষয়টি যেহেতু সরাসরি প্রধানমন্ত্রী সংক্রান্ত, উনি যতক্ষণ না পর্যন্ত নির্দেশ দিবেন যে এটি প্রকাশ করা হবে, ততক্ষণ পর্যন্ত এটাকে গুজব বলে অথবা অসত্য বলে ধরে নিতে। পরে প্রতিবাদলিপিটি ইশরাকের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

অথচ গত রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে তলব করেছিলেন। সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্রের ভাষ্যমতে, সেখানেই প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশনা দিয়েছিলেন। তবে এই নির্দেশনার বিষয়টি সংবাদ সম্মেলনে এড়িয়ে গিয়ে ইশরাক বলেন, ‘আমি যদি প্রধানমন্ত্রীকে গিয়ে বলিও স্বেচ্ছায় পদত্যাগ করতে চাচ্ছি, অফিশিয়ালি কিন্তু তাঁর নির্দেশই আসবে।’ তিনি আরও যোগ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশই চূড়ান্ত এবং তা মানা বাধ্যতামূলক।

আগের রাতে পদত্যাগের খবরকে মিথ্যা দাবি করা প্রসঙ্গে ইশরাক জানান, সিদ্ধান্তটি সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশের কথা ছিল। কিন্তু দলের কোনো সহকর্মী তাড়াহুড়ো করে তা ফাঁস করে দেওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি বলেন, ‘গতকাল হয়েছে না আজ হয়েছে, তাতে কী আসে যায়?’ এই মন্তব্যের মাধ্যমে তিনি প্রকারান্তরে আগের রাতের অস্বীকারের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর সিদ্ধান্ত আগেই প্রকাশ হয়ে যাওয়ায় বিভ্রান্তি তৈরির অভিযোগ তুলেছেন। বিশেষ করে পদত্যাগের সিদ্ধান্ত তিনি কখন জানতে পেরেছিলেন, কেন আগের রাতের খবরকে ‘মিথ্যা’ বলেছিলেন এবং পদত্যাগের উদ্যোগ আসলে কার ছিল—এসব প্রশ্নের স্পষ্ট উত্তর পাওয়া যায়নি তাঁর বক্তব্যে। এরপর সাংবাদিকদের উদ্দেশে ইশরাক বলেন, ‘সকালের মেসেজ কী গেল, বিকেলের মেসেজের কমা একটা ঠিক ছিল না, দাড়িটা কম হইছে—এগুলা নিয়ে দয়া করে মূল প্রসঙ্গ থেকে আমাদেরকে সরাবেন না।’। সেভাবেই আসার কথা ছিল, সেভাবেই এটাকে মিডিয়াতে নিয়ে আসার কথা ছিল। ওই বার্তায় আরও দাবি করা হয়, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে একটি মহল কাল্পনিক ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

রোববার রাত ১০টার দিকে পদত্যাগের খবর প্রকাশের পর ইশরাক হোয়াটসঅ্যাপ মিডিয়া গ্রুপে বার্তা দিয়েছিলেন, ‘পদত্যাগের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’ তিনি তখন দাবি করেছিলেন, দল এমন কোনো সিদ্ধান্ত নিলে তা উড়োখবরের মাধ্যমে আসবে না। এমনকি তাঁর প্রেস কর্মকর্তা ওই সময় খবরটি প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থার হুমকিও দিয়েছিলেন। রাত সাড়ে ১০টার দিকে ফেসবুক বার্তায় বলা হয়, পদত্যাগের কোনো নির্দেশ দেওয়া হয়নি। রাতভর একের পর এক প্রতিবাদ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। এর ২২ মিনিট পর রাত ১০টা ২২ মিনিটে নিজের হোয়াটসঅ্যাপ মিডিয়া গ্রুপে ইশরাক লেখেন, ‘পদত্যাগের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’। চার মিনিট পর রাত ১০টা ২৬ মিনিটে একই গ্রুপে একটি অডিও বার্তা দেন তিনি। এর দুই মিনিট পর রাত ১০টা ২৮ মিনিটে ইশরাকের প্রেস কর্মকর্তা একই গ্রুপে একটি প্রতিবাদলিপি দেন। এরপর রাত ১০টা ৪০ মিনিটে সাংবাদিকদের উদ্দেশে আরেকটি অডিও বার্তা দেন ইশরাক। পদত্যাগের নির্দেশের খবর প্রচার করায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সমালোচনাও করেন ইশরাকের প্রেস কর্মকর্তা।

পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয় সোমবার সকাল সাড়ে আটটার দিকে। ফেসবুকে একটি পোস্ট দিয়ে ইশরাক বেলা দুইটায় জাতীয় প্রেসক্লাবে চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানান। সকাল ৯টা ৮ মিনিটে হোয়াটসঅ্যাপ গ্রুপে অডিও বার্তায় তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণাটি কনভে (প্রদান) করেছেন, সেটি আমরা ঘোষণা দেব।’

সংবাদ সম্মেলনের শেষে ইশরাক প্রেসক্লাবের সামনে উপস্থিত নেতা-কর্মীদের সামনে আবারও নিশ্চিত করেন যে তিনি পদত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রী মন্ত্রিসভার প্রধান হিসেবে যেকোনো সময় যেকোনো নির্দেশ দিতে পারেন এবং তা কার্যকর করা প্রথাগতভাবে বাধ্যতামূলক—এই যুক্তি দিয়ে ইশরাক তাঁর রাজনৈতিক অবস্থানের ব্যাখ্যা দেন।

মূলত রোববার রাতের কঠোর অস্বীকার থেকে সরে এসে সোমবার সকালে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ঘোষণার প্রক্রিয়াটিই ইশরাকের পদত্যাগের নাটকীয় সমাপনী হিসেবে চিহ্নিত হয়েছে। কারণ, রোববার প্রধানমন্ত্রীর নির্দেশের খবর প্রকাশিত হওয়ার পর ইশরাকের পক্ষ থেকে শুধু তা অস্বীকারই করা হয়নি, খবরটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ছড়ানো মিথ্যা তথ্য হিসেবেও দাবি করা হয়েছিল।

শেয়ার করুন
শিরোনাম :
ইশরাকের যত বক্তব্য: রাতে ‘গুজব’, সকালে ‘পদত্যাগের সিদ্ধান্ত’ দুর্গাপূজায় তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্টারলিংক রুখতে কড়া পদক্ষেপের ঘোষণা ইরানের সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আদালতের রায়ের কপি চেয়েছে ঢাকা আইএইচএফ নেশন্স ট্রফিতে নেপালকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা রংপুরে ট্রাকচাপায় পথচারী নিহত, মহাসড়ক অবরোধ প্রাথমিক শিক্ষকদের সংবাদ সম্মেলন, দশম গ্রেডসহ তিন দাবিতে হুতি হামলার জেরে ঢাকা থেকে ১২৬টি সৌদিগামী ফ্লাইট বাতিল ইয়েমেনে সেনাশিবিরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সৌদির নিরাপত্তায় সামরিক সহায়তায় তৈরি মিসর, সিসি ধামরাইয়ে ৫২০ কেজির অষ্টধাতুর দুর্গা প্রতিমায় দর্পণ বিসর্জন সেভিয়াকে উড়িয়ে এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ রিয়াল কোচ মরিনহো রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞা অমান্য করায় ১২ জেলের কারাদণ্ড বিআইডব্লিউটিসির লিখিত পরীক্ষার ফলাফল বাতিল, পুনর্নির্বাচনের ঘোষণা শৈশবের দুর্গাপূজার স্মৃতি আজও টানে অপু বিশ্বাসকে বাগেরহাটে পাসপোর্ট অফিসের সার্ভারে আগুন, সেবা বন্ধ ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ: ১২০০ জনের বেশি গ্রেপ্তার গাজায় ধ্বংসস্তূপ থেকে ৭৫ জনের মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় আগ্নেয়াস্ত্র প্রদর্শনে বিতর্ক: প্রতিমন্ত্রীর পদ হারালেন ইশরাক হোসেন দিনাজপুরে সাপের কামড়ে পেশাদার সাপুড়ের মৃত্যু ইশরাকের যত বক্তব্য: রাতে ‘গুজব’, সকালে ‘পদত্যাগের সিদ্ধান্ত’ দুর্গাপূজায় তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্টারলিংক রুখতে কড়া পদক্ষেপের ঘোষণা ইরানের সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আদালতের রায়ের কপি চেয়েছে ঢাকা আইএইচএফ নেশন্স ট্রফিতে নেপালকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা রংপুরে ট্রাকচাপায় পথচারী নিহত, মহাসড়ক অবরোধ প্রাথমিক শিক্ষকদের সংবাদ সম্মেলন, দশম গ্রেডসহ তিন দাবিতে হুতি হামলার জেরে ঢাকা থেকে ১২৬টি সৌদিগামী ফ্লাইট বাতিল ইয়েমেনে সেনাশিবিরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সৌদির নিরাপত্তায় সামরিক সহায়তায় তৈরি মিসর, সিসি ধামরাইয়ে ৫২০ কেজির অষ্টধাতুর দুর্গা প্রতিমায় দর্পণ বিসর্জন সেভিয়াকে উড়িয়ে এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ রিয়াল কোচ মরিনহো রাঙ্গাবালীতে নিষেধাজ্ঞা অমান্য করায় ১২ জেলের কারাদণ্ড বিআইডব্লিউটিসির লিখিত পরীক্ষার ফলাফল বাতিল, পুনর্নির্বাচনের ঘোষণা শৈশবের দুর্গাপূজার স্মৃতি আজও টানে অপু বিশ্বাসকে বাগেরহাটে পাসপোর্ট অফিসের সার্ভারে আগুন, সেবা বন্ধ ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ: ১২০০ জনের বেশি গ্রেপ্তার গাজায় ধ্বংসস্তূপ থেকে ৭৫ জনের মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় আগ্নেয়াস্ত্র প্রদর্শনে বিতর্ক: প্রতিমন্ত্রীর পদ হারালেন ইশরাক হোসেন দিনাজপুরে সাপের কামড়ে পেশাদার সাপুড়ের মৃত্যু