আইএইচএফ নেশন্স ট্রফিতে নেপালকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

প্রকাশ:
Print news

পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩৩-২০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ হ্যান্ডবল দল। ২০১৯ সালের এশিয়ান গেমসে ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে নেপালের কাছে ২৬-২৪ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সাত বছর পর সেই হারের মধুর প্রতিশোধ নিয়ে শুভ সূচনা করল কোচ আনা আলোনসোর শিষ্যরা। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে তারা। ২০১৯ সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশকে ২৬-২৪ গোলে হারিয়েছিল নেপাল।

ম্যাচে শুরু থেকেই সফরকারীদের ওপর চাপ সৃষ্টি করে স্বাগতিক বাংলাদেশ। ১৩-৯ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া স্বাগতিক মেয়েরা দ্বিতীয় পর্বেও দাপট বজায় রাখে। দলের পক্ষে সর্বোচ্চ ৭ গোল করে ম্যাচসেরার পুরস্কার জেতেন আল্পনা আক্তার। পুরনো হারের প্রতিশোধের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ‘উনিশে আমরা একবার নেপালের কাছে হেরেছিলাম, ওই ক্ষোভটা আমার মনের মধ্যে ছিল। মনে মনে ভেবেছিলাম আজকে আমরা জিতবো, ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে তা-ই হয়েছে, আমরা জিততে পেরেছি।’ ভারতের বিপক্ষে পরবর্তী ম্যাচ নিয়েও আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, সেখানেও তারা সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। তিনি বলেন, ‘আসলে আমার অনেক ভালো লাগছে।

বিজয়ী দলের পক্ষে অন্যান্যদের মধ্যে মিষ্টি খাতুন ও শ্যামলী মিং ৬টি করে, অধিনায়ক ইসমেতারা নিশি ৫টি এবং সায়মা জান্নাত সীমা ৪টি গোল করেন। এ ছাড়া মাসুদা আক্তার ২টি এবং পূর্ণিমা রানী, অনুরাধা পাহান ও তাসনিয়া রহমান আরশা ১টি করে গোল দিয়ে জয়ের ব্যবধান বাড়ান। সিঙ্গেল রাউন্ড-রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও মালদ্বীপ অংশ নিচ্ছে। ১৮ থেকে ২০শে অক্টোবর পর্যন্ত লিগ পর্বের খেলা শেষে ২১শে অক্টোবর তৃতীয় স্থান নির্ধারণী এবং ২২শে অক্টোবর মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে। অধিনায়ক ইসমেতারা নিশি ৫টি ও সায়মা জান্নাত সীমা করেন ৪ গোল। ম্যাচসেরা আলপনা ছাড়াও আট প্লেয়ার স্কোরশিটে নাম লেখান।

এর আগে জাকজমকপূর্ণ সাংস্কৃতিক পরিবেশনা ও আনন্দঘন পরিবেশে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়া খাতকে পেশাদারিত্বের আদলে গড়ে তুলতে এবং খেলোয়াড়দের সঠিক মূল্যায়নের লক্ষ্যে সরকার কাজ করছে। এরই অংশ হিসেবে প্রতিটি ক্রীড়া ফেডারেশনকে বছরব্যাপী অন্তত তিনটি আন্তর্জাতিক ও চারটি জাতীয় টুর্নামেন্ট আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং তা বাস্তবায়ন শুরু হয়েছে।

উদ্বোধনী পর্বে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ জানান, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে এই টুর্নামেন্টটি উৎসর্গ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া নারীর ক্ষমতায়ন ও সামাজিক অগ্রগতির অনুপ্রেরণা। এই আয়োজন বাংলাদেশসহ এশিয়া জোন-২ অঞ্চলের নারী হ্যান্ডবলের বিকাশে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। যিনি নারীর ক্ষমতায়ন, সমান অধিকার, মর্যাদা এবং সামগ্রিক সামাজিক অগ্রগতির প্রতি দৃঢ় বিশ্বাসী- যা আমাদের জন্য চিরন্তন প্রেরণা। আইএইচএফ নেশনস ট্রফি কেবল ট্রফি বা পদকের প্রতিযোগিতা নয়; এটি নারীর সাহস, শক্তি, আত্মবিশ্বাস এবং সংগ্রাম ও নেতৃত্বের এক মহিমান্বিত উদযাপন।

শেয়ার করুন
শিরোনাম :
পলাতক শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুকে হটাতে কঠিন রাজনৈতিক সমীকরণের মুখে আইসেনকট নেতানিয়াহু: বিরোধী ও আরব জোট ইসরায়েলকে ধ্বংসের দিকে নেবে সেমিফাইনালে প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না বিশ্বনাথ, লক্ষ্য শিরোপা জয় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতা রুখতে রাজধানীতে বিএনপি চাকরি হারানোর দ্বারপ্রান্তে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক কক্সবাজারের কলাতলীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চার বসতবাড়ি ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ পদের প্রিলিমিনারি পরীক্ষার সূচি চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড সংক্রমণ, আক্রান্ত ৫ হাজার ছাড়াল নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান: রুহুল কবির রিজভী কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের ইঙ্গিত: ইরান যুদ্ধ ‘কার্যত’ শেষ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুবর্ণ সুযোগ দেখছেন আরাহো ফরিদপুরে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড, চালকের মৃত্যু অনেক পথ বাকি’ -: অ্যাটলেটিকোকে হারিয়ে বার্সা কোচ নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: দগ্ধ ৪৮, আইসিইউতে তিন শিক্ষার্থী তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭ আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা: জেনে নিন সময়সূচি ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ পলাতক শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুকে হটাতে কঠিন রাজনৈতিক সমীকরণের মুখে আইসেনকট নেতানিয়াহু: বিরোধী ও আরব জোট ইসরায়েলকে ধ্বংসের দিকে নেবে সেমিফাইনালে প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না বিশ্বনাথ, লক্ষ্য শিরোপা জয় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতা রুখতে রাজধানীতে বিএনপি চাকরি হারানোর দ্বারপ্রান্তে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক কক্সবাজারের কলাতলীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চার বসতবাড়ি ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ পদের প্রিলিমিনারি পরীক্ষার সূচি চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড সংক্রমণ, আক্রান্ত ৫ হাজার ছাড়াল নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান: রুহুল কবির রিজভী কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের ইঙ্গিত: ইরান যুদ্ধ ‘কার্যত’ শেষ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুবর্ণ সুযোগ দেখছেন আরাহো ফরিদপুরে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড, চালকের মৃত্যু অনেক পথ বাকি’ -: অ্যাটলেটিকোকে হারিয়ে বার্সা কোচ নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: দগ্ধ ৪৮, আইসিইউতে তিন শিক্ষার্থী তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭ আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা: জেনে নিন সময়সূচি ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০